15/08/2026
ঐতিহ্য, আনন্দ আর গ্রামীণ নারীদের হাসিমুখের মেলবন্ধনে সফলভাবে সম্পন্ন হলো ‘গ্রাম বাংলার নারীদের উৎসব ২.০’! 🌾🌸
নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১৪ আগস্ট আটোয়ারির বালিয়া লক্ষীথান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত উৎসব। গ্রামের সাধারণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসাহ-উদ্দীপনায় পুরো প্রাঙ্গণ মুখরিত ছিল সারাদিন।
উৎসবের সমাপনী পর্বে আয়োজনটিতে যোগ হয় এক বিশেষ মাত্রা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গ্রামবাসীদের সাথে সরাসরি কুশল বিনিময় করেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং তাঁর সহধর্মিণী সোনিয়া জামান খান। সাধারণ মানুষের সাথে তাঁদের এই আন্তরিক আলাপচারিতা উপস্থিত সবার মাঝে নতুন উদ্দীপনা তৈরি করে।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত তুলে ধরা হলো:
আয়োজনে: নুর এন্ড নাজাত ফাউন্ডেশন
ভেন্যু: বালিয়া লক্ষীথান উচ্চ বিদ্যালয়, আটোয়ারি
গ্রামীণ সংস্কৃতির এই বন্ধন অটুট থাকুক প্রতিটি ঘরে!
#নুর_এন্ড_নাজাত_ফাউন্ডেশন #গ্রাম_বাংলার_নারীদের_উৎসব_২_০ #লক্ষীথান #আটোয়ারি #পঞ্চগড়