17/10/2025
প্রিয় আলোর সন্ধানবাসী,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের জাহিদ, জাকির ও হোসেন হাফেজ হয়েছেন এবং সেই সম্মাননা স্মারক হিসেবে আজকে পাগড়ী গ্রহণ করবেন, যা আমাদের আলোর সন্ধান ফাউন্ডেশনের জন্যে একটি মাইলফলক এবং সাফল্যের পথে অগ্রসর হওয়ার সূচনা।
এই সাফল্যের নেপথে সকল দায়িত্বে যারা-সাইফুল হুজুর, হাবিব, আনোয়ার, শিশির, আকাশ ও নাজমুল এবং সাজ্জাদ সহ সবাইকে জানাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আল্লাহ আপনাদের সর্বদা সর্বোচ্চ সর্বোত্তম সুস্থতা, উওমভাবে জীবিকা নির্বাহের আপ্রাণ চেষ্টায় নিয়োজিত রাখুক।
হাফস ইবনে সুলাইমান (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তা মুখস্থ করেছে, অতঃপর কোরআন যা হালাল করেছে, সে নিজের জন্য তা হালাল করেছে এবং কোরআন যা হারাম করেছে, সে নিজের জন্য তা হারাম করেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং নিজ পরিবারের এমন ১০ জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে, তাদের পরিণাম জাহান্নাম অবধারিত ছিল।’
~তিরমিজি ৫/২৯০৫