03/09/2026
নিজের পায়ে দাঁড়ানোর অদম্য স্বপ্ন ছিল ৩১ বছর বয়সি গৃহবধূ নুরজাহান খাতুনের। সম্বল বলতে ছিল কেবল ইচ্ছা আর সাহস; ছিল না কোনো বড় অভিজ্ঞতা বা ব্যবসায়িক পুঁজি।
২০২৪ সালের ২ আগস্ট ‘বন্যা মহিলা সমিতি’র সদস্য হয়ে ‘পদক্ষেপ’-এর সাথে যুক্ত হন তিনি। মাত্র একটি সেলাই মেশিন নিয়ে শুরু হয় তাঁর পথচলা। পরবর্তীতে পদক্ষেপ-এর আর্থিক সহায়তায় ব্যবসার পরিধি বাড়ান নুরজাহান। কাটা কাপড়ের ব্যবসার পাশাপাশি ট্রাউজার, প্যান্ট তৈরি ও নিজস্ব কারখানায় পোশাক প্রিন্টিংয়ের কাজ শুরু করেন তিনি। মাত্র দুই বছরে তাঁর উদ্যোগে কর্মসংস্থান হয়েছে ১৭ জন কর্মীর। একসময়ের সাধারণ এই গৃহবধূ আজ একজন সফল ও স্বাবলম্বী নারী উদ্যোক্তা হিসেবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।