আমাদের ভালোবাসার ঝিনাইদহ

আমাদের ভালোবাসার ঝিনাইদহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের ভালোবাসার ঝিনাইদহ, Dhaka.

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত অভিযান/মোবাইল  কোর্টের তথ্য :......আজ ২৭ মার্চ সর্বমোট ৬২ টি জেলা থেকে জ্বালানি ...
27/03/2026

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত অভিযান/মোবাইল কোর্টের তথ্য :......
আজ ২৭ মার্চ সর্বমোট ৬২ টি জেলা থেকে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত অভিযান/মোবাইল কোর্টের মোট অভিযান সংখ্যা: ২৯৩ টি
মামলার সংখ্যা: ৭৮ টি
সর্বমোট অর্থদন্ড: ৩,১৫,৫৫০ টাকা
এছাড়া জ্বালানি বিভাগের ম্যাজিস্ট্রেটগণ ঢাকার বিভিন্ন লোকেশনে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছে।
আগামীকালও ঢাকা ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
বি:দ্র: কোথাও অনিয়ম লক্ষ্য করলে বা সন্দেহ হলে ভিজিলেন্স টিমের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। .

চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস শান্তাহার জংশন ছেড়ে গিয়ে ৭ কোচ লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যাদের প্রিয়জন এই ট্রেনে...
18/03/2026

চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস শান্তাহার জংশন ছেড়ে গিয়ে ৭ কোচ লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যাদের প্রিয়জন এই ট্রেনে বাড়ি যাওয়ার কথা তারা দ্রুত খোঁজ নিন।

১৬  ই ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে  শহিদ মুক্তিযোদ্ধা সৃতিসৌধে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও...
16/12/2025

১৬ ই ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধা সৃতিসৌধে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ মাহফুজ আফজাল,পুলিশ সুপার,ঝিনাইদহ ।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ বিল্লাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃমাহফুজ হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার,ঝিনাইদহ সার্কেল,জনাব মোঃ মোশফেকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব মোঃ জনাব আখতারুজ্জামান ,সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল সহ অনান্য অফিসার ও ফোর্স বৃন্দ।

13/12/2025

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ মোঃ ওসমান হাদী–এর চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাঁর সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে নিম্নরূপ জানানো যাচ্ছে।

প্রাইমারি কনসালটেন্ট:
ডা. আলিউজ্জামান

আইসিইউ কনসালটেন্ট:
ডা. মোঃ জাফর ইকবাল

মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যবৃন্দ

১. ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর – সিনিয়র কনসালটেন্ট, নিউরো অ্যানেস্থেশিয়া ও আইসিইউ
২. ডা. জিল্লুর রহমান – সিনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি
৩. ডা. এ কে এম রেজা – সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি
৪. ডা. মাসুম কামাল খান – সিনিয়র কনসালটেন্ট, নেফ্রোলজি
৫. ডা. জিয়াউল হক – সিনিয়র কনসালটেন্ট, রেসপিরেটরি মেডিসিন
৬. ডা. খন্দকার মাহবুবুর রহমান – সিনিয়র কনসালটেন্ট, নিউরোমেডিসিন
৭. ডা. এস. এম. হাসান শাহরিয়ার – সিনিয়র কনসালটেন্ট, নিউরোমেডিসিন
৮. ডা. জুলফিকার হায়দার – সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওথোরাসিক সার্জারি
৯. ডা. শাহিনুর রহমান – সিনিয়র কনসালটেন্ট, বক্ষব্যাধি সার্জারি
১০. ডা. আতিয়ার রহমান – সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স
১১. ডা. একরাম উদ্দৌলা – সিনিয়র কনসালটেন্ট, নাক-কান-গলা
১২. ডা. কাজী স্মিতা হক – কনসালটেন্ট, হেমাটোলজি

সার্বিক তত্ত্বাবধান:
ডা. আরিফ মাহমুদ
ডিএমএস, এভারকেয়ার হাসপাতাল ঢাকা

রোগীর বর্তমান অবস্থা-

গতকাল (১২/১২/২০২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন সম্পন্ন হওয়ার পর অপারেশন-পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য জনাব শরীফ মোঃ ওসমান হাদীকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত

১. রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাঁকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

২. ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে। চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস (ARDS) প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে।

৩. কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। এটি বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে।

৪. পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা (DIC) দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।

৫. ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

৬. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্টিভ স্টাফদের অসাধারণ ও মানবিক অবদানের জন্য এই মেডিকেল বোর্ড তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

৭. বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

৮. এই মেডিকেল সামারি রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। তাঁরা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ বিষয়ে অবহিত করতে পারেন। মেডিকেল টিমের পক্ষ থেকে সকলের প্রিয় শরীফ মোঃ ওসমান হাদীর জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।

৯. অপ্রয়োজনে কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না। কোনো ধরনের ভিজিটর অনুমোদিত নয়।

১০. কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হলো।

১১. আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে। রোগীর দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড ও তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়ার জন্য বিনীত অনুরোধ রইলো।

ধন্যবাদান্তে,

ডা. মোঃ জাফর ইকবাল
সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর
আইসিইউ ও এইচডিইউ
এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

সংগৃহীত

Big thanks to Ridoy Hassan, Jisan X Brand, Rana Hamid, SK YT, Titu Hossainfor all your support! Congrats for being top f...
07/09/2025

Big thanks to Ridoy Hassan, Jisan X Brand, Rana Hamid, SK YT, Titu Hossain

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

Good night 🌉💤😴
07/09/2025

Good night 🌉💤😴

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এম এ কালাম ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে এক লিটার তেল কম দেয়।ভ্রাম্যমান আদালত আজ জরিমানা করে...
22/05/2025

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এম এ কালাম ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে এক লিটার তেল কম দেয়।

ভ্রাম্যমান আদালত আজ জরিমানা করেছে মাত্র ৪০ হাজার টাকা। শহরের উপকণ্ঠে অবস্থিত এই ফিলিং স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার তেল সরবরাহ করা হয়। এর আগেও কয়েকবার ভ্রাম্যমান আদালত এই ফিলিং স্টেশন কে জরিমানা করেছে কিন্তু তাদের এই লোক ঠকানো ব্যবসা এখনো অব্যাহত আছে।
এদের এই ফিলিং স্টেশন কে আমাদের বয়কট করা উচিৎ।

বৃষ্টি মানেই শুধু ঠান্ডা হাওয়া আর ভেজা মাটি নয় এতে লুকিয়ে আছে এক বিস্ময়কর গন্ধ, যেটা আমাদের মন ছুঁয়ে যায়।বৃষ্টির প...
18/05/2025

বৃষ্টি মানেই শুধু ঠান্ডা হাওয়া আর ভেজা মাটি নয় এতে লুকিয়ে আছে এক বিস্ময়কর গন্ধ, যেটা আমাদের মন ছুঁয়ে যায়।বৃষ্টির পর মাটির যেই চেনা গন্ধটা নাকে আসে, তার নাম পেট্রিকর (Petrichor)।এই গন্ধটা আসে একধরনের ব্যাকটেরিয়া থেকে, যার নাম অ্যাক্টিনোমাইসেটিস (Actinomycetes)।

এই ব্যাকটেরিয়া শুষ্ক মাটিতে বসবাস থাকে।বৃষ্টি পড়লেই মাটি ভিজে যায়, আর তখনই ব্যাকটেরিয়াগুলো জিওসমিন (Geosmin) নামক এক রাসায়নিক নিঃসরণ করে।জিওসমিনই সেই পরিচিত গন্ধের জন্য দায়ী, যেটাকে আমরা “বৃষ্টির গন্ধ” বলি।
মানুষের ঘ্রাণেন্দ্রিয় এই জিওসমিনের প্রতি খুবই সংবেদনশীল অল্প পরিমাণেই আমরা সেটা টের পাই।এই গন্ধ শুধু ভালো লাগা তৈরি করে না,অনেকের মনে ফিরিয়ে আনে শৈশব, স্মৃতি, ছুটির দিন কিংবা প্রথম প্রেমের বৃষ্টি!এটা একধরনের মানসিক প্রশান্তি, যেন প্রকৃতি নতুন করে শুদ্ধ হতে শুরু করেছে।বিজ্ঞান আর প্রকৃতির এই মেলবন্ধনই আমাদের পৃথিবীকে করে তোলে আরও রহস্যময় আর সুন্দর।

তাঁদের আড্ডার স্থান ছিল রাজধানীর শেরেবাংলা নগরের ফুটপাত! পড়াশোনার পাশাপাশি সেখানকার টং দোকানে তুমুল আড্ডা দেন সব বন্ধুরা...
18/05/2025

তাঁদের আড্ডার স্থান ছিল রাজধানীর শেরেবাংলা নগরের ফুটপাত! পড়াশোনার পাশাপাশি সেখানকার টং দোকানে তুমুল আড্ডা দেন সব বন্ধুরা, চায়ের কাপে ঝড় তুলতেন প্রতিদিন। সেই আড্ডায় হুট করে এক বন্ধুর আত্মীয়ের মাধ্যমে প্রস্তাব আসে ঠিকাদারি ব্যবসার।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা পণ্য খালাসের কাজ। ১৯৭৮ সালে তরুণ বয়সে তারুণ্যের উন্মাদনায় কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন তাঁরা। কিন্তু গন্ডগোল দেখা দেয় ব্যবসার টাকা জোগাড় করতে গিয়ে। চার বন্ধু হন্য হয়ে টাকা জোগাড় করতে নেমে গেলেন!

বন্ধুত্বের দৃঢ় বন্ধন, অসীম সাহস আর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এভাবে শূন্য পুঁজিতে ধারের টাকায় যাত্রা শুরু করা সেই কোম্পানিটি এখন প্রায় ৩০ হাজার কোটি টাকার বৃহৎ শিল্পগ্রুপ! বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান।

ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর চেইন সুপারশপ ইউনিমার্ট তাদেরই প্রতিষ্ঠান। আরও আছে বিদ্যুৎকেন্দ্র, রেস্টুরেন্ট, আবাসন, হোটেল, বেসরকারি বন্দর, লজিস্টিক ব্যবসাসহ নানা কিছু।

চার বন্ধু হাসান মাহমুদ রাজা, আহমেদ ইসমাইল হোসেন, আকতার মাহমুদ রানা ও খোন্দকার মইনুল আহসান শামীম মিলে শুরু করেছিলেন যাত্রা। ১০ বছর পরে যুক্ত হন তাঁদের আরও দুই বন্ধু। আজকের ইউনাইটেড গ্রুপ এই ছয় বন্ধুর ঐক্যবদ্ধ চেষ্টা, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও হাড়খাটুনি পরিশ্রমেরই ফসল।
বন্ধুত্ব কখনো হারে না, সব সময় বন্ধুত্ব জিতে যায়। স্যালুট এমন সকল বন্ধুদের।🥰

Address

Dhaka

Telephone

+8801718358890

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ভালোবাসার ঝিনাইদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share