09/05/2026
৯ পেরিয়ে ১০ বছরে Alok Nishan Foundation- আলোক নিশান!
গত ৯ বছরে আলোক নিশানের যারা নেতৃত্ব দিয়েছেন, যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, যারা আর্থিকভাবে সহায়তা করেছেন, সবার প্রতি ভালবাসা আর কৃতজ্ঞতা৷
গত ৯ বছরে মানুষের কল্যাণে বহু স্বেচ্ছাসেবী কাজ করেছে সংগঠনটি৷ আমাদের সাফল্য ২ জন অসহায় দরিদ্র শিক্ষার্থীকে আমরা মেডিকেলে পড়িয়েছি বা পড়াচ্ছি৷ অল্প কিছু দিনের মধ্যেই তারা লেখাপড়া শেষ করে চিকিৎসা পেশায় নিয়োজিত হবে৷ এছাড়া দরিদ্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীর খরচও বহন করছে সংগঠনটি৷ বিভিন্ন পরশাজীবি সংগঠনের প্রশিক্ষণেও সহায়তা করা হচ্ছে৷
সামনে আরো বড় পরিসরে কাজ হবে বলে আশাবাদি।
মানবতা দিয়ে গড়ি আলোকিত বিশ্ব।