01/05/2026
মহান মে দিবসের শুভেচ্ছা
সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।
আপনাদের অক্লান্ত পরিশ্রম, ঘাম আর ত্যাগের ওপর ভর করেই গড়ে উঠেছে আমাদের এই সমাজ, আমাদের এই দেশ।
প্রতিদিনের নীরব সংগ্রামে আপনারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়ন, অথচ অনেক সময় আপনারাই থাকেন অবহেলিত, অধিকার বঞ্চিত। তবুও থেমে থাকেন না-পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে চলেন জীবনের পথে।
মহান এই দিনে আমরা স্মরণ করি সেই সব শ্রমিকদের, যারা ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের শেখায়-শ্রমের মর্যাদা কখনোই খাটো হওয়ার নয়।
আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি-যেখানে শ্রমিকের ঘাম হবে সম্মানের,
শ্রমিকের অধিকার হবে সুরক্ষিত,
আর প্রতিটি পরিশ্রমী মানুষ পাবে তার প্রাপ্য মর্যাদা।
মহান আল্লাহ তাআলা সকল শ্রমজীবী মানুষের জীবনে শান্তি, সম্মান ও স্বচ্ছলতা দান করুন। আমিন।
শুভ হোক ১লা মে, মহান শ্রমিক দিবস।
ইনসানিয়াত (একটি সামাজিক সংগঠন)
#ইনসানিয়াত #শ্রমিক_দিবস