17/03/2026
মানুষটি পায়ে রড বসানো। ঠিকভাবে বসতে পারে না। চলাফেরা করতেও বেশ কষ্ট হয়। গন্তব্য ইয়ুথ অর্গানাইজেশনের ঢাকা জেলা টিম খুঁজে বের করেন তাকে। ছেলে মারা গিয়েছেন। পরিবারে কর্মক্ষম মানুষ কেউ নেই। মানুষের কাছে তার সাহায্য চাওয়ার ব্যর্থ চেষ্টা দেখে আমাদের প্রতিনিধি তার কাছে যান। তাই Not Needed আয়োজিত Gontobbo Youth Organization এর সহযোগিতায় ঈদের বাজার তুলে দেওয়া হয় তার হাতে।
সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে ঈদের বাজার উপহার তার হাতে তুলে দেওয়ার মুহূর্তে। গন্তব্য ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিনিধির হাত ধরে চোখের পানি ছেড়ে দেন মানুষটি। চোখের পানি ধরে রাখতে পারেনি আমাদের প্রতিনিধিও। এই মানুষটি দুই হাত তুলে আল্লাহর কছে শুকরিয়া আদায় করেন আর জানান, "বাবা আমার ঈদটা পরিপূর্ণ করে দিয়েছো। আমার আর কিছু চাওয়া পাওয়া নাই, আমি বাসায় চলে যাচ্ছি এই বাজারগুলা নিয়ে। আল্লাহ তোমাদের অনেক বড় করুক।" বারবার আমাদের প্রতিনিধিদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে গেছেন। এই মানুষটির চোখের পানি নাড়া দেয় আমাদের মনে। এটাই হয়তো আমাদের সার্থকতা। এবারের ঈদে ঢাকা, দিনাজপুর, বগুড়া এবং মুন্সীগঞ্জ জেলায় সর্বোমোট ৩০ টি পরিবারের হাতে ৩০ কেজি পরিমাণের ঈদের বাজার উপহার তুলে দেওয়া হচ্ছে। প্রায় ৫০ এর অধিক আবেদন থেকে এই ৩০ টি পরিবারকে বাছাই করা হয়েছে। পর্যাপ্ত ফান্ড না থাকায় ৩০ টি পরিবারকে বাছাই করা হয়েছে। ঈদের আগে এই ৩০ টি পরিবারের হাতে ঈদের বাজার তুলে দিবো আমরা।
আপনারা চাইলে আপনার যাকাত এর কিছু অংশ দিয়ে যুক্ত হতে পারেন আমাদের এই শেষমুহুর্তের আয়োজনে। আরো ২০ টি পরিবারের জন্য আমাদের প্রয়োজন প্রায় ৩০,০০০ টাকা।
সহযোগিতা পাঠাতে,
বিকাশ: 01868522916, 01627856694
রকেট: 018685229167