বিশ্ব সূফী ঐক্য পরিষদ অফিসিয়াল পেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিশ্ব সূফী ঐক্য পরিষদ অফিসিয়াল পেজ

বিশ্ব সূফী ঐক্য পরিষদ অফিসিয়াল পেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিশ্ব সূফী ঐক্য পরিষদ অফিসিয়াল পেজ, Nonprofit Organization, Dhaka.

বিশ্ব সুফি ঐক্য পরিষদ হলো মানবতা, ভ্রাতৃত্ব, শান্তি ও আধ্যাত্মিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নিবেদিত একটি বৈশ্বিক সুফি সংগঠন। সুফি দর্শনের আলোকে ঐক্য, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধের প্রসারই এ পরিষদের মূল লক্ষ্য।

27/05/2026

*ঈদুল আজহা উপলক্ষে বাণী*

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দেশবাসী,
আসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ত্যাগ ও কোরবানির মহিমান্বিত ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।

ঈদুল আজহা আমাদের স্মরণ করিয়ে দেয় হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত। এই দিন আমাদের শিক্ষা দেয়—ব্যক্তিগত স্বার্থ, হিংসা ও বিদ্বেষ ত্যাগ করে সমাজে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন সুদৃঢ় করতে হবে।

আসুন, এই পবিত্র দিনে আমরা কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। বিভেদ ভুলে জাতীয় ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তুলি।

মহান আল্লাহ আপনাদের ও আপনাদের পরিবারের কোরবানি কবুল করুন। সবার জীবন বরকত, শান্তি ও সুখে ভরে উঠুক।

*ঈদ মোবারক*

[শাহসূফী মোঃ বেলাল নূরী ]
মহাসচিব
বিশ্ব সূফী ঐক্য পরিষদ

26/05/2026


19/05/2026
15/05/2026

বিশ্ব সূফী ঐক্য পরিষদ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ।
ঢাকাস্থ মিরপুরে ঐতিহাসিক হযরত শাহ আলী বাগদাদী (রহঃ) মাজার শরীফে, একদল উগ্রবাদী যুবক অতর্কিত হামলা করে।

বিশ্ব সুফিবিশ্ব সুফি ঐক্য পরিষদ এর চেয়ারম্যান মুফতি আবুল কালাম কুতুবপুরী ও কো- চেয়ারম্যান শাহসুফি মোহাম্মদ আলী হোসাইন চাঁদপুরী মহাসচিব শাহসুফি মোহাম্মদ বেলাল নুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নেতৃবৃন্দ সরকারের কাছে সুষ্ঠু তদন্ত করে এদের কে বিচারের আওতায় আনার দাবি জানান ।

রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহাসিক হযরত শাহ আলী বোগদাদী (রহ.)-এর মাজারে একদল উগ্রবাদী যুবক কর্তৃক হামলা করা হয়েছে । বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটে তৌহিদি জনতা’র ব্যানারে একদল লোক মাজার প্রাঙ্গণে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং এলো পাথারী ভাবে মাজার শরীফে অবস্থানরত নারী -পুরুষ ও পাগলদের লাঠি দিয়ে আগাত করতে থাকে সাধারণ ভক্ত ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার বিবরণ:
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১১টা ৩০ মিনিট সময় ২৫ - ৩০ জনের একটি দল মাজার এলাকায় অতর্কিত ভাবে প্রবেশ করে। তারা মাজারের ভেতরে থাকা নারী- পুরুষ ও সাধারণ ভক্তদের লক্ষ্য করে গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে মারধর করে। হামলাকারীরা মাজারের পবিত্রতা নষ্ট করার উদ্দেশ্যে ভেতরের আসবাবপত্র ও মোমবাতির আসন ভাঙচুর করে । তবে উপস্থিত ভক্ত ও আশেকানদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা মাজারের মূল অংশে প্রবেশ করতে ব্যর্থ হয়। এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ভক্তদের অবস্থান:
হামলার সময় মাজারে উপস্থিত আশেকানদের সংখ্যা হামলাকারীদের চেয়ে অনেক বেশি থাকলেও তারা শান্তি বজায় রাখার চেষ্টা করেন। উপস্থিত ভক্তরা জানান, "হামলাকারীরা চরম উস্কানি দিচ্ছিল এবং আমাদের মা-বোনদের গায়ে হাত তুলেছিল। আমরা চাইলে তাদের চরম শিক্ষা দিতে পারতাম, কিন্তু আমাদের মুর্শিদের শিক্ষা হলো ধৈর্য ও সম্প্রীতি। তাই আমরা কেবল তাদের প্রতিহত করেছি, আইন নিজের হাতে তুলে নিইনি।"

বর্তমান পরিস্থিতি:
হামলার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের হস্তক্ষেপে হামলাকারীরা পিছু হটলেও বর্তমানে মাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মাজার ও এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।।


বার্তা প্রেরক
কাজী আসলাম হোসেন
দপ্তর সম্পাদক
বিশ্ব সুফি ঐক্য পরিষদ

14/05/2026

হযরত শাহ্ আলী বাগদাদী (রঃ) এর মাজার শরীফে ভক্ত বৃন্দের উপর কতিপয় উগ্রবাদীদের হামলার ঘটনায় বিশ্ব সূফী ঐক্য পরিষদ এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

14/05/2026

সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রাঃ) এর পবিত্র মাজার শরীফ,মিরপুর-১, ঢাকা,বাংলাদেশ।

ভারতের আজমির শরীফের খাদেম সাহেবের সাথে বিশ্ব সূফী ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মিটিং সিলেট মাজার শরীফে আলহামদুলিল্লাহ। #বিশ্ব_...
07/05/2026

ভারতের আজমির শরীফের খাদেম সাহেবের সাথে বিশ্ব সূফী ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মিটিং সিলেট মাজার শরীফে আলহামদুলিল্লাহ।

#বিশ্ব_সূফী_ঐক্য_পরিষদ_অফিসিয়াল_পেজ

আগ্রহীগন দয়া করে উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা লিখে আমাদের সাথে যোগাযোগ করুন।
26/04/2026

আগ্রহীগন দয়া করে উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা লিখে আমাদের সাথে যোগাযোগ করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্ব সূফী ঐক্য পরিষদ অফিসিয়াল পেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share