14/12/2025
MCB এর পক্ষ থেকে শোকবার্তা
গতকাল ১৩ই ডিসেম্বর, শনিবার, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী ইন্তেকাল করেছেন এবং ৮ জনের বেশি আহত হয়েছেন।
এই ঘটনায় আমরা MCB মেম্বারগন গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
জাতিসংঘের পতাকাতলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনা সদস্যরা জাতির গর্ব। তাঁদের এই সর্বোচ্চ আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা শহীদ শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
নাজমুল হক মন্টু
আহবায়ক
মেডেল কালেক্টরস অফ বাংলাদেশ