Pharmaceuticals Distribution Welfare Association of Bangladesh-PDWAB

Pharmaceuticals Distribution Welfare Association of Bangladesh-PDWAB এই সংগঠন নতুন জবের ক্ষেত্রে সহযোগিতা ?

#সংগঠনের প্রতিষ্ঠাকাল #
অনলাইনে কার্যক্রম শুরু - ২০১৮
অফলাইনে কার্যক্রম শুরু -২০২০


লক্ষ্য ও উদ্দেশ্য :
১. বাংলাদেশের সকল ফার্মাসিটিক্যালস কোম্পানির ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের সকল In-Charge /Executive/ Officer গনকে একটি প্লাটফর্মে নিয়ে আসা হল অন্যতম উদ্দেশ্য ।
২. বিভিন্ন সময় বিভিন্ন কারনে কোন
সদস্যের চাকুরী চলে গেলে একদিনও যেন বেকার থাকতে না হয়, সেই লক্ষে কাজ করা ।
৩.সকল সদস্যদের জন্য ক

ল্যাণ হবে এমন কিছু আইডিয়া নিয়ে কাজ করা হবে।
৪.সবার মতামতে নতুন কিছু উদ্যোগ নেওয়া হবে যেমন-”গেট-টু-গেদার”,ইফতার পার্টি, পিকনিক ইত্যাদি ।
৫.সবার আন্তরিকতা এবং চেষ্টা কে পূজি করে একটি সফল, অরাজনৈতিক পেশাজীবী সংগঠন তৈরী করা ।

17/10/2025

জুনিয়র হিসেবে তখনই বুঝে নিতে হবে বসের রাগ তার অবস্থান থেকে, আর আপনার নীরবতা আপনার মানুষত্ব থেকে।
বিতর্কে না গিয়ে চুপ থাকা মানে দুর্বলতা না,বরং এটা আপনার পেশাদারিত্বের প্রমাণ।
একটা সময় সে ভুল বুঝবে, আর তখন আপনি চুপ থেকেও জিতে যাবেন।

সবসময় প্রতিউত্তর দিতে হয় না
কখনও কখনও নীরবতাই সবচেয়ে শক্ত উত্তর !!

Copy

16/04/2025

প্রাইভেট চাকরি
এটা ভুলে গেলে চলবেনা,
প্রাইভেট কোম্পানির চাকরি ক্ষণস্থায়ী। আপনি যত বড় অফিসারই হন না কেন, আজকে আপনাকে না করে দিলে কালকে থেকে আপনি কোম্পানির কেউ না।

সেজন্য কোম্পানির একদম নিম্নস্তরের কর্মীকেও আপনাকে কলিগ হিসেবে গণ্য করতে হবে।

সেটা যদি করতে পারেন তাহলে কোন এক সময় আপনার চাকরি না থাকলেও সেই সকল মানুষদের দ্বারা আপনি কোন না কোনভাবে উপকৃত হতে পারেন।

বাস্তব সত্য।©

12/06/2024

দীর্ঘদিন চাকরি করার পর পর্যাপ্ত পরিমাণে বেতন ইনক্রিমেন্ট না পেয়ে বা যথা সময়ে প্রমোশন না পেয়ে একজন সিনিয়র কর্মচারী যখন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মনক্ষুন্ন হয়ে চলে যায়;

ঠিক তখনই কোম্পানিটির হাই ম্যানেজম্যান্ট নির্ভরশীল হয়ে পড়ে কোথাও চাকরি করার মতো যোগ্যতা নাই বা লম্বা সময় ধরে একই জায়গায় থেকে যাওয়া কিছু অপদার্থ বা অযোগ্য লোকের উপর।

এবং দেখা যায় যে; যেই প্রমোশন বা ইনক্রিমেন্ট ঐ চলে যাওয়া লোকটিকে দেয়া হয়নি তার চাইতেও অধিক গুন বেশি বেতন ইনক্রিমেন্ট এবং প্রমোশন দিয়ে এই অপদার্থ গুলোর হাতে কোম্পানির চালিকাশক্তির চাবি তুলে দেয়া হয়।

এক্ষেত্রে কি হয়?

যে চলে গেছে সে কখনো লুজার হয় না। কারণ, সে হয়তো ভালো একটি জায়গা অবশ্যই বেছে নিয়ে তারপর চলে গেছে।

কিন্তু, যোগ্য লোকের অভাবে বা স্মার্ট লোকের অভাবে কোম্পানিটিতে ধীরে ধীরে জ্বলে উঠে লাল বাত্তি, আর দিনকে দিন চলে যায় অন্ধকারে।

কারণ, ছাগলের দাম ১ লাখ হোক আর ১৫ লাখ হোক ছাগল দিয়ে কখনোই হাল চাষ হয় না।

আর ভাত ছিটালে কাকের অভাব হয় না ঠিকই কিন্তু কোকিলের অভাব ঠিকই হয় আর কাক কখনোই কোকিলের সার্ভিস দিতে পারে না।
Collected.

10/06/2024

আপনি যদি মনে করেন আপনার পরিচিত আইটি অফিসার বা স্টোর অফিসার হিসেবে জব খোঁজ করতেছে। ওনাকে আমাদের এই লিংকটি https://chat.whatsapp.com/CatM2ghtKKx1UsbRsf0u9U
কপি করে দিয়ে বলবেন এড হতে। তাহলে সে উপকৃত হবে।

26/05/2024

কর্মস্থলে যিনি বেশি ফাঁকি দেয় তার কন্ঠ সবসময়ই উঁচু থাকে
আর যিনি কর্মঠ নিষ্ঠাবান তিনি সর্বদা নির্যাতিত ও অপমানিত হন।

18/03/2024

পদোন্নোতি, ইনক্রিমেন্ট স্বাভাবিক প্রক্রিয়া। বরং না হওয়াই অস্বাভাবিক। বেশিরভাগ বেসরকারি সেক্টরগুলোতে অস্বাভাবিকতাই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই পদোন্নোতি আর ইনক্রিমেন্টকে আমরা দয়ার পর্যায়ে নিয়ে গেছি। যেন প্রতিষ্ঠান তার কর্মীদের দয়া করেছে। প্রতিষ্ঠানকে সেজন্য ধন্যবাদ জানাতে হয়।
পদোন্নোতি হলে ব্যক্তির প্রাতিষ্ঠানিক স্ট্যাটাস চেঞ্জ হয়, এটা জানানো স্বাভাবিক। কিন্তু প্রতিষ্ঠানের দয়া-দাক্ষিণ্যের বিষয় এটি নয়। এটা অধিকার।

বি:দ্র: অবশ্য এ দেশের প্রেক্ষাপটে অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ঠিকভাবে বেতন-বোনাস'ই দেয় না। সেখানে কিছু প্রতিষ্ঠানের পদোন্নোতি ও ইনক্রিমেন্ট হওয়ার বিষয়টি সেলিব্রেট করা যেতেই পারে।

29/08/2022
PDWAB Admin panel
05/05/2022

PDWAB Admin panel

ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউশন ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (PDWAB)এর পক্ষ থেকে সকল সদস্যদের জানাই ঈদ মোবারক।।।।
02/05/2022

ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউশন ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (PDWAB)এর পক্ষ থেকে সকল সদস্যদের জানাই ঈদ মোবারক।।।।

আলহামদুলিল্লাহ 🤲🏻আল্লাহ রাব্বুল আলামীনের অসীম দয়া ও রহমতের খাতিরে আজ সিলেট বিভাগ -PDWAB এর সদস্য ও সিনিয়রদের এবং ফার্ম...
28/04/2022

আলহামদুলিল্লাহ 🤲🏻
আল্লাহ রাব্বুল আলামীনের অসীম দয়া ও রহমতের খাতিরে আজ সিলেট বিভাগ -PDWAB এর সদস্য ও সিনিয়রদের এবং ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অন্তর্ভুক্ত সিনিয়র-জুনিয়রদের কে সাথে নিয়ে আজকের (২৮.০৪.২২) ইফতার মাহফিল সম্পন্ন করলাম .....
অফিসের ব্যস্ততম সময়ের মধ্যেই যারা সময় দিয়েছেন সবাই কে জানাই অনেক অনেক ধন্যবাদ...
আর যারা ব্যস্ততা কাটিয়ে Attachment হতে পারেননি তাদের সবাইকে অনেক Miss করছি আমরা...
সবার জন্য ই রইলো শুভকামনা.
আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের ইফতার মাহফিল কবুল করেন....

ধন‍্যব‍্যাদ‍্যান্তে
ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউশন ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, PDWAB
সিলেট বিভাগ।

ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউশন ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, কুমিল্লা শাখার উদ্যোগে গত ২৩.০৪.২২ ইং রোজ শনিবার বিকাল ...
25/04/2022

ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউশন ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, কুমিল্লা শাখার উদ্যোগে গত ২৩.০৪.২২ ইং রোজ শনিবার বিকাল ৫.৩০ মিনিটে হিলটন টাওয়ার, কেপসিকেম_চাইনিজ_রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে কুমিল্লা জেলার বিশটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির ডিপো ইন চার্জ এবং প্রতি কোম্পানির ষ্টোর ইন-চার্জ ও কম্পিউটার অপারেটর সহ মোট 49 জন অংশ গ্রহন করেন। উক্ত প্রোগ্রাম উপস্থাপনা করেছেন সংগঠনের কুমিল্লা জেলার টিম লিডার এবং এই অনুষ্ঠানের মূল আয়োজক মো: Anwar Parvez ভাই। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলোয়াত করেন সংগঠনের উদ্যোক্তা সদস‍্য মোহাম্মাদ আলীনূর ভাই। সংগঠনের লক্ষ‍্য ও উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা সদস‍্য Engr Alinur Siddik ভাই। তারপর সকল ডিপো ইন-চার্জ একে একে সবার পরিচয় দিয়ে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক বক্তব্য দেন। সিনিয়র বড় ভাইদের থেকে অনেক আশাবাদী উপদেশ নোট করা হয়েছে। আশা করি সবার সহযোগিতায় সমাজ সেবামূলক,অরাজনৈতিক একটি জাতীয় সংগঠন প্রতিষ্ঠিত হবেই। অনুষ্ঠানে যে সকল ডিপো ইন-চার্জ ভাইয়েরা উপস্থিত হয়েছেন সংগঠনের এডমিন প‍্যানেলের পক্ষ‍ থেকে সবাই কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pharmaceuticals Distribution Welfare Association of Bangladesh-PDWAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share