Bangladesh Migrants Foundation 'BMF'

Bangladesh Migrants Foundation 'BMF' Bangladesh Migrants Foundation (BMF) envisions the secure labor migration where the human rights of Migrants labor will ensure.

15/07/2026

থাইল্যান্ডকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে কম্বোডিয়া, মিয়ানমার ও লাওসসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদ....

09/07/2026

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি বিজ্ঞপ্তি:

📌 গুরুত্বপূর্ণ অগ্রগতি:(০১জুলাই ২০২৬)লিবিয়ায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ আলমগীর হোসেন খান(পাসপোর্ট নং: BX0008843)বাংলাদেশ...
02/07/2026

📌 গুরুত্বপূর্ণ অগ্রগতি:(০১জুলাই ২০২৬)
লিবিয়ায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ আলমগীর হোসেন খান
(পাসপোর্ট নং: BX0008843)

বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি থেকে ০১জুলাই ২০২৬ প্রেরিত সর্বশেষ সরকারি পত্র অনুযায়ী, দীর্ঘ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট লিবিয়ান কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক সমন্বয়ের পর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আল-ওয়াহদা হাসপাতালের নথি এবং লিবিয়ার সিভিল রেজিস্ট্রি বিভাগের রেকর্ডে দেখা যায়, ০৭ জুন ২০২৬ তারিখে একজন অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে আনা হয় এবং পরবর্তীতে অজ্ঞাত পরিচয় হিসেবেই নিবন্ধন করা হয়। হাসপাতালের নথি, সিভিল রেজিস্ট্রির তথ্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এই ব্যক্তিই নিহত বাংলাদেশি কর্মী মোঃ আলমগীর হোসেন খান হতে পারেন।

এটি এখনও চূড়ান্ত পরিচয় নিশ্চিতকরণ নয়। তবে পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আমরা আন্তরিকভাবে আশা করছি, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট লিবিয়ান কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে আলমগীর হোসেন খানের পরিচয় নিশ্চিত করবেন এবং তাঁর মরদেহ যেন দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

একটি পরিবার আজও অপেক্ষায়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টির দ্রুত সমাধান হোক।

সবার কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। 🤲

জয়নাল আবেদীন জয়
চেয়ারম্যান
বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (BMF)
ই-মেইল: [email protected]

📢 লিবিয়ায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ আলমগীর হোসেন (BX0008843)-এর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটলিবিয়...
21/06/2026

📢 লিবিয়ায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ আলমগীর হোসেন (BX0008843)-এর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট

লিবিয়ায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ আলমগীর হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ)-এর পক্ষ থেকে ১০ জুন ২০২৬ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি জরুরি আবেদন দাখিল করা হয়।

আমাদের আবেদনের প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে। এ জন্য আমরা মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

তবে অত্যন্ত দুঃখের বিষয় যে, নিহত আলমগীর হোসেনের পরিবার এখনও তাদের প্রিয়জনের মরদেহ দেশে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিনের এই অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণা পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।

আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি, যেন মানবিক বিবেচনায় বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ) বিষয়টির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সকল পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে।

সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে একজন প্রবাসী বাংলাদেশির প্রতি আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব পালনে সচেতন হই।

🤲 আল্লাহ তাআলা মরহুম মোঃ আলমগীর হোসেনকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।

___________________
জয়নাল আবেদীন জয়
চেয়ারম্যান
বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ)






#প্রবাসী_কল্যাণ
#প্রবাসীদের_অধিকার

11/06/2026

Address

House-14 (2nd Floor), Road-12, Shekhertak
Dhaka
ADABOR-1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Migrants Foundation 'BMF' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Migrants Foundation 'BMF':

Shortcuts

Share