বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৩০ মে ২০১৫ তারিখের সভার কার্যবিবরণীর ৩.৬ নম্বর ক্রমিকের সিদ্ধান্ত অনুযায়ী এ প্রথম এসোসিয়েশনের ফেসবুক পেজ ও একাউন্ট খোলা হয়েছে। উক্ত ফেসবুক পেজ ব্যবহারের মাধ্যমে বি.সি.এস. (প্রশাসন) ক্যাডার সদস্যদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি পাবে এবং যে কোন বিষয়ে সদস্যদের ইতিবাচক পরামর্শ ও মতামত পাওয়া যাবে বলে আশা করা যায়। তা ছাড়া, বিভিন
্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ কাজের উল্লেখযোগ্য সংবাদ, সরকারের সাফল্য, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য সদস্যদের ইনোভেশন, সৃজনশীল কার্যক্রম, ইত্যাদি তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। ইতিবাচক মন-মানসিকতায় উজ্জ্বীবিত হয়ে এসোসিয়েশনের ফেসবুক পেজ ব্যবহারে সদস্যদের উদ্দেশ্যে কিছু বিনম্র পরামর্শ রাখা হলো:
১.১ কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরা;
১.২ ক্যাডার/সার্ভিস নির্বিশেষে বাস্তবায়িত প্রশংসনীয় ও সমন্বিত অর্জন
পোস্ট করা;
১.৩ কোন কর্মকর্তা বা ভদ্রলোকের পক্ষে অনুচিত এমন শিষ্টাচারহীন এবং
জনরুঁচি বিরুদ্ধ কোন ছবি, স্ট্যাটাস, বক্তব্য পোস্ট করা থেকে বিরত
থাকা;
১.৪ আন্তঃক্যাডার সমন্বয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা সম্পর্ক নষ্ট
হতে পারে এমন তথ্য, ছবি, মন্তব্য পোস্ট করা থেকে বিরত থাকা;
১.৫ কর্মকর্তাদের পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে প্রচারের ক্ষেত্রে সতর্কতা
অবলম্বন করা;
১.৬ ছবির সংখ্যা সীমিত ও মানসম্মত রাখা এবং স্ট্যাটাসের বক্তব্য
যতদূর সম্ভব ছোট ও তাৎপর্যপূর্ণ রাখা;
১.৭ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি-বিধান
প্রতিপালন করে ফেসবুক ব্যবহার করা;
১.৮ কোন ব্যক্তি, গোষ্ঠী, সমাজ, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাউকে হেয় প্রতিপন্ন
করে কিংবা কাউকে পীড়া দেয়, এ ধরনের কোন মন্তব্য, বিবৃতি,
ছবি, প্রতীক, ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকা।
১.৯ বি.সি.এস. প্রশাসন ক্যাডারের সকল সদস্যকে তাদের প্রকৃত নাম, পদবী, কর্মস্থল বর্ণিত ফেসবুক একাউন্টের মাধ্যমে এ পেজে সংযুক্ত হবার জন্য অনুরোধ করছি।(উল্লেখ্য, শুধু বি.সি.এস. প্রশাসন ক্যাডারের সদস্যরাই এ পেইজে অন্তর্ভুক্ত হতে পারবেন)।
২.০ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মোঃ সোহরাব হোসাইন
আহবায়ক
জনসংযোগ ও প্রচার উপকমিটি
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনে
ও
সচিব
শিক্ষা মন্ত্রণালয়।