07/12/2025
৩রা ডিসেম্বর, ২০২৫ তারিখে International Day of Persons with Disabilities (IDPD) বা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এই বছরের প্রতিপাদ্য ছিল: "Fostering disability-inclusive societies for advancing social progress" (সামাজিক অগ্রগতির জন্য প্রতিবন্ধী-অন্তর্ভুক্তিমূলক সমাজকে উৎসাহিত করা)।
এটি ছিল আন্তর্জাতিকভাবে ৩৪তম এবং বাংলাদেশে ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
ECHO এবং FCDO এর অর্থায়নে পরিচালিত Protection Consortium Project এর অধীনে রোহিঙ্গা ক্যাম্প এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে এই দিবসটি উদযাপন করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল শারীরিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক বাধাগুলো অপসারণের জন্য সম্মিলিত পদক্ষেপকে ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির প্রতি অঙ্গীকারকে শক্তিশালী করা। এই উপলক্ষে র্যালি, আলোচনা সভা, স্থানীয় সরকারি কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি মিটিং এবং সহায়ক সরঞ্জাম বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। এই উদ্যোগগুলোর লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মর্যাদা, সহনশীলতা এবং সমান সুযোগকে এগিয়ে নিয়ে যাওয়া।