CICF- Creative Impact for Children Foundation

CICF- Creative Impact for Children Foundation Empowering children through learning, therapy, and creativity.

23/05/2026

লেডিস ক্লাব

২২ মে, ২০২৬

বিষয়ঃ আমার সন্তান থাকুক দুধে ভাতে

আপনিও (শুধু নারীরা) আড্ডায় যুক্ত হতে পারেন জুমে: ID: 865 379 2861
Pass : 1234
ফোনে যুক্ত হতে পারেন (শুধু নারীরা): 09666791234
গ্রুপে যুক্ত হতে (শুধু নারীরা): https://www.facebook.com/groups/nexusladiesclub

Connect with us
Youtube: https://www.youtube.com/NexusTelevisionbd

14/05/2026

Sharing food is a beautiful way children learn kindness, friendship, and caring for one another 🍎💛
Every shared smile and simple act of giving helps build love, confidence, and connection 🌈✨

Small moments of sharing create big lessons that stay in their hearts forever 🌸
Let us celebrate compassion, togetherness, and the joy of learning through kindness 🌟

আসসালামু আলাইকুম 🌿অনেক সময় আমরা দেখি—শিশু বসতে চায় না, মনোযোগ ধরে রাখতে পারে না, বা একটি কাজ শেষ করতে কষ্ট হয়…আর তখনই প্...
05/05/2026

আসসালামু আলাইকুম 🌿
অনেক সময় আমরা দেখি—
শিশু বসতে চায় না, মনোযোগ ধরে রাখতে পারে না, বা একটি কাজ শেষ করতে কষ্ট হয়…
আর তখনই প্রশ্ন আসে—
👉 “কীভাবে তাকে focus শেখাবো?”
👉 “কীভাবে sitting tolerance বাড়াবো?”
এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে
Creative Developmental School আয়োজন করছে একটি বিশেষ ও শিক্ষণীয় Workshop 💛

📌 Workshop Title:
Building Attention & Sitting Tolerance in Children:
Practical Strategies for Home and Classroom

🎯 Workshop Focus:
Helping children sit, focus, and build the foundation for successful learning

🗓 তারিখ: ৯ মে
⏰ সময়: সকাল ১০টা – দুপুর ১টা
📍 স্থান: Creative Developmental School

বর্তমান সময়ে শিশুদের শেখার ক্ষেত্রে attention ও sitting tolerance একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই Workshop-এ আলোচনা করা হবে—কীভাবে বাস্তবসম্মত ও কার্যকর পদ্ধতিতে শিশুদের এই দক্ষতাগুলো ধীরে ধীরে গড়ে তোলা যায় 🌱

🛑 Workshop-এ থাকছে:
✨ মনোযোগ বাড়ানোর কার্যকর উপায়
✨ Behaviour-based কৌশলের মাধ্যমে sitting tolerance উন্নয়ন
✨ শিশুদের জন্য উপযোগী routine ও strategy তৈরি
✨ শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে কাজ করার বাস্তব পদ্ধতি
✨ বাসা ও স্কুল—দুই জায়গায় একই কৌশল প্রয়োগের দিকনির্দেশনা

এই Workshop শিক্ষক ও অভিভাবক—দু’জনের জন্যই অত্যন্ত সহায়ক।
কারণ একটি শিশুর উন্নতি সবচেয়ে ভালো হয়—যখন school ও home একসাথে কাজ করে 🤝

🛑 Registration Details:
💰 Registration Fee: ৫০০ টাকা

🛑 Special Facility (Daycare):
Workshop চলাকালীন ডে-কেয়ার সুবিধা থাকবে 👶
💰 Daycare Fee: ২০০ টাকা

📞 Registration / তথ্যের জন্য:
📲 01706027127
📩 Inbox করুন
📍 ঠিকানা:
House no- 36 (Nur Monjil), Road no-12, Shekhertake,
Mohammadpur Pisciculture Housing Society, Dhaka-1207

⚠️ আসন সংখ্যা সীমিত
আজই রেজিস্ট্রেশন করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।

আপনার সন্তানের শেখার ভিত্তি গড়ে তোলার এই যাত্রায়
আমরা আছি পাশে—ভালোবাসা ও পেশাদারিত্ব নিয়ে 💛

আমাদের সাপ্তাহিক আয়োজন—Special Management Sessionশিশুদের developmental domain, sensory need, attention level, cognitive ...
04/05/2026

আমাদের সাপ্তাহিক আয়োজন—Special Management Session

শিশুদের developmental domain, sensory need, attention level, cognitive ability এবং individual capacity—সবকিছু বিবেচনা করেই আমরা প্রতিটি শিশুর জন্য আলাদা আলাদা ভাবে activity plan করি।

অনেক সময় বাইরে থেকে দেখলে মনে হতে পারে—
শিশুরা টেবিলে বসে ছোট ছোট কিছু কাজ করছে…
কেউ বোতলে জিনিস ঢোকাচ্ছে, কেউ রঙ মিলাচ্ছে, কেউ আবার ম্যাগনেট দিয়ে মাছ তুলছে।

দেখতে খুব সাধারণ, অনেকের কাছে “খেলার মতো” মনে হতে পারে।
কিন্তু এই প্রতিটি মুহূর্তেই শিক্ষক পাশে থেকে খুব সচেতনভাবে guide করছেন—
কোথায় থামতে হবে, কীভাবে ধরতে হবে, কীভাবে চেষ্টা করতে হবে, কখন আবার চেষ্টা করতে হবে।

আর এই guided support-ই ধীরে ধীরে একটি শিশুর শেখার পথ তৈরি করে দেয় 💛

আমাদের Special Management Session-এ প্রতিটি activity থাকে লক্ষ্যভিত্তিক।
একই activity-ও সব শিশুর জন্য একইভাবে করানো হয় না—
শিশুর level, বোঝার ক্ষমতা, sensory need এবং learning goal অনুযায়ী activity-র ধরন পরিবর্তন করা হয়।

যেমন, একটি শিশু যখন slot box-এ chip বা coin ঢোকাচ্ছে, সে শুধু একটি জিনিস ঢোকাচ্ছে না—
সে শিখছে কীভাবে চোখে দেখে হাতে control রেখে নির্দিষ্ট জায়গায় কাজ করতে হয়।
এর মাধ্যমে তার hand-eye coordination, precision, focus এবং attention ধীরে ধীরে গড়ে উঠছে।

আবার কোনো শিশুর cognition level ভালো হলে একই inserting activity একটু ভিন্নভাবে দেওয়া হয়।
তখন তাকে শুধু বোতলের মুখে জিনিস ঢোকাতে বলা হয় না—
বরং লেখা সংখ্যা মিলিয়ে সঠিক জায়গায় লাগানো, বা নির্দেশ বুঝে নির্দিষ্ট item সঠিক box-এ input দেওয়ার মতো কাজ দেওয়া হয়।
এতে তার number recognition, matching skill, problem solving এবং instruction following আরও develop হয়।

একইভাবে, ছোট শিশুর জন্য inserting activity হতে পারে color sorting করে object ঢোকানো—
যেখানে সে রঙ চেনা, একই-ভিন্ন বোঝা এবং হাতের control practice করছে।
আর যে শিশুর cognitive understanding ভালো, তার জন্য একই কাজকে আমরা আরও functional করি—
যেমন “কোন প্রাণী কী খায়” বুঝে সঠিক animal box-এ food card input দেওয়া।
এতে তার cognition, language understanding, association skill এবং concept building একসাথে কাজ করে।

যখন শিশুরা ম্যাগনেট দিয়ে মাছ ধরছে, তখন তাদের একটি object-এর দিকে focus করতে হচ্ছে, হাত স্থির রাখতে হচ্ছে, বারবার চেষ্টা করতে হচ্ছে।
এই activity-র মাধ্যমে develop হয় visual tracking, concentration, patience, coordination এবং response control।

Bottle activity, যেমন বোতলের ভেতরে straw বা ছোট object ঢোকানো, দেখতে simple হলেও শিশুর জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ।
এখানে আঙুলের কাজ, দুই হাতের ব্যবহার, চোখের focus এবং হাতের movement—সব একসাথে কাজ করে।
এই ধরনের কাজগুলো fine motor skill, bilateral coordination, sustained attention এবং handwriting readiness-এর foundation তৈরি করে।

Color sorting বা matching activity-তে শিশুরা রঙ মিলিয়ে সাজাতে গিয়ে শিখছে—
কোনটা একই, কোনটা ভিন্ন, কোন নির্দেশ অনুযায়ী কোন জিনিস কোথায় বসবে।
এর মাধ্যমে তার cognitive skill, visual discrimination, categorization এবং instruction following বাড়ে।

আবার বোতল খোলা-বন্ধ করা বা lid activity-র সময় শিশু নিজের হাতে জোর দিচ্ছে, ঘুরাচ্ছে, control করছে।
এতে develop হয় hand strength, wrist rotation, finger control এবং daily living skill—
যা ভবিষ্যতে তাকে ধীরে ধীরে self-dependent হতে সাহায্য করে।

Sensory play, যেমন বিভিন্ন texture, grain, beads বা small objects নিয়ে কাজ, অনেক শিশুর জন্য শুরুতে challenging হতে পারে।
কিন্তু ধীরে ধীরে এই কাজগুলো তাদের sensory tolerance, tactile exploration, calm থাকা, engagement এবং attention span বাড়াতে সাহায্য করে।

Clip বা pinching activity-তে ছোট আঙুল দিয়ে ধরার ক্ষমতা তৈরি হয়।
এটি শুধু খেলা নয়—এটি ভবিষ্যতের pencil grasp, finger strength, fine motor control এবং pre-writing skill তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

আর picture matching বা object identification activity-তে শিশু ছবি দেখে মিল খুঁজে বের করছে, চিনছে, বুঝছে এবং নির্দেশ অনুযায়ী কাজ করছে।
এতে তার recognition skill, memory, attention, language understanding এবং cognitive connection একসাথে develop হয়।

💬 তাই Special Management মানে শুধু কিছু activity করানো নয়।
এটি হলো একটি পরিকল্পিত প্রক্রিয়া—
যেখানে প্রতিটি শিশুর বর্তমান level বুঝে, তার প্রয়োজন অনুযায়ী কাজ সাজানো হয়।

আমরা বিশ্বাস করি, শিশুর development চাপ দিয়ে হয় না।
শিশু শেখে ধীরে ধীরে—
সঠিক guidance, structured activity, repetition এবং ভালোবাসাপূর্ণ support-এর মাধ্যমে 🌱

আপনার সন্তানের প্রতিটি ছোট উন্নতির পাশে আমরা আছি—
পরম মমতা ও পেশাদারিত্ব নিয়ে, প্রতিটি ধাপে 🤍

🏫 Creative Developmental School
আপনার সন্তানের প্রতিটি ছোট উন্নতির পাশে আমরা আছি ✨

📌 Our Services:
🔹 Developmental Therapy
🔹 Developmental Schooling (1:1 / 2:1 / 3:1 / 4:1)
🔹 Daycare (1:1 & 2:1)
🔹 Handwriting
🔹 Song Session
🔹 Brain Boosting Activities
🔹 Group Therapy
🔹 Learn Math
🔹 Online-based Therapy
🔹 Inclusive Kindergarten

📍 Address:
House no- 36 (Nur Monjil), Road no-12, Shekhertake,
Mohammadpur Pisciculture Housing Society, Dhaka-1207

📞 সিরিয়াল পেতে আজই কল করুন:
📲 01706027127

অনেক সময় আমরা ভাবি—“গল্প শোনা কি সত্যিই এত জরুরি?”কিন্তু বাস্তবে Story Time একটি শিশুর development-এর জন্য অত্যন্ত গুরুত...
03/05/2026

অনেক সময় আমরা ভাবি—
“গল্প শোনা কি সত্যিই এত জরুরি?”
কিন্তু বাস্তবে Story Time একটি শিশুর development-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি tool।

আমাদের স্কুলে আমরা নিয়মিত Story Time session আয়োজন করি—আর এটি বাচ্চাদের সবচেয়ে প্রিয় সেশনগুলোর একটি 💛
“স্টোরি টাইম” শোনা মাত্রই তারা আগ্রহ নিয়ে বসে পড়ে।
যে বাচ্চারা সাধারণত খুব চঞ্চল, তারাও তখন কৌতূহল ভরা চোখে মন দিয়ে গল্প শোনে, আর টিচারের সাথে গলা মিলিয়ে repeat করে।

ছোট্ট ছোট্ট চোখগুলো ভরে ওঠে কৌতূহলে, মন ডুবে যায় গল্পের ভেতর 🌿
শিক্ষক যখন গল্প পড়েন, তখন শুধু শোনা নয়—
অনেকেই শব্দ ধরে ধরে repeat করে, কেউ ছবি দেখে অনুমান করে, কেউ আবার নিজে থেকেই অংশ নিতে চায়…
আর এই ছোট ছোট অংশগ্রহণই শেখার সবচেয়ে শক্ত ভিত্তি 🌱

Story Time কিভাবে শিশুদের প্রভাবিত করে—
শিশু যখন গল্প শোনে, তখন সে শুধু গল্প শুনছে না—
সে নতুন শব্দ শিখছে, বাক্য গঠন বুঝছে, মনোযোগ ধরে রাখতে শিখছে,
আর ধীরে ধীরে নিজের ভাব প্রকাশ করার সাহস পাচ্ছে।

গল্পের চরিত্রগুলোর মাধ্যমে সে emotion বুঝতে শেখে—
কে খুশি, কে দুঃখিত, কে ভয় পেয়েছে…
এভাবে তার social understanding এবং empathy ধীরে ধীরে গড়ে ওঠে।

বিশেষ করে যখন আমরা interactive Story Time করি—
যেখানে শিশু repeat করে, প্রশ্নের উত্তর দেয়, ছবি দেখে চিন্তা করে—
তখন তার listening skill, attention span, এবং cognitive processing আরও শক্তিশালী হয় ✨

🌼 Regular এবং Special Need—দুই ধরনের শিশুর জন্যই Story Time সমানভাবে কার্যকর—

🔹 Regular children-এর জন্য—
গল্প তাদের imagination বাড়ায়, ভাষার দক্ষতা উন্নত করে,
এবং learning-এর প্রতি আগ্রহ তৈরি করে।

🔹 Special need children-এর জন্য—
Story Time আরও structured এবং guided learning দেয়—
✔️ Attention ধরে রাখতে সাহায্য করে
✔️ Speech ও communication skill বাড়ায়
✔️ নির্দেশনা অনুসরণ করার অভ্যাস তৈরি করে
✔️ Group setting-এ বসে থাকা ও অংশ নেওয়ার practice হয়

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
গল্পের মাধ্যমে শেখা কখনো চাপ মনে হয় না…
শিশুরা শেখে, কিন্তু তাদের কাছে তা মনে হয় আনন্দ 💛

আমরা বিশ্বাস করি—
শেখা যদি আনন্দের সাথে যুক্ত হয়, তাহলে সেটি দীর্ঘস্থায়ী হয় 🌿
আর Story Time সেই আনন্দময় শেখার একটি শক্ত ভিত্তি।

আপনার শিশুর শেখার এই যাত্রায় আমরা আছি পাশে—
পরম মমতা ও পেশাদারিত্ব নিয়ে, প্রতিটি ধাপে Creative Developmental School আছে আপনার পাশে—

🏫 Our Services:
🔹 Developmental Therapy
🔹 Developmental Schooling (1:1 / 2:1 / 3:1 / 4:1)
🔹 Daycare (1:1 & 2:1)
🔹 Handwriting
🔹 Song Session
🔹 Brain Boosting Activities
🔹 Group Therapy
🔹 Learn Math
🔹 Online-based Therapy
🔹 Inclusive Kindergarten

🏫 Creative Developmental School

📍 Address:
House no- 36 (Nur Monjil), Road no-12, Shekhertek,
Mohammadpur Pisciculture Housing Society, Dhaka-1207

📞 সিরিয়াল পেতে আজই কল করুন:
📲 01706027127
(শনিবার – বৃহস্পতিবার | সকাল ৯টা – সন্ধ্যা)

আমাদের অভিভাবকদের মধ্যে একটি বিষয় নিয়ে খুব বেশি উৎকণ্ঠা দেখা যায়—সেটি হলো শিশুর লেখা।“আমার বাচ্চা লিখতেই চায় না।”“স্কুলে...
02/05/2026

আমাদের অভিভাবকদের মধ্যে একটি বিষয় নিয়ে খুব বেশি উৎকণ্ঠা দেখা যায়—সেটি হলো শিশুর লেখা।

“আমার বাচ্চা লিখতেই চায় না।”
“স্কুলে লিখছে না।”
“পেন্সিল ধরতে চায় না।”
“খাতায় বসালেই বিরক্ত হয়ে যায়।”

এই ধরনের অভিযোগগুলো যেন খুব পরিচিত। কারণ প্রচলিতভাবে আমাদের অনেকের ধারণা—শিশুকে খাতা–পেন্সিল দিয়ে বসিয়ে দিলেই সে লিখতে শুরু করবে। কিন্তু বাস্তবতা হলো, শিশুকে লিখতে শেখানো মানে শুধু খাতা–পেন্সিল দিয়ে অক্ষর practice করানো নয়।

তাই যখন কোনো শিশু পেন্সিল ঠিকভাবে ধরতে পারে না, লাইনের মধ্যে লিখতে পারে না, বারবার হাত সরিয়ে নেয়, খুব বেশি চাপ দিয়ে লিখে, খুব হালকা লিখে, বা লিখতে বসতেই বিরক্ত হয়ে যায়—তখন অনেক অভিভাবক চিন্তায় পড়ে যান।

মনে প্রশ্ন আসে—
“ও কি পড়াশোনায় আগ্রহী না?”
“ও কি চেষ্টা করছে না?”
“এত বয়স হলো, এখনও লিখতে পারছে না কেন?”

কিন্তু সত্যিটা হলো—
হাতের লেখা শুরু হয় খাতায় অক্ষর লেখার অনেক আগে।

একটি শিশুর writing skill তৈরি হয় ধাপে ধাপে। এখানে সহজভাবে শিশুর লেখা শেখার গুরুত্বপূর্ণ ধাপগুলো বোঝানোর চেষ্টা করা হলো—

Step 1: Basic Hand Skill তৈরি হওয়া

লেখা শুরু করার আগে দেখতে হবে শিশুর basic hand skills তৈরি হয়েছে কি না। যেমন—
Reach, Grasp, Hold এবং Release।

অর্থাৎ শিশু কোনো জিনিসের দিকে হাত বাড়াতে পারছে কি না, জিনিসটি ধরতে পারছে কি না, কিছুক্ষণ ধরে রাখতে পারছে কি না, এবং প্রয়োজন হলে ছেড়ে দিতে পারছে কি না।

এই basic hand skills-গুলোই পরবর্তীতে পেন্সিল ধরা, পেন্সিল ধরে রাখা এবং নিয়ন্ত্রণ করার ভিত্তি তৈরি করে।

Step 2: Finger Strength ও Grip Control তৈরি হওয়া

এরপর আসে ছোট ছোট জিনিস ধরার ক্ষমতা।
যেমন—bottle cap ধরা, ছোট বস্তু pick করা, পেন্সিল ঘোরানো, coin বা ছোট বস্তু box-এ ফেলা।

এই ধরনের activity শিশুর আঙুলের strength, finger isolation, wrist movement এবং eye-hand coordination তৈরি করতে সাহায্য করে। এগুলো ছাড়া পেন্সিলের উপর সঠিক control তৈরি করা কঠিন হয়ে যায়।

Step 3: Sensory Writing Experience দেওয়া

শিশুকে শুরুতেই খাতায় অক্ষর লিখতে না দিয়ে আগে sensory writing activity দেওয়া যেতে পারে।
যেমন—চালের উপর আঙুল দিয়ে দাগ টানা, ডাল বা ছোট বস্তু দিয়ে বর্ণের আকৃতি বানানো, clay দিয়ে letter shape তৈরি করা, রঙের উপর আঙুল দিয়ে line করা।

এতে শিশু writing movement বুঝতে শেখে, কিন্তু পেন্সিল ধরার অতিরিক্ত চাপ থাকে না। অনেক শিশুর জন্য এই ধাপটি writing-এর প্রতি আগ্রহ তৈরি করতেও সাহায্য করে।

Step 4: Pre-Writing Stroke Practice করা

এরপর আসে pre-writing strokes।
যেমন—দাঁড়ানো লাইন, শোয়া লাইন, বাঁকা লাইন, গোল ঘোরানো, upward curve, downward curve ইত্যাদি।

এই stroke গুলোই অক্ষর লেখার মূল ভিত্তি। কারণ প্রতিটি অক্ষর আসলে কয়েকটি line, curve, shape এবং movement-এর সমন্বয়ে তৈরি।

Step 5: Shape ও Letter Tracing শুরু করা

যখন শিশুর হাতের নিয়ন্ত্রণ, চোখ–হাতের সমন্বয় এবং line following কিছুটা তৈরি হতে শুরু করে, তখন তাকে shape tracing এবং letter tracing-এর দিকে নেওয়া যায়।

এই ধাপে শিশু অক্ষরের গঠন বুঝতে শেখে, writing direction follow করতে শেখে এবং ধীরে ধীরে খাতায় কাজ করার জন্য প্রস্তুত হয়।

Step 6: Copying থেকে Independent Writing

সবশেষে শিশু ধীরে ধীরে দেখে লেখা, তারপর না দেখে লেখা—এই পর্যায়ে আসে।
এই ধাপেই independent writing তৈরি হয়।

কিন্তু এই জায়গায় পৌঁছানোর আগে আগের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। কোনো ধাপ দুর্বল থাকলে শিশুর writing-এ struggle দেখা দিতে পারে।

তাই কোনো শিশু যদি এখনও লিখতে না পারে, তার মানে এই নয় যে সে অলস, অমনোযোগী বা পড়াশোনায় আগ্রহী নয়। হতে পারে, তার hand skill, grip control, sensory tolerance, motor planning বা eye-hand coordination এখনও writing-এর জন্য পুরোপুরি প্রস্তুত হয়নি।

লেখা শেখানো মানে শুধু অক্ষর শেখানো নয়।
লেখা শেখানো মানে—

শিশুর হাতকে প্রস্তুত করা,
আঙুলকে নিয়ন্ত্রণ শেখানো,
চোখ ও হাতকে একসাথে কাজ করতে শেখানো,
শরীরকে বসে কাজ করার সহনশীলতা দেওয়া,
এবং ধাপে ধাপে confidence তৈরি করা।

তাই শিশুকে লিখতে না পারার জন্য চাপ দেওয়ার আগে, তার writing readiness বুঝতে হবে। কারণ একটি সুন্দর অক্ষরের পেছনে থাকে অনেকগুলো অদৃশ্য প্রস্তুতি।

লেখা শুরু হয় পেন্সিল থেকে নয়—প্রস্তুত হাত, প্রস্তুত শরীর এবং প্রস্তুত মন থেকে। 🌱

সচেতনতায় :

🏫 Creative Developmental School
📍 Address:
House no- 36 (Nur Monjil), Road no-12, Shekhertek,
Mohammadpur Pisciculture Housing Society, Dhaka-1207
📞 সিরিয়াল পেতে আজই কল করুন:
📲 01706027127

(শনিবার – বৃহস্পতিবার | সকাল ৯টা – সন্ধ্যা)

আপনার সন্তানের প্রতিটি developmental journey-তে আমরা আছি পাশে—
মমতা, ধৈর্য ও পেশাদারিত্ব নিয়ে।

Our Services:
🔹 Developmental Therapy
🔹 Developmental Schooling — 1:1 / 2:1 / 3:1 / 4:1
🔹 Daycare — 1:1 & 2:1
🔹 Handwriting
🔹Song Session
🔹 Brain Boosting Activities
🔹 Group Therapy
🔹 Learn Math
🔹 Online-based Therapy
🔹 Inclusive Kindergarten

বৈশাখের তীব্র দাবদাহে আমরা সবাই যেন  নাজেহাল! 🌡️ঋতু পরিবর্তনের শুরুতে এই গরমের সাথে মানিয়ে নেওয়াই যেখানে কঠিন—সেখানে আমা...
21/04/2026

বৈশাখের তীব্র দাবদাহে আমরা সবাই যেন নাজেহাল! 🌡️
ঋতু পরিবর্তনের শুরুতে এই গরমের সাথে মানিয়ে নেওয়াই যেখানে কঠিন—
সেখানে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অনেক বেশি স্ট্রাগল করে 💛

তাই অনেক সময় দেখা যায়—
সব ম্যানেজমেন্ট ঠিক থাকার পরও
হঠাৎ করেই শিশুর আচরণ বদলে যায়।

অনেক অভিভাবকই এই সময় লক্ষ্য করেন—
🔸 অস্থিরতা বেড়ে যায়
🔸 রাগ বেশি হয়
🔸 মনোযোগ কমে যায়
🔸 ছোট ছোট বিষয়েও meltdown দেখা দেয়
🔸 ট্যান্ট্রাম বা ঘ্যানঘ্যান স্বভাব বেড়ে যায়

তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে—
“হঠাৎ এমন কেন হচ্ছে?”

👉 এর পেছনে খুব বাস্তব একটা কারণ হচ্ছে—
অতিরিক্ত গরম (Heat wave)

🔎 একটু সহজভাবে বুঝি—

🌿 ১. শরীরের অস্বস্তি → আচরণে পরিবর্তন
অতিরিক্ত গরমে শরীর ক্লান্ত হয়ে যায়। ঘাম, তৃষ্ণা, অস্বস্তি—এসব মিলিয়ে শিশু সহজেই বিরক্ত বা অস্থির হয়ে পড়ে।

🌿 ২. Sensory overload
অতিরিক্ত ঘাম, তীব্র গরমের অনুভূতি, চিটচিটে ত্বক, তীব্র আলো ও আশেপাশের শব্দ—সব মিলিয়ে শিশুর জন্য overwhelming হয়ে যেতে পারে।

🌿 ৩. ঘুমের সমস্যা →
গরমে রাতে ঠিকমতো ঘুম না হলে দিনের আচরণে প্রভাব পড়ে , যেমন —
– মনোযোগ কমে যায়
– সহ্যক্ষমতা কমে যায়
– রাগ/কান্না বেড়ে যায়

🌿 ৪. রুটিনে পরিবর্তন
বাইরে যাওয়া কমে, খেলার ধরন বদলায়, শারীরিক কাজ বা OT-related activity কমে যায়—ফলে শিশুর পরিচিত structure নষ্ট হয়।

🌿 ৫. ভাষায় প্রকাশ করতে না পারা
অনেক শিশু বলতে পারে না—“আমার গরম লাগছে”
তাই তাদের অস্বস্তি আচরণের মাধ্যমে প্রকাশ পায়।

🌿 ৬. Caregiver-রাও ক্লান্ত হয়ে পড়েন
এই তীব্র গরমে মা-বাবা বা কেয়ারগিভাররাও শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকেন—
যার প্রভাব পড়ে ধৈর্য, energy, এবং শিশুকে handle করার ক্ষমতার উপর।

📊 এটি কি শুধুই একটি ধারণা নাকি এর বৈজ্ঞানিক ভিত্তি আছে ?
না , এটি শুধুই একটি প্রচলিত ধারণা নয়, বিভিন্ন গবেষণায় দেখা গেছে—
✔️ তাপমাত্রা বাড়লে irritability ও aggression বাড়তে পারে
✔️ neurodivergent শিশুরা environmental stress-এ বেশি sensitive
✔️ গরমের সময় স্কুল ও কেয়ার সেটিং-এ behavioral issue বেড়ে যায়

🧩 তাই বিষয়টা কীভাবে দেখবেন?
গরমের সময় আচরণ হঠাৎ বেড়ে গেলে—
❌ এটা regression না
❌ এটা “অবাধ্যতা” না
✅ বরং এটা অনেক সময় regulation issue, যা পরিবেশগত কারণে trigger হয়

👉 তাই মনে রাখা জরুরি—
অতিরিক্ত গরমে বাচ্চার অস্থিরতা সময় অস্বস্তির প্রকাশ।

✨ এই সময় কী করতে পারেন?
✔️ ঠান্ডা ও শান্ত পরিবেশ রাখার চেষ্টা করুন
✔️ বারবার পানি খাওয়ার অভ্যাস করান
✔️ রুটিন যতটা সম্ভব বজায় রাখুন
✔️ sensory calming activity (deep pressure, quiet time) যোগ করুন
✔️ শিশুর ছোট ছোট সিগন্যালগুলো লক্ষ্য করুন
✔️ নিজেরও বিশ্রাম ও hydration নিশ্চিত করুন

🌱 ছোট্ট একটা সচেতনতা অনেক বড় পরিবর্তন আনতে পারে।

আপনার সন্তানের এই যাত্রায় আমরা আছি পাশে—
পরম মমতা ও পেশাদারিত্ব নিয়ে, প্রতিটি ধাপে ✨

🏫 Our Services:
🔹 Developmental Therapy
🔹 Developmental Schooling (1:1 / 2:1 / 3:1 / 4:1)
🔹 Daycare (1:1 & 2:1)
🔹 Handwriting & Song Session
🔹 Brain Boosting Activities
🔹 Group Therapy
🔹 Learn Math
🔹 Online-based Therapy
🔹 Inclusive Kindergarten
📍 Address:
House no- 36 (Nur Monjil), Road no-12, Shekhertek,
Mohammadpur Pisciculture Housing Society, Dhaka-1207
📞 সিরিয়াল পেতে আজই কল করুন:
📲 01706027127
(শনিবার – বৃহস্পতিবার | সকাল ৯টা – সন্ধ্যা)

Fun Drawing Session 🎨
18/04/2026

Fun Drawing Session 🎨

15/04/2026

শুভ নববর্ষ ।

14/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

নতুন বছরের নতুন সূচনায় আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🎉

নতুন বছর বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি, সাফল্য এবং নতুন স্বপ্ন পূরণের অনুপ্রেরণা। আসুন, আমরা সবাই মিলে জ্ঞান, মানবিকতা ও নৈতিকতার আলোয় আলোকিত একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। 📚✨

শুভ নববর্ষ!

— সৌজন্যে: Creative Developmental School

আনন্দে শুরু হোক নতুন বছর ।শুভ নববর্ষ ১৪৩৩ 🌸
13/04/2026

আনন্দে শুরু হোক নতুন বছর ।
শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

Address

House No. 36 (Nur Monjil), Road No. 12, Shekhertek, Mohammadpur PC Culture Housing Society
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when CICF- Creative Impact for Children Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share