Principal Mohammad Abdur Rob Foundation

Principal Mohammad Abdur Rob Foundation Principal Mohammed Abdur Rob Foundation is a non-profitable organization founded in late 2010. It is managed by volunteers who are elected by its members.

মতলবে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিলরেদওয়ান আহমেদ জাকিরঃমতলব দক্ষিণে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দু...
17/03/2026

মতলবে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিল
রেদওয়ান আহমেদ জাকিরঃ

মতলব দক্ষিণে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্বক আলোচনা সভায় প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ও মহখালী বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দারুল ইসলাম সোসাইটি প্রতিষ্ঠিত ও পরিচালিত মডেল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেইনিং ইনস্টিটিউট, মতলব এর সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা পরিচালক ডা. সাইফা সেহেল নিশাত, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান খান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌরসভার সাবেক মেয়র মো. শাহ গিয়াস, ফাউন্ডেশনের সদস্য প্রফেসর ড. আ ন ম আহমদ উল্লাহ, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা এনসিপির আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিশান, মতলব দক্ষিন উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রবিউল আজম, মতলব সরকারী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক জি এম হাবিব খান, তরুন ছাত্রনেতা মোঃ নাসির উদ্দিন, ক্রিড়া ব্যক্তিত্ব মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ আব্দুর রহিম সরকার।

পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নাসির উল্লাহ।

এ সময় ফাউন্ডেশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইয়াতিমদের সহযোগীতার জন্য বিশেষ আবেদনসম্মানিত সূধী আসসালামু আলাইকুম। বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম প্রিন্সিপাল মু আব্দুর রব কর্...
28/02/2026

ইয়াতিমদের সহযোগীতার জন্য বিশেষ আবেদন

সম্মানিত সূধী
আসসালামু আলাইকুম।

বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম প্রিন্সিপাল মু আব্দুর রব কর্তৃক ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত দারুল ইসলাম ইয়াতিমখানা ও মাদ্রাসায় বর্তমানে ৩২জন আবাসিক ও ১৫জন অনাবাসিকসহ মোট ৪৭জন ইয়াতিম শিশু প্রতিপালিত হচ্ছে। মূলত রমজান মাসের যাকাত, সাদাকা দিয়েই এই ইয়াতিমখানার সারা বছরের ব্যয় বহন করা হয়। প্রতি বছর প্রায় ১৪,০০,০০০ (চোদ্দ লক্ষ) টাকা প্রয়োজন এই শিশুদের খাবার, কাপড়, পড়াশুনা, চিকিৎসা এবং আর্থিক সহায়তাসহ অন্যান্য ব্যয় নির্বাহের জন্য।

বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সামগ্রিক আর্থিক অবস্থার অবনতিতে এই শিশুদের ভরণ-পোষনে আপনার সার্বিক সহযোগীতা একান্তভাবে প্রয়োজন। তাই এই রমজান মাসে প্রতি বছরের মতো এবারও এই ইয়াতিমখানায় সাহায্য করে অসহায় ইয়াতিমদের পাশে দাড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।

যোগাযোগ ও সাহায্য পাঠানোর জন্য,
01917607944
(বিকাশ Personal)

Social welfare activities during Covid-19, Chandpur Zillah Ainzibi kollayan Samity, Dhaka
12/05/2025

Social welfare activities during Covid-19, Chandpur Zillah Ainzibi kollayan Samity, Dhaka

27/03/2025

হে মুসলিম উম্মাহ,
চেয়ে দেখো মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেখা গেছে😓

27/03/2025
27/03/2025

Believe or Not!!!

প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল২৫ মার্চ ২০২৫, মংগলবার চাঁদপুর মতলব দক্ষিণ কমিউনিটি সেন্টারে ...
26/03/2025

প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৫ মার্চ ২০২৫, মংগলবার চাঁদপুর মতলব দক্ষিণ কমিউনিটি সেন্টারে মতলবের তিন শতাধিক বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের উদ্যোগে "ইসলামী শিক্ষা ও সমাজকর্মে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জনাব মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মোঃ দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের সেক্রেটারি ও বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মু শফিকুর রহমান, ঢাকা মোহাম্মদপুরের বাদশাহ ফয়সল ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মু সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জের সমসপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আব্দুর রহিম সরকার, মতলব সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মতলব দক্ষিণ পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহা গিয়াস, লক্ষীপুরের আসম আবদুর রব সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো মাজহারুল ইসলাম, মতলব ফাউন্ডেশনের সেক্রেটারি মোস্তাফা মিয়াসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জেলার শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান, মাওলানা মোহাম্মদ হাবীবুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যাপক শামসুল হক, আ.ন.ম. আহমাদ উল্লাহ, অধ্যক্ষ আবদুর রহিম পাটোয়ারী, অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ, কাজী মুহাম্মদ নিজামুল হক, মোঃ আজমল খাঁন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ ফেরদাউস মিয়াজী, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মোঃ মনিরুজ্জামান, মোঃ ইসহাক, ডা. ইলিয়াস ফারুকী, ডা. শেখ আব্দুল জাব্বার, এ.এইচ. আহম্মদ উল্লাহ মিয়া, দেওয়ান মো: তাফাজ্জল হোসাইন, চিকিৎসায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে ডা. আব্দুল হক, প্রফেসর ডা. মোঃ দেলোয়ার হোসেন, জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে শহীদ মিজানুর রহমান, শহীদ আব্দুর রহমান গাজী, শহীদ সৈকত চন্দ্র দে, শহীদ রাব্বি আলম জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ সংগঠন হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মতলব কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশন ও তুরাগ...
11/10/2024

নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশন ও তুরাগ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়, আলহামদুলিল্লাহ

Address

Sector 5
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Principal Mohammad Abdur Rob Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Principal Mohammad Abdur Rob Foundation:

Share