স্বপ্ন পাঠশালা

স্বপ্ন পাঠশালা ২৭ ফেব্রুয়ারী ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় স্বপ্ন পাঠশালা। এটি একটি সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল।

স্থানঃ সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি সংলগ্ন গেইট। স্কুলের সময়ঃ সকাল ৮ টা থেকে ১০ টা (প্রতি শুক্রবার)।

যোগাযোগঃ 01719920511 (মোঃ আহসান আহমেদ শুভ)।

শৈশবে মায়ের হাত ধরেই আমরা প্রথম চলতে শিখি, পৃথিবীকে চিনতে শিখি। 'স্বপ্ন পাঠশালা'-এর পক্ষ থেকে 'মা দিবসে' জীবনের প্রথম পথ...
10/05/2026

শৈশবে মায়ের হাত ধরেই আমরা প্রথম চলতে শিখি, পৃথিবীকে চিনতে শিখি। 'স্বপ্ন পাঠশালা'-এর পক্ষ থেকে 'মা দিবসে' জীবনের প্রথম পথ প্রদর্শক সেই মমতাময়ী মাকে জানাই নিরন্তর ভালোবাসা।

মে দিবস। মহান মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবসে সবাইকে স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পহেলা ম...
01/05/2026

মে দিবস। মহান মে দিবস।
আন্তর্জাতিক শ্রমিক দিবসে সবাইকে স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ পহেলা মে। বিশ্বের কোটি কোটি শ্রমজীবি মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান ‘মে দিবস’ আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন।

কল-কারখানা তখন গিলে খাচ্ছিল শ্রমিকের গোটা জীবন। অসহনীয় পরিবেশে প্রতিদিন ১৬ ঘন্টা কাজ করতে হতো। সপ্তাহজুড়ে কাজ করে শ্রমিকদের স্বাস্থ্য একেবারে ভেঙে যাচ্ছিল। শ্রমজীবি শিশুরা হয়ে পড়েছিল কঙ্কালসার। তখন দাবি উঠেছিল, কল-কারখানায় শ্রমিকের গোটা জীবন কিনে নেয়া যাবে না। ৮ ঘন্টা শ্রম দিনের দাবিতে শুরু হওয়া আন্দোলনের সময় ওই বছরের ১লা মে শ্রমিকরা ধর্মঘট আহবান করে। প্রায় তিন লাখ মেহনতি মানুষ ওই সমাবেশে অংশ নেয়।

আন্দোলনরত ক্ষুদ্ধ শ্রমিকদের রুখতে গিয়ে একসময় পুলিশ বাহিনী শ্রমিকদের মিছিলে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পুলিশের গুলিতে ১১ জন নিরস্ত্র শ্রমিক নিহত হন, আহত ও গ্রেফতার হন আরো অনেক শ্রমিক। পরবর্তীতে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেফতারকৃত শ্রমিকদের মধ্য থেকে ছয়জনকে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

কারাগারে বন্দিদশায় এক শ্রমিক নেতা আহত হন ও মৃত্যু বরন করেন। এতে বিক্ষোভ আরো প্রকট আকারে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।

১৮৮৯ সালের ১৪ই জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী বছর অর্থাৎ ১৮৯০ সাল থেকে ১ মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’।

মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের মাধ্যমে সারা বিশ্বের শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কের ওপর এ দিবসের প্রভাব সূুদূর প্রসারী। এর প্রভাবে শ্রমিকদের দৈনিক কাজের সময় ১৬ ঘন্টা থেকে নেমে আসে ৮ ঘন্টায়। বিশ্বের সব দেশের শ্রমিকরা এর মাধ্যমে তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করে। নিজেদের অধিকার আদায়ে তারা এগিয়ে যায় সামনে। মেহনতি মানুষ মুক্তি পেতে শুরু করে তাদের শৃঙ্খলিত জীবন থেকে। বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের আরেকটি নতুন অধ্যায়।

মে দিবস হচ্ছে গোটা পৃথিবীর শ্রমজীবি সমাজের বৈপ্লবিক পরিবর্তন সুচনা করার দিন। শ্রেণি-বৈষম্যের বেঁড়াজালে যখন তাদের জীবন বন্দি ছিল তখন মে দিবসের প্রতিষ্ঠার মাধ্যমে খুলে যায় তাদের শৃঙ্খল। এ ফলে আস্তে আস্তে লোপ পেতে লাগলো সমাজের শ্রেণি-বৈষম্য। পুঁজিবাদের দূর্বল দিকগুলোকে পুঁজি করা অবৈধ অর্থলোভীদের আগ্রাসী দংশন থেকে রেহাই পেল কোটি কোটি শ্রমিক। বৈষম্য ও শোষণমুক্ত একটি সমাজ গোটা বিশ্বকে উপহার দিল এই মে দিবস। মালিকপক্ষের সাথে শ্রমিকের যে উঁচু-নিচু সম্পর্ক ছিল তা এক সময় সমতলে চলে আসলো শুধুমাত্র মে দিবসের স্বীকৃতির ফলেই।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি নিম্ন ও মধ্য আয়ের দেশ। এই দেশে শ্রমজীবি মানুষের সংখ্যা অনেক। বর্তমানে মে দিবসের সম্মানার্থে বাংলাদেশেও ১ মে সরকারী ছুটির দিন। এদিন শ্রমিকরা মহা উৎসাহ ও উদ্দীপনায় পালন করে মে দিবস। তারা তাদের পূর্বসূরীদের স্মরণে আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানের। শ্রমিক সংগঠনগুলো মে দিবসে আয়োজন করে নানা ধরনের সাংস্কৃতিক ও কল্যাণমুখী কর্মসূচির। বাংলাদেশের শ্রমিকরা এদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করে মহান মে দিবস।

ঐতিহাসিক মে দিবসের তাৎপর্যপূর্ণ অবদান আজকের শ্রমিক শ্রেণিকে আগলে রেখেছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী চেতনা এখন শ্রমজীবিদের ভূষণ। ১৮৮৬ সালের রক্তঝরা সেই ১ মে এখন সবার কাছে অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে জোর সংগ্রামের শপথ গ্রহণের দিন। সামনে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। মে দিবসে সকল শ্রমজীবি মানুষ তাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার মাধ্যমে উন্নয়নমুখী পরিবর্তন সূচনার অঙ্গিকারের প্রয়াস পায়।

জয় হোক সাম্যের, জয় হোক মেহনতি মানুষের।

01/05/2026

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আজ ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়ে থাকে।বই দিবসের মূল উদ্দেশ্য ...
23/04/2026

আজ ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়ে থাকে।

বই দিবসের মূল উদ্দেশ্য হলো, বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো। সর্বোপরি লেখক, পাঠক, প্রকাশকদের সম্পর্ক ঘনিষ্ঠ করা।

বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান স্পেনের আরেক বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেস। আন্দ্রেস ছিলেন তার ভাবশিষ্য। নিজের প্রিয় লেখককে স্মরণীয় করে রাখতেই ১৯২৩ সালের ২৩ এপ্রিল থেকে আন্দ্রেস স্পেনে পালন করা শুরু করেন বিশ্ব বই দিবস। এরপর দাবি ওঠে প্রতিবছরই দিবসটি পালন করার। অবশ্য সে দাবি তখন নজরে আসেনি কারোই। বহুদিন অপেক্ষা করতে হয় দিনটি বাস্তবে স্বীকৃতি পাওয়ার জন্য।

অবশেষে ১৯৯৫ সালে ইউনেস্কো দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে।

এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

উল্লেখ্য, ২৩ এপ্রিল শুধুমাত্র বিশ্ব বই দিবসই নয়, শেক্সপিয়র, সত্যজিৎ রায়, ইনকা গার্সিলাসো ডে লা ভেগাসহ প্রমুখ খ্যাতিমান সাহিত্যিকদের জন্ম ও প্রয়ান দিবসও। আর এ কারণেও ২৩ এপ্রিলকে বিশ্ব বই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করেন অনেকেই।

মহান স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আর যারা বেঁচে আছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তাই এই মহান স্বাধীনতা...
26/03/2026

মহান স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আর যারা বেঁচে আছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।

তাই এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয়া সবাইকে জানাই সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা।

স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক! 🌙
21/03/2026

স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক! 🌙

বিশ্বের যা কিছু সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। স্বপ্ন পাঠশালা এই বলয়ের বাইরে নয়।আন্তর্জাতিক...
07/03/2026

বিশ্বের যা কিছু সৃষ্টি চির কল্যানকর,
অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর।
স্বপ্ন পাঠশালা এই বলয়ের বাইরে নয়।

আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা। নারীরা সকল কাজে প্রতিদিন এগিয়ে যাক নিজের মতো করে। স্বপ্ন পূরনে আমরা তাদের পাশে আছি। ❤️

আমরা ওদের নতুন পোশাক দিতে পেরে খুশি আর ওরাও নতুন পোশাক পেয়ে অনেক খুশি। 🥰
06/03/2026

আমরা ওদের নতুন পোশাক দিতে পেরে খুশি আর ওরাও নতুন পোশাক পেয়ে অনেক খুশি। 🥰

আমরা আমাদের প্রচেষ্টায় ও আপনাদের সহযোগিতা প্রতি ঈদে পথ শিশু ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমাদের এই প্রচেষ্টা ...
06/03/2026

আমরা আমাদের প্রচেষ্টায় ও আপনাদের সহযোগিতা প্রতি ঈদে পথ শিশু ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন।

টিম স্বপ্ন পাঠশালা ও আদিফা মেমোরিয়াল ট্রাস্ট। ❤️
05/03/2026

টিম স্বপ্ন পাঠশালা ও আদিফা মেমোরিয়াল ট্রাস্ট। ❤️

Address

Suhrawardi Udyan
Dhaka
POSTCODE

Telephone

+8801717715712

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to স্বপ্ন পাঠশালা:

Shortcuts

Share