Dhamachama Social Welfare Organization & Dhamachama Alor Dishari Library

Dhamachama Social Welfare Organization & Dhamachama Alor Dishari Library একটি অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং উন্মুক্ত পাঠাগার।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ...
31/12/2025

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও আলোর দিশারি পাঠাগারের সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারালো—যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

বিশ্বের শীর্ষ ধনীরা নিয়মিত বই পড়েন বিশ্বের সেরা ধনীরা সামাজিক দৃষ্টিতে সফল মানুষ হিসেবে সমাদৃত। শত ব্যস্ততার মধ্যেও তাঁর...
20/12/2025

বিশ্বের শীর্ষ ধনীরা নিয়মিত বই পড়েন

বিশ্বের সেরা ধনীরা সামাজিক দৃষ্টিতে সফল মানুষ হিসেবে সমাদৃত। শত ব্যস্ততার মধ্যেও তাঁরা নিয়মিত বই পড়েন। তাঁরা বইয়ের জ্ঞান বাস্তবে প্রয়োগ করেই হয়েছেন পৃথিবীর শীর্ষ সম্পদশালী। শীর্ষ ধনীদের বই পড়ার এমন অভ্যাস নিয়ে লিখেছেন: এম এম মুজাহিদ উদ্দীন।

বিল গেটস

বিল গেটস নামটি সারা বিশ্বে সবার কাছে পরিচিত। এ মানুষটিও প্রচুর বই পড়েন। তিনি প্রতি সপ্তাহে অন্তত একটি বই শেষ করেন। বছর শেষে তিনি পড়ে ফেলেন ৫০টির মতো বই। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি-সম্পর্কিত নন-ফিকশন বই থেকে শুরু করে উপন্যাস ও আত্মজীবনী পড়েন। শুধু নিজে বই পড়ে ক্ষান্ত থাকেন না, বই পড়া শেষে বইয়ের রিভিউ দেন তাঁর নিজস্ব ওয়েবসাইটে। প্রতিবছর তিনি প্রকাশ করেন ওই বছরে তাঁর পঠিত সেরা ১০টি বই। বই পড়া নিয়ে বিল গেটস দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘ছোট থেকেই আমার শেখার অন্যতম প্রধান উপায় হলো বই পড়া।’

ইলন মাস্ক

ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীদের একজন। কে না চেনেন তাকে! ইলন মাস্কের নিয়মিত অভ্যাসগুলোর মধ্যে অন্যতম বই পড়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে নিয়মিত দিনে ১০ ঘণ্টা বই পড়তেন। তবে ব্যস্ততা বাড়ার কারণে ১০ ঘণ্টা বই পড়া সম্ভব না হলেও প্রতিদিন তিনি নির্দিষ্ট সময় বই পড়েন। তিনি একজন মনোযোগী পাঠক। তিনি মনে করেন, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞানার্জন অত্যাবশ্যক। তাঁকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, কীভাবে তিনি রকেট বানানো শিখলেন? উত্তরে বলেছিলেন, ‘আই রিড বুকস।’ [ [জানা-অজানা 360]

মার্ক জাকারবার্গ

ফেসবুকের কথা উঠলেই যে নামটি মনে ভেসে ওঠে, তিনি হলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি সারা বিশ্বে অসংখ্য মানুষকে স্ক্রিনে আ*স*ক্তি করালেও তাঁর সন্তানদের ডিজিটাল গ্যাজেট থেকে দূরে রেখেছেন। এসবের বদলে তিনি সন্তানদের হাতে দিয়েছেন বই। মার্ক জাকারবার্গও বিল গেটসের মতো বইপড়ুয়া মানুষ, যিনি প্রযুক্তি ও যোগাযোগের পেছনে বেশি সময় ব্যয় করলেও প্রতি দুই সপ্তাহে একটা করে বই শেষ করেন। তিনি বই পড়ার জন্য ২০১৫ সালে একটি ক্লাব খুলেছেন। সেখানে তিনি বই নিয়ে আলোচনা করেন।

ওয়ারেন বাফেট

ওয়ারেন বাফেট গোগ্রাসে বই পড়েন। তিনি ১১ বছর বয়স থেকে সংবাদপত্র, বার্ষিক প্রতিবেদন, অর্থ ব্যবস্থাপনা, বিনিয়োগ, ব্যবসা ও অর্থনীতি প্রভৃতি বই পড়া শুরু করেন। তাঁর জ্ঞানের তৃষ্ণা ব্যাপক। তিনি এত বেশি বই পড়তেন যে তাঁর শহরের যত লাইব্রেরি ছিল, সেগুলো তাঁর কাছে কম মনে হতো। শুধু তা-ই নয়, ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট এখনো প্রতিদিন গড়ে ৫০০ পৃষ্ঠা পড়েন। তিনি প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা বই পড়ার পেছনে ব্যয় করেন; যেখানে যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্করা দিনে মাত্র ২০ মিনিট পড়ার পেছনে ব্যয় করেন। তিনি মনে করেন, বই পড়া হলো চ*ক্রবৃদ্ধি সু*দের মতো; যত পড়বেন তত জ্ঞান বাড়বে। তিনি বই পড়ার অভ্যাসকে তাঁর সাফল্যের রহস্য হিসেবে মনে করেন।

জ্যাক মা

আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মাকে অনেকে অনুপ্রেরণাদানকারী হিসেবে চেনেন। তিনি জীবনে অনেক সমস্যা মোকাবিলা করে সফল হয়েছেন। তাঁর প্রতিদিনের অন্যতম অভ্যাস হলো বই পড়া, নতুন কিছু শেখা। তিনি প্রতিদিন বই পড়েন আরও স্মার্ট হতে এবং নতুন কোনো আইডিয়া খুঁজে পেতে। জ্যাক মা বলেছেন, ‘প্রচুর বই পড়ার ফলে আপনি যেকোনো বিষয়ে ভালো একটি সূচনা করতে পারবেন; যা প্রায় সময় আপনার সহকর্মীরা পারবে না। যাঁরা প্রচুর বই পড়েন, তাঁদের বিভিন্ন বিষয়ে জানার সম্ভাবনা বেশি। আপনি যদি শুরুতে প্রতিদিন ১ ঘণ্টা বা তার বেশি পড়ার অভ্যাস করতে না পারেন, তাহলে ২০ বা ৩০ মিনিট হলেও বই পড়ুন।’

@জানা-অজানা 360

আজ বাদ মাগরিব অর্গানাইজেশন ও পাঠাগার কার্যালয়ে কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিয়মিত কার্যক্রম পর্যালোচনা করছ...
30/11/2025

আজ বাদ মাগরিব অর্গানাইজেশন ও পাঠাগার কার্যালয়ে কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিয়মিত কার্যক্রম পর্যালোচনা করছেন।

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তাদের মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে আহ্বানবগুড়া ধুনট উপজেল...
16/09/2025

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তাদের মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে আহ্বান

বগুড়া ধুনট উপজেলার ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও আলোর দিশারী পাঠাগার, ধুনট, বগুড়ার আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মাদক, বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে জাতীয় যুব পুরস্কার-২০২৫-এ প্রথম স্থান অর্জনকারী উদ্যোক্তা রেজওয়ানুল ইসলাম, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৮ জন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ৭ জন কৃতী শিক্ষার্থীকেও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্গানাইজেশন ও পাঠাগারের সভাপতি প্রভাষক মিঠু মিয়া ভেটু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার উপ-পুলিশ পরিদর্শক এস.এম. আমিত হাসান মাহমুদ, ধুনট সরকারি নঈম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান শ্রমিক কল্যাণ সংস্থা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, অর্গানাইজেশন ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিন্নাহুর রহমান রাকিব, অর্গানাইজেশন ও পাঠাগারের সাবেক সভাপতি এবং বৈশাখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, সোনালী ব্যাংক পিএলসি, কর্পোরেট শাখার সিনিয়র আইটি অফিসার নাজমুল কাদির, দক্ষিণ ধামাচামা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মানত আলী, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ আল হাবিব দুর্লভ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র মাওলানা আব্দুল বাসেত সরকার ধুনট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সদস্য ছামেদ আলী আকন্দ, আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার সভাপতি আঁখিনুরজ্জামান বকুল, ‎ধুনট ক্রীড়া সংস্থার সদস্য রুহুল আমিন নোমান, সংগঠনের সহ-সভাপতি জুয়েল আহমেদ, অডিট কমিটির সদস্য মুনসুরুল উল মাসুম, হামিদুর ইসলাম, কোষাধ্যক্ষ ফিরোজ আলী, সোহাগ বাবু প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, কিশোর-কিশোরীদের সঠিক দিকনির্দেশনা ও মানসিক সাপোর্ট দিতে পারলেই এসব সমস্যার সমাধান সম্ভব।

‎অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

সন্মানিত সচেতন নাগরিক নিম্নোক্ত প্রোগ্রামে আপনাদের সবাই-কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।আগামী ১৩ সেপ্টেম্বর, শনিবার, সকাল ৯:৩০...
10/09/2025

সন্মানিত সচেতন নাগরিক নিম্নোক্ত প্রোগ্রামে আপনাদের সবাই-কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আগামী ১৩ সেপ্টেম্বর, শনিবার, সকাল ৯:৩০ মিনিট হইতে ধামাচামা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনি এবং আপনার সন্তানদের নিয়ে প্রোগ্রামে উপস্থিত থাকবেন।

সন্মানিত সচেতন নাগরিক নিম্নোক্ত প্রোগ্রামে আপনাদের সবাই-কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
08/09/2025

সন্মানিত সচেতন নাগরিক নিম্নোক্ত প্রোগ্রামে আপনাদের সবাই-কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

আলহামদুলিল্লাহ আজ সংগঠন ও পাঠাগারের মাসিক মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মিটিং এর উল্লেখযোগ্য সিদ্ধান্ত: আগামী ১৩ সেপ্টে...
05/09/2025

আলহামদুলিল্লাহ আজ সংগঠন ও পাঠাগারের মাসিক মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মিটিং এর উল্লেখযোগ্য সিদ্ধান্ত: আগামী ১৩ সেপ্টেম্বর, শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ধামাচামা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব খৃষ্টফার হিমেল রিছিল।

আমাদের ক্লাব ও পাঠাগারের ক্রীড়া বিষয়ক সম্পাদক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (সংক্ষেপে এনটিআরসিএ) কর্তৃ...
20/08/2025

আমাদের ক্লাব ও পাঠাগারের ক্রীড়া বিষয়ক সম্পাদক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (সংক্ষেপে এনটিআরসিএ) কর্তৃক #সহকারি_শিক্ষক_বাংলা শোলারতাইড় দাখিল মাদরাসায় সুপারিশপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

সভাপতি দল-০১ বনাম সেক্রেটারি দল-০২
12/06/2025

সভাপতি দল-০১ বনাম সেক্রেটারি দল-০২

বিসমিল্লাহির রাহমানির রাহিম    ফুটবল ফুটবল ফুটবল ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগার ...
12/06/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ফুটবল ফুটবল ফুটবল
ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগার এর উদ্যোগে ১২ জুন ২০২৫ খ্রি. বৃহস্পতিবার বিকেল ৪:০০ ঘটিকায় ধামাচামা বাঁধ সংলগ্ন দক্ষিণ পাশ্ব বালুর মাঠে ফুটবল প্রীতি ম্যাচ খেলা আয়োজন করা হয়েছে।

যে দুটি দল অংশগ্রহণ করবেন- সভাপতি (মিঠু মিয়া ভেটু) একাদশ বনাব সাধারণ সম্পাদক (আব্দুল ওয়াদুদ সরকার) একাদশ।

উক্ত খেলাটি শুভ উদ্বোধন করবেন: জনাব মো. কামরুল হাসান রুমেন, সহযোগী অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

প্রধান অতিথি: জনাব মো. ফজল-এ-খুদা তুহিন
সভাপতি, সোনাহাটা ডিগ্রি কলেজ, ধুনট, বগুড়া।

বিশেষ অতিথি: প্রভাষক মো. আতাউর রহমান
ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এজেন্ট শাখা সোনাহাটা, ধুনট, বগুড়া।

আমন্ত্রিত অতিথি বৃন্দ: অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতিত্ব করবেন: জনাব জিন্নাহুর রহমান রাকিব
প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, অত্র অর্গানাইজেশন ও পাঠাগার।

শুভেচ্ছান্তে: জনাব মো. মহাতাজ উদ্দিন
ক্রীড়া বিষয়ক সম্পাদক, অত্র অর্গানাইজেশন ও পাঠাগার।

সার্বিক ব্যবস্থাপনায়: ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের সকল সদস্যবৃন্দ।

আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

আজ আমাদের ক্লাব ও পাঠাগার পরিদর্শন করেন জনাব মো. সামিউল হক খান (মেরিন ইন্জিনিয়ার) BRAVE ROYAL SHIP MANAGEMENT, BD ও বায়...
11/06/2025

আজ আমাদের ক্লাব ও পাঠাগার পরিদর্শন করেন জনাব মো. সামিউল হক খান (মেরিন ইন্জিনিয়ার) BRAVE ROYAL SHIP MANAGEMENT, BD ও বায়োমেডিকেল ইন্জিনিয়ার জনাব মো. আব্দুল আওয়াল লুইন।

ফুটবল ফুটবল ফুটবল ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগার এর উদ্যোগে ১২ জুন ২০২৫ খ্রি. বৃ...
11/06/2025

ফুটবল ফুটবল ফুটবল
ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগার এর উদ্যোগে ১২ জুন ২০২৫ খ্রি. বৃহস্পতিবার বিকেল ৪:০০ ঘটিকায় ধামাচামা বাঁধ সংলগ্ন দক্ষিণ পাশ্ব বালুর মাঠে ফুটবল প্রীতি ম্যাচ খেলা আয়োজন করা হয়েছে।

যে দুটি দল অংশগ্রহণ করবেন- সভাপতি (মিঠু মিয়া ভেটু) একাদশ বনাব সাধারণ সম্পাদক (আব্দুল ওয়াদুদ সরকার) একাদশ।

উক্ত খেলাটি শুভ উদ্বোধন করবেন: জনাব মো. কামরুল হাসান রুমেন, সহযোগী অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

প্রধান অতিথি: জনাব মো. ফজল-এ-খুদা তুহিন
সভাপতি, সোনাহাটা ডিগ্রি কলেজ, ধুনট, বগুড়া।

বিশেষ অতিথি: প্রভাষক মো. আতাউর রহমান
ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এজেন্ট শাখা সোনাহাটা, ধুনট, বগুড়া।

আমন্ত্রিত অতিথি বৃন্দ: অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতিত্ব করবেন: জনাব জিন্নাহুর রহমান রাকিব
প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, অত্র অর্গানাইজেশন ও পাঠাগার।

শুভেচ্ছান্তে: জনাব মো. মহাতাজ উদ্দিন
ক্রীড়া বিষয়ক সম্পাদক, অত্র সংগঠন ও পাঠাগার।

সার্বিক ব্যবস্থাপনায়: ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের সকল সদস্যবৃন্দ।

আপনারা সবাই আমন্ত্রিত।

Address

Dhunat

Telephone

+8801736949095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhamachama Social Welfare Organization & Dhamachama Alor Dishari Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhamachama Social Welfare Organization & Dhamachama Alor Dishari Library:

Share