আবনায়ে মুহিউস সুন্নাহ

আবনায়ে মুহিউস সুন্নাহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবনায়ে মুহিউস সুন্নাহ, Youth Organization, 312, South Jatrabari, Dhaka.

এটি জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ী মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী এবং মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দা.বা.-এর রুহানী সন্তানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য ৫০ সালা ফারেগীন সম্মেলনকে বাস্তবায়ন করা। আলহামদুলিল্লাহ!
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া ১৯৬৯ সাল থেকে আজ অবধি এই উপমহাদেশের দীনি শিক্ষায় এক অনন্য মানদণ্ড স্থাপন করেছে। ইতিমধ্যে ১৯৭৬ সন থেকে দা

ওরায়ে হাদীস (তাকমিল) বিভাগের ধারাবাহিক কার্যক্রমে ২০২৫ ইং সন পর্যন্ত প্রায় ২০ সহস্রাধিক শিক্ষার্থী এই জামিয়ার অগ্রদূত হিসেবে দেশ-বিদেশে দীনের খেদমতে নিয়োজিত আছেন। এ সকল ফারেগীন আপনার আত্মিক সাহচর্য, ‍সুন্নাহ-ভিত্তিক বৈপ্লবিক চিন্তা-ভাবনা এবং সুন্নতের আবহে গড়া মানহাজে আজও দীপ্তিমান। তারা দেশের বিভিন্ন আনাচে কানাচে নিজেদের গর্ববোধ করেন “আবনায়ে মুহিউস সুন্নাহ” পরিচয়ে।

৫০ সালা ফারেগীন সম্মেলনের মূল উদ্দেশ্য:

• সুন্নতের কার্যক্রমকে জাতীয় পর্যায়ে অধিকতর সুসংহত করা।
• মজলিসে দাওয়াতুল হকের কার্যক্রমকে বেগবান করতে কেন্দ্রীয় দিক-নির্দেশনা গ্রহণ করা।
• সামাজিক দাওয়াতি কাজের পরিবর্তনে আকিদা ও সুন্নাহর ভিত্তিতে সম্মিলিত শক্তি অর্জন করা।
• দেওবন্দের লক্ষ্য ও উদ্দেশ্যকে দেশব্যাপী পরিচিত ও প্রভাবশালী করে তোলা।
• ফারেগীনদের শক্তিশালী জাতীয় নেটওয়ার্ক গঠন ও কার্যকর সংযোগ স্থাপন করা।
• জামিয়ার ফারেগীনদের সৌহার্দ্য সাক্ষাত ও সালাম বিনিময় করা।


সম্মেলনের উপকারিতা:

১. দাওয়াতি ও তাজকিয়ার ময়দানে নতুন গতি সঞ্চার: ফারেগীন ছাত্রদের মাধ্যমে মজলিসে দাওয়াতুল হকের কার্যক্রম বিভিন্ন অঞ্চলে আরও সুশৃঙ্খলভাবে প্রসারিত হবে।

২. ঈমানি পরিবেশ সৃষ্টি ও সামাজিক অগ্রগতিতে ঐক্যবদ্ধ প্রয়াস: দেশের বিভিন্ন স্থানে কর্মরত ফারেগীনদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে, যেখান থেকে মজলিসে দাওয়াতুল হকসহ সুন্নাহ ভিত্তিক প্রচারণায় ঐক্যবদ্ধ উদ্যোগ নেয়া সম্ভব হবে।

৩. যাত্রাবাড়ী মাদরাসার পরিচয়কে আরও প্রতিষ্ঠিত করা: এই সম্মেলন যাত্রাবাড়ীর দীনি ভাবমূর্তিকে দেশব্যাপী একটি আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠা করবে।

৪. তরুণ আলেমগণকে সুন্নাহ-ভিত্তিক কাজে উৎসাহিত করা: নবীন ও প্রবীণ ফারেগীনদের মিলনে একটি আন্তঃপ্রজন্মিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সম্ভব হবে, যা পুরো দেওবন্দি ধারা ও মজলিসে দাওয়াতুল হকের শক্তিকে সুসংহত করবে।

৫. শিক্ষা, মিডিয়া ও সমাজসেবায় সম্মিলিত পদক্ষেপ: প্রযুক্তি, মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসংযোগে কাজ করা ফারেগীনদের এক প্ল্যাটফর্মে এনে, ইসলামি চিন্তা-চেতনা ও মজলিসে দাওয়াতুল হকের একটি শক্তিশালী ধারা তৈরি করা সম্ভব।

এই সম্মেলন কেবল মিলনমেলা নয়, বরং একটি আদর্শিক জাগরণ ও দ্বীনি কাফেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে ইনশাআল্লাহ।

আবনায়ে মুহিউস সুন্নাহর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও দোয়ার আবেদন।

Address

312, South Jatrabari
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when আবনায়ে মুহিউস সুন্নাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share