শাহ জালাল আবিদ যুব পরিষদ

শাহ জালাল আবিদ যুব পরিষদ প্রতিদিন একটি করে কাজ
বদলে দেবে দেশ ও সমাজ 🌱 Join Our Club And Stay With Us .....

Adda || Fun || Story || Educational || Religional ||

Etc.

গতকাল শাহ জালাল আবিদ যুব পরিষদ এর নিয়মিত সভা অনুষ্টিত হয়েছিল। এতে নিম্নোক্ত এজেন্ডা নিয়ে আলোচনা করে হয়েছিল। **এজেন্ডা:**...
04/06/2026

গতকাল শাহ জালাল আবিদ যুব পরিষদ এর নিয়মিত সভা অনুষ্টিত হয়েছিল। এতে নিম্নোক্ত এজেন্ডা নিয়ে আলোচনা করে হয়েছিল।

**এজেন্ডা:**

▫️ঘটমান চুরির ঘটনা নিয়ে পদক্ষেপ গ্রহণ নিয়ে পরিকল্পনা
▫️ এলাকার কিশোরদের উৎশৃংখল আচার-আচরণ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ

▫️ বিদেশ হতে আগত ব্যক্তিদের সংবর্ধনা প্রদান।

বিসমিল্লাহির রাহমানির রাহিমশাহ্ জালাল আবিদ যুব পরিষদের সম্মানিত উপদেষ্টা, আমাদের পথপ্রদর্শক, জনাব মোহাম্মদ ইকবাল সাহেব ক...
03/06/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শাহ্ জালাল আবিদ যুব পরিষদের সম্মানিত উপদেষ্টা, আমাদের পথপ্রদর্শক, জনাব মোহাম্মদ ইকবাল সাহেব ক্লাবের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে ১০,০০০/- (দশ হাজার) টাকা অনুদান প্রদান করেছেন।

তার এই অসামান্য অবদান ও ক্লাবের প্রতি ভালোবাসা আমাদের পুরো সংগঠনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। যুব পরিষদের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ এবং গভীর কৃতজ্ঞতা।

"আমরা আশা করি তাঁর এই দিকনির্দেশনা ও সহযোগিতা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবে, যা যুব সমাজকে আরও সুসংগঠিত ও কল্যাণকর কাজে উদ্বুদ্ধ করবে।"

আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সফলতা কামনা করছি।

কৃতজ্ঞতায়—
শাহ্ জালাল আবিদ যুব পরিষদের সদস্যবৃন্দ।

বার্তা প্রেরক-
মুহাম্মদ আরাফাত
সাংগঠনিক সম্পাদক
শাহ্ জালাল আবিদ যুব পরিষদ।

বিসমিল্লাহির রাহমানির রাহিমআমাদের প্রাণের সংগঠন শাহ্ জালাল আবিদ যুব পরিষদ-এর প্রিয় অভিভাবক ও সম্মানিত উপদেষ্টা জনাব মোহা...
03/06/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমাদের প্রাণের সংগঠন শাহ্ জালাল আবিদ যুব পরিষদ-এর প্রিয় অভিভাবক ও সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ রাসেল সাহেব ক্লাবের উন্নয়ন তহবিলে ১০,০০০/- (দশ হাজার) টাকা অনুদান প্রদান করেছেন।

সংগঠনের প্রতি তাঁর এই মমত্ববোধ ও অসামান্য অবদান আমাদের অগ্রযাত্রাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। এই মহানুভবতার জন্য সংগঠনের পক্ষ থেকে তাঁকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা।

আমরা আশা করি, যুব সমাজকে আলোর পথে এগিয়ে নেওয়ার এই যাত্রায় আপনার মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমরা সবসময় পাশে পাব।

মহান সৃষ্টিকর্তা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ দান করুন। আমিন।

কৃতজ্ঞতায়—
শাহ্ জালাল আবিদ যুব পরিষদের সদস্যবৃন্দ।

বার্তা প্রেরক-
মুহাম্মদ আরাফাত
সাংগঠনিক সম্পাদক
শাহ্ জালাল আবিদ যুব পরিষদ।

30/05/2026
29/05/2026

শাহ জালাল আবিদ যুব পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলার টাইব্রেকার....

28/05/2026

শাহ জালাল আবিদ যুব পরিষদ এর পক্ষ থেকে সকল এলাকাবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

পবিত্র কোরবানির কার্যক্রম পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
রাস্তা-ঘাট ও ড্রেন পরিষ্কার রাখা এবং কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর, পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে উঠুক।

অনুরোধক্রমে
শাহ জালাল আবিদ যুব পরিষদ

আজ অদ্য শুক্রবার রাত ১০ ঘটিকায় শাহ জালাল আবিদ যুব পরিষদ এর উদ্যোগে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থি...
08/05/2026

আজ অদ্য শুক্রবার রাত ১০ ঘটিকায় শাহ জালাল আবিদ যুব পরিষদ এর উদ্যোগে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সহ প্রমুখ। উক্ত আলোচনায় সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আরাফাত আলম। উক্ত আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম ও আনুষাঙ্গিক কর্মকান্ড নিয়ে বিশদ মতবিনিময় হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। পাশাপাশি প্রবাসী হতে আগত সম্মানিত হান্নান ভাই, বাপ্পি ভাই, আসফাক ভাই, ইনজিমাম ভাই সহ প্রমুখদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হোম ভিজিট ও দিকনির্দেশনা প্রদান করার জন্য শাহ জালাল আবিদ যুব পরিষদ এর উ...
04/05/2026

চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হোম ভিজিট ও দিকনির্দেশনা প্রদান করার জন্য শাহ জালাল আবিদ যুব পরিষদ এর উদ্যোগে শিক্ষক সমন্বয়ে মনিটরিং প্যানেল তৈরি করে হোম ভিজিট করা হয়েছে।
গত শুক্রবার শিক্ষার্থীদের গণিত পরীক্ষা বিষয়ে সার্বিক দিকনির্দেশনা, প্রবলেম সলভিং, ডাউট ক্লিয়ারিং করা হয়েছে।
উক্ত মনিটরিং প্যানেল এর শিক্ষক হিসাবে ছিলেন অত্র #শাহজালাল_যুব_পরিষদের সম্মানিত প্রচার সম্পাদক
👤 আহমাদ আনাস
গণিত ও রসায়ন শিক্ষক
Daffodil Coaching centre ডেফোডিল কোচিং সেন্টার

এলাকায় শিক্ষার্থীদের ভবিষ্যতে এভাবেই মনিটরিং এর মাধ্যমে শিক্ষা ও আচরণ , ভদ্রতা বজায় রাখতে শাহজালাল আবিদ যুব পরিষদ দায়িত্বশীল অবস্থান হতে কাজ করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরো জোরদার করার চেষ্টা থাকবে ইনশা আল্লাহ। সকলের দোয়া রাখবেন৷

Address

Dharmapur

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when শাহ জালাল আবিদ যুব পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শাহ জালাল আবিদ যুব পরিষদ:

Share