Wari Welfare Society

Wari Welfare Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wari Welfare Society, Nonprofit Organization, 18 Rankin Sreet, Dhaka.

ওয়ারী ওয়েলফেয়ার সোসাইটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর ও জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান।
নিবন্ধন নং: ঢ-০১০১১১ ওয়ারী ওয়েলফেয়ার সোসাইটি একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।
এই ফেসবুক পেজটি ওয়ারী এলাকার সকল স্থায়ী বাসিন্দাদের পারস্পরিক উন্নয়ন, সহযোগিতা ও যোগাযোগের সেতুবন্ধন

হিসেবে কাজ করবে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য—
▪️ প্রাসঙ্গিক তথ্যের আদান-প্রদান
▪️ সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি
▪️ শিক্ষা ও সংস্কৃতির বিকাশ
▪️ সামাজিক যোগাযোগ জোরদার
▪️ নাগরিক সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ
একসাথে একটি সচেতন, ঐক্যবদ্ধ ও উন্নত ওয়ারী গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

জরুরি বিজ্ঞপ্তি
10/08/2026

জরুরি বিজ্ঞপ্তি

🏆⚽ ওয়ারী আন্তঃষ্ট্রিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ ⚽🏆 ২৯/০৬/২০২৬ ইং তারিখ রোজ সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হওয...
30/06/2026

🏆⚽ ওয়ারী আন্তঃষ্ট্রিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ ⚽🏆
২৯/০৬/২০২৬ ইং তারিখ রোজ সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ও ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা মোঃ নবী উল্লাহ, আয়োজক কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান ফায়সাল, ৪১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব লিয়াকত আলী এবং ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল হোসেন টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি সারওয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি মোঃ আনারুল করিম আনসারী ও আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী মোঃ মাহবুব, যুগ্ম সম্পাদক সিরাজুর রহমান খোকন (প্রশাসন) ও যুগ্ম সম্পাদক রিয়াজ আহমেদ ওপল(উন্নয়ন), সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, দপ্তর সম্পাদক আব্দুল ফারুক মিয়া, পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক মোঃ রাসেল, সমাজকল্যাণ সম্পাদক ও খেলা আয়োজক কমিটির আহ্বায়ক নয়ন কবির, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এ কে এম মাহবুব, ক্রীড়া সম্পাদক ও খেলা আয়োজক কমিটির সদস্য সচিব ফারহাদ আহমেদ, স্বাস্থ্য ও শরীরচর্চা সম্পাদক মোঃ জাবেদ আলম।
এছাড়াও নির্বাহী সদস্য সৈয়দ মাসুদুর রহমান, আরিফ হোসেন, এস. ডি. হাসিব মাহমুদ, আয়োজক কমিটির অন্যতম সদস্য মাহবুবে রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুদুল, মোঃ শরিফুর রহমান, সাকিব, শফিক সহ ওয়ারী এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
🏅 পুরস্কার বিতরণী পর্বে—
✔️ ম্যান অব দ্য ম্যাচ
👉 রাজিন সালেহ — নবাব অফ ওয়ারী
✔️ সেরা গোলকিপার
👉 কামরুল ইসলাম — লারমিনি আংকেলস আর্মি
✔️ সর্বোচ্চ গোলদাতা
👉 সাদাত — র‍্যাংগস অনামিকা স্টারস
✔️ ম্যান অব দ্য টুর্নামেন্ট
👉 আবু আদনান — লারমিনি আংকেলস আর্মি
ম্যান অব দ্য ম্যাচ ট্রফি প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুদুল ও মোঃ শরিফুর রহমান।
সেরা গোলকিপারের পুরস্কার বিতরণ করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের।
সর্বোচ্চ গোলদাতার পুরস্কার প্রদান করেন ক্রীড়া সম্পাদক ও খেলা আয়োজক কমিটির সদস্য সচিব ফারহাদ আহমেদ।
ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার প্রদান করেন সমাজকল্যাণ সম্পাদক ও খেলা আয়োজক কমিটির আহ্বায়ক নয়ন কবির।
রানার্স-আপ দল (নবাব অফ ওয়ারী)–এর মেডেল ও ট্রফি প্রদান করেন আয়োজক কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান ফায়সাল ও ৪১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব লিয়াকত আলী। রানার্স-আপ দলের প্রাইজমানি প্রদান করেন আব্দুর রহমান ফায়সাল।
চ্যাম্পিয়ন দল (লারমিনি আংকেলস আর্মি)–এর মেডেল প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং প্রধান উপদেষ্টা মোঃ নবী উল্লাহ।
হেয়ার ওয়ে কোম্পানির সৌজন্যে গিফট আইটেম বিতরণ করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের।
চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ও ট্রফি প্রদান করেন মোঃ নবী উল্লাহ এবং ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি সারওয়ার হোসেন।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
🤝 এই সফল আয়োজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সকল আয়োজক, খেলোয়াড়, অতিথি, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
⚽ খেলাধুলা হোক সৌহার্দ্য ও সুস্থ সমাজ গঠনের অনুপ্রেরণা ⚽
— ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি

28/06/2026
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করেওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ও তত্ত্বাবধানে আয়োজিতওয়ারী আন্তঃ ষ্ট্রিট ফ...
18/06/2026

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে
ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ও তত্ত্বাবধানে আয়োজিত
ওয়ারী আন্তঃ ষ্ট্রিট ফুটবল টুর্নামেন্ট–২০২৬
ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ ও এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান—
আসুন, খেলাধুলার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলি সুস্থ, সচেতন ও ঐক্যবদ্ধ করে।
কারণ—
খেলা শুধু খেলা নয়,
খেলা মানে ঐক্যের শক্তি,
খেলা মানে সম্ভাবনা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া।
আপনাদের সক্রিয় অংশগ্রহণই গড়ে তুলবে
একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ, ক্রীড়ামুখী সমাজ—
আরও সুন্দর একটি ওয়ারী।

🇧🇩⚽ গর্বের বাংলাদেশ! ⚽🇧🇩ইউরোপের মাটিতে সান মারিনোকে পরাজিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।এই অসাধারণ সাফল্য ...
05/06/2026

🇧🇩⚽ গর্বের বাংলাদেশ! ⚽🇧🇩
ইউরোপের মাটিতে সান মারিনোকে পরাজিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এই অসাধারণ সাফল্য দেশের ফুটবলের জন্য এক নতুন প্রেরণা ও আত্মবিশ্বাসের বার্তা বহন করে।
এই ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে
ওয়ারী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাদের এই অর্জন আগামীর পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকুক।
🇧🇩❤️⚽


বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতেওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি–এর পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে⚽ ওয়ারী আন্তঃ ষ্ট্রিট ফুটবল টু...
14/05/2026

বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে
ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি–এর পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে
⚽ ওয়ারী আন্তঃ ষ্ট্রিট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ⚽
খেলা হোক ঐক্যের, খেলা হোক আনন্দের!

📢 জনসচেতনতামূলক আহ্বানআসসালামু আলাইকুম।ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটির সম্মানিত সদস্য, এলাকাবাসী ও ব্যবসায়ী ভাই-বোনদের অবগ...
10/05/2026

📢 জনসচেতনতামূলক আহ্বান

আসসালামু আলাইকুম।

ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটির সম্মানিত সদস্য, এলাকাবাসী ও ব্যবসায়ী ভাই-বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে ওয়ারী এলাকা একসময় একটি হকারমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে—এই অর্জনটি আবার বিলুপ্তির পথে।
এই অর্জন ধরে রাখতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নৈতিক ও সামাজিক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে—আমরা যদি নিজেরাই দায়িত্ব না নিই, তবে বাইরের কেউ এসে আমাদের এলাকার পরিবেশ রক্ষা করবে না।
আসুন, সবাই মিলে আমাদের প্রিয় ওয়ারীকে আবারও সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করে তুলি।
এমতাবস্থায়, নিজ নিজ বাড়ির সামনে, দোকানের সামনে এবং আশপাশের এলাকায় আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে সার্বক্ষণিক নজরদারি রাখবো—যাতে কোনোভাবেই পুনরায় হকার বসতে না পারে। মনে রাখতে হবে, সাময়িক অবহেলাই ভবিষ্যতে স্থায়ী সমস্যার কারণ হতে পারে।
হকারমুক্ত এলাকা মানেই—
✔️ যানজটমুক্ত ও চলাচলযোগ্য রাস্তা
✔️ পথচারীদের নিরাপদ যাতায়াত
✔️ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ
✔️ ব্যবসা ও বসবাসের জন্য উন্নত মানের এলাকা

ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি দৃঢ়ভাবে বিশ্বাস করে—আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীর সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই এই সুফলকে স্থায়ী করতে পারে।
আসুন, আমরা সবাই মিলে সচেতন হই, দায়িত্ব নিই এবং আমাদের ওয়ারীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও হকারমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলি ও ধরে রাখি।
সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি।@

সকল শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অ...
01/05/2026

সকল শ্রমজীবী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারেই ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা বিশ্বাস করি—শ্রমিকদের সম্মান ও ন্যায্যতা নিশ্চিত হলেই একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে উঠবে। আসুন, শ্রমের মর্যাদা রক্ষায় সবাই একসাথে কাজ করি।
শুভ শ্রমিক দিবস।
— ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি

আগামী ১৭ই এপ্রিল, রোজ শুক্রবার, বিকেল ৪টায়ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি-এর উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী র‍্যালি অনুষ্...
15/04/2026

আগামী ১৭ই এপ্রিল, রোজ শুক্রবার, বিকেল ৪টায়
ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি-এর উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী র‍্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ঈদ পুনর্মিলনী র‍্যালিতে আমাদের সম্মানিত সকল সদস্যকে পরিবার-পরিজনসহ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি আরও প্রাণবন্ত ও সফল হবে—এই প্রত্যাশা রইল।
র‍্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে টি-শার্ট ও ক্যাপ প্রদান করা হবে।
ধন্যবাদান্তে
ওয়ারী ওয়েল ফেয়ার সোসাইটি

Address

18 Rankin Sreet
Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wari Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share