Donors Club, Bangladesh

Donors Club, Bangladesh "স্বেচ্ছায় রক্তদান ও সেবামূলক সংগঠন"

রক্তদানের পর হাতে কালচে দাগ?রক্তদানের পর কারো কারো হাতে কালচে দাগ হয়। এতে ভয় পাবার কিছু নেই। সাধারণত সপ্তাহ খানিকের মধ্য...
24/12/2022

রক্তদানের পর হাতে কালচে দাগ?

রক্তদানের পর কারো কারো হাতে কালচে দাগ হয়। এতে ভয় পাবার কিছু নেই। সাধারণত সপ্তাহ খানিকের মধ্যেই দাগ আপনা-আপনি চলে যায়।

------------

এমন কালচে দাগ হবার কারণ কী?

১) সূচ ফোটানোর সময় বা সূচ বের করার সময় রগ বা ভেইনের আশেপাশের ত্বকের টিস্যুতে যদি স্বল্প রক্ত ছড়িয়ে যায় বা আশেপাশের ভেইন বা রগ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে এমন কালচে দাগ হয়ে থাকে।

২ রক্তদানের পর সূচ ফোটানোর স্থানে মালিশ করলে বা বেশি চাপ প্রয়োগ করলে এমন কালচে দাগ হতে পারে।

------------

এমন কালচে দাগ হলে কি করা উচিত?

১) সাধারণত ভয়ের কিছু নেই। কালচে জায়গায় মালিশ করবেন না, চুলকাবেন না, চাপ প্রয়োগ করবেন না, হাত নাড়াবেন না।

২) ব্যাথা থাকলে, পাতলা কাপড় দিয়ে বরফ মুড়িয়ে ব্যবহার করতে পারেন।

৩) ব্যাথা বাড়তে থাকলে, কালচে দাগের জায়গা ফুলতে থাকলে, অবশ অনুভুতি হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন।

৪) জ্বর এলে সময় নষ্ট না করে সরাসরি ডাক্তারের পরামর্শ নিন।

----------------

রক্তদানের পর হাতে কালচে দাগ হলে আতঙ্কিত হবার কিছু নেই। প্রায় সবক্ষেত্রেই কিছুদিনের মধ্যে হাত স্বাভাবিক হয়ে যায়। উপরে আলোচিত বিষয়গুলো খেয়াল রাখুন, এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

------------------------------

সচেতনতায়ঃ

Donors Club, Bangladesh

ওভমা - OVBMA - Online Voluntary Blood Management Association

https://www.facebook.com/groups/ovbmabd

ওয়েবসাইটঃ www.ovbma.com

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2022

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

আপনার ১৮তম জন্মদিনটি স্মরণীয় করে রাখুন একজন মুমূর্ষু রোগীকে রক্তদানের মাধ্যমে... :)১৮ তম জন্মদিনে একজন মানুষ হয়ে উঠে সাব...
14/10/2022

আপনার ১৮তম জন্মদিনটি স্মরণীয় করে রাখুন একজন মুমূর্ষু রোগীকে রক্তদানের মাধ্যমে... :)

১৮ তম জন্মদিনে একজন মানুষ হয়ে উঠে সাবালক... হয় প্রাপ্তবয়স্ক... শুধুমাত্র বয়সেই নয়, ১৮ তম জন্মদিনে রক্তদানের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবেও হয়ে উঠুন প্রাপ্তবয়স্ক... তৈরি হোক নতুন একজন রক্তদাতা... সুন্দর জীবন শুরু হোক মুমূর্ষু রোগীর দোয়া, ভালোবাসা নিয়ে...

-------------------
সচেতনতায়ঃ
Donors Club, Bangladesh

ওভমা - OVBMA - Online Voluntary Blood Management Association

রক্তদানে বিকাশ প্রতারক হতে সাবধান থাকুন। রোগীরা সচেতন হোন।রক্তদানের আশ্বাস দিয়ে বিকাশে টাকা চাইলে, বুঝে নিবেন সে প্রতারক...
30/09/2022

রক্তদানে বিকাশ প্রতারক হতে সাবধান থাকুন।

রোগীরা সচেতন হোন।
রক্তদানের আশ্বাস দিয়ে বিকাশে টাকা চাইলে, বুঝে নিবেন সে প্রতারক... বিকাশে টাকা পাবার পর মোবাইল বন্ধ করে দিবে... এমন অনেক প্রতারক আছে যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে রোগী থেকে বিকাশে টাকা চায়, বিশেষ করে যাতায়াত খরচ দেয়ার জন্য অগ্রিম টাকা চায়। পরবর্তীতে মোবাইল বন্ধ করে রাখে। তাই বিকাশে টাকা চাইলে সাবধান থাকুন।

ছাত্রছাত্রী, বা বেকার অনেকের পক্ষেই হয়ত নিজ খরচে যাতায়াত করা সম্ভব হয় না। তবে সেক্ষেত্রে তাঁদের বলে দিবেন যেন CNG/উবার/পাঠাও করে হাসপাতালে চলে আসে। তাঁরা হাসপাতালে পৌঁছানোর পর CNG ড্রাইভার, উবার/পাঠাও রাইডারদের হাতে গাড়ি ভাড়া দিয়ে দিবেন। যদি রক্তদাতা এভাবে আসতে রাজি না থাকে, তাহলে এই রক্তদাতা বাদ দিয়ে অন্য রক্তদাতা খুঁজতে চেষ্টা করুন।

রোগীদের এই বিকাশ প্রতারণার ব্যাপারে সচেতন করা উচিত আমাদের সবার... যখন কোনো ভলান্টিয়ার রোগী থেকে রক্তের রিকুয়েস্ট নিবেন, তখনই তাঁদের সাবধান করে দিবেন বিকাশ প্রতারণার ব্যাপারে। এভাবেই আস্তে আস্তে মানুষ সচেতন হবে...
মনে রাখবেন, প্রকৃত রক্তদাতা কখনোই টাকার বিনিময়ে রক্তদান করে না...

রোগী যদি এমন প্রতারণার শিকার হয়, তাহলে তাঁদের বলুন নিকটস্থ থানায় গিয়ে প্রতারকের বিরুদ্ধে জিডি করতে। রক্তদান হোক স্বেচ্ছায়, নিরাপদে এবং বিনামূল্যে।
------------------
সচেতনতায়ঃ
Donors Club, Bangladesh
(স্বেচ্ছায় রক্তদান ও সেবামূলক সংগঠন)
ওভমা - OVBMA
(Online Voluntary Blood Management Association)

ডেঙ্গু রোগী বা ব্লাড ক্যান্সারের রোগীর জন্য প্লাটিলেট প্রয়োজন হলে, এফেরেসিস পদ্ধতিতে একজন প্লাটিলেটদাতা থেকে প্লাটিলেট ন...
16/09/2022

ডেঙ্গু রোগী বা ব্লাড ক্যান্সারের রোগীর জন্য প্লাটিলেট প্রয়োজন হলে, এফেরেসিস পদ্ধতিতে একজন প্লাটিলেটদাতা থেকে প্লাটিলেট নেয়া অনেক নিরাপদ এবং কার্যকর।

কারণঃ

১) ম্যানুয়াল সিস্টেমে ৪ জন রক্তদাতা প্রয়োজন হয়। অপর দিকে, এফেরেসিস সিস্টেমে মাত্র ১ জন প্লাটিলেটদাতার প্রয়োজন হয়।

২) ম্যানুয়াল সিস্টেমে ৪ জন রক্তদাতা একই সময়ে এক জায়গায় ম্যানেজ করা অনেক কষ্টকর। অপরদিকে, এফেরেসিসের একজন প্লাটিলেটদাতা ম্যানেজ করলেই হয়।

৩) এফেরেসিসের মাধ্যমে বেশি পরিমাণ প্লাটিলেট সংগ্রহ করা সম্ভব হয়। অপরদিকে, ম্যানুয়াল সিস্টেমে ৪ জন রক্তদাতা থেকে প্লাটিলেট সংগ্রহ করেও বেশি পরিমাণ প্লাটিলেট সংগ্রহ করা সম্ভব হয় না।

৪) ম্যানুয়াল পদ্ধতিতে ৪ জন রক্তদাতা থেকে ৪ ব্যাগ রক্ত সংগ্রহ করে ১ ব্যাগ প্লাটিলেট তৈরি করলে রক্তের বাকি কণিকা ও প্লাজমাগুলার অপচয় হয় বা ফেলে দেয়া হয়। কিন্তু এফেরেসিস সিস্টেমে রক্ত থেকে শুধু প্লাটিলেট সংগ্রহ করা হয়।

৫) আমাদের দেশে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে ডোনারের রক্তের ৫টা টেস্ট করতে হয়। কিন্তু আমাদের শরীরে এই ৫টা ছাড়াও আরো অনেক রোগ-জীবাণু থাকতে পারে। তাই, এফেরেসিস পদ্ধতিতে মাত্র একজন রক্তদাতার জীবাণু প্রবেশ করে রোগীর শরীরে, যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে ৪ জন রক্তদাতার জীবাণু রোগীর শরীরে প্রবেশ করে।

৬) এফেরেসিস পদ্ধতিতে প্লাটিলেট দান করলে আবার ১৫ দিন পরে প্লাটিলেট বা রক্ত দান করা যায়, যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে প্লাটিলেট করতে গেলে ৪ জন রক্তদাতা ৪ মাসের মধ্যে আর রক্তদান করতে পারে না।

------------------------------

সচেতনতায়ঃ
Donors Club, Bangladesh

ওভমা - OVBMA (Online Voluntary Blood Management Association)

https://www.facebook.com/groups/ovbmabd

ওয়েবসাইটঃ www.ovbma.com

► প্লাটিলেট কি?প্লাটিলেট বা অণুচক্রিকা হল রক্তের একটি গুরুত্বপূর্ণ কণিকা, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তের মত প্ল...
02/09/2022

► প্লাটিলেট কি?
প্লাটিলেট বা অণুচক্রিকা হল রক্তের একটি গুরুত্বপূর্ণ কণিকা, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তের মত প্লাটিলেটও দান করা যায়। বিশেষ করে ক্যান্সার, ডেঙ্গু রোগীদের প্লাটিলেট প্রয়োজন হয়।
-------------------------------

► কিভাবে প্লাটিলেট দান করতে হয়?
সাধারনত ৪ জন রক্তদাতা থেকে ১ ব্যাগ প্লাটিলেট করা হয়, কিন্তু এখন উন্নত প্রযুক্তির কল্যাণে ১জন রক্তদাতা থেকে এফেরেসিস পদ্ধতিতে ১ব্যাগ প্লাটিলেট নেয়া যায়। এফেরেসিস মেশিনে এক জন রক্তদাতার কাছ থেকে ২৫০মিলির মতো রক্ত মেশিনে নিয়ে প্রসেসিং করে প্লাটিলেট আলাদা ব্যাগে জমা হয় এবং রক্তের বাকী অংশটুকু আবার রক্তদাতার শরীরে ফেরত পাঠানো হয়। এই ভাবে ৬/৭বার করা হয়। প্রতি ধাপ আনুমানিক ১০ মিনিট সময় লাগে। এভাবে প্লাটিলেটের ব্যাগ পূর্ণ হতে আনুমানিক ১ ঘন্টা সময় লাগে (বিঃ দ্রঃ মেশিনভেদে সিস্টেম একটু আলাদা হতে পারে)
(বাংলাদেশের কয়েকটি শহরে এফেরেসিস পদ্ধতিতে প্লাটিলেটদানের ব্যবস্থা আছে যেমনঃ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ইত্যাদি)
-------------------------------

► প্লাটিলেট দানের শারীরিক যোগ্যতা কি?
১) ওজন কমপক্ষে ৬০ কেজি হতে হবে
২) হাতের ভেইন স্পষ্ট এবং মোটা হতে হবে
৩) হিমোগ্লোবিন কমপক্ষে ১২.৫
৪) প্লাটিলেট কমপক্ষে ২২০০০০
(যা হাসপাতালে চেক করে নেয়া হবে।)
-------------------------------

► কত দিন পর পর প্লাটিলেট দান করা যায়?
১) রক্তদানের ৪ মাস পরে রক্তদান বা প্লাটিলেট দান করা যাবে
২) প্লাটিলেটদানের ১৫ দিন পরে প্লাটিলেট বা রক্তদান করতে পারবে।

তবে যারা নিয়মিত প্লাটিলেট দান করেন, তাঁদের মাসে একবার প্লাটিলেট দান করার পরামর্শ দেয়া হয়।
-------------------------------

► রক্তে প্লাটিলেট বাড়ানোর উপায় কি?
প্লাটিলেট বাড়াতে পেঁপের জুস খেতে পারেন। পেঁপে পাতা প্লাটিলেট বাড়াতে সাহায্য করে বলে ডেঙ্গুতে উপকারী। তাছাড়া বেদানা/ডালিম/আনার, পালংশাক, ডাব, দুধ, ব্রোকলি ইত্যাদি রক্তের প্লাটিলেট বাড়াতে সাহায্য করে।
-------------------------------
► সচেতনতায়ঃ
Donors Club, Bangladesh

ওভমা - OVBMA (Online Voluntary Blood Management Association)

জমে থাকা পানি যেখানে,ডেঙ্গু মশার জন্ম সেখানে...ডেঙ্গু জ্বরের সংক্রমণ বেড়েছে… এডিস মশার কারণেই ছড়ায় ডেঙ্গু… তাই, ডেঙ্গু প...
19/08/2022

জমে থাকা পানি যেখানে,
ডেঙ্গু মশার জন্ম সেখানে...

ডেঙ্গু জ্বরের সংক্রমণ বেড়েছে… এডিস মশার কারণেই ছড়ায় ডেঙ্গু… তাই, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী জলাবদ্ধ স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং একই সাথে মশা নিধনের জন্য প্রযোজনীয় ব্যবস্থা নিতে হবে …

জ্বর এলে বা ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা দিলে, ডাক্তারের পরামর্শ নিন…

ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেট অনেক কমে যায়, সেক্ষেত্রে রোগীর প্লাটিলেট প্রয়োজন হতে পারে… তাই রক্তদাতাদের এগিয়ে আসার জন্য অনুরোধ করা হল…

------------------------------
সচেতনতায়ঃ
Donors Club, Bangladesh

ওভমা -OVBMA (Online Voluntary Blood Management Association)

কয়েকটি সাধারণ বিষয় যা রক্তদানের ভলান্টিয়ারদের খেয়াল রাখা উচিতঃ1.রোগীর পাশে যে আত্মীয় আছেন, উনার কাছ থেকে রোগীর বিস্তারিত...
05/08/2022

কয়েকটি সাধারণ বিষয় যা রক্তদানের ভলান্টিয়ারদের খেয়াল রাখা উচিতঃ
1.
রোগীর পাশে যে আত্মীয় আছেন, উনার কাছ থেকে রোগীর বিস্তারিত জেনে নিতে হবে কারণ তাঁরাই সঠিক তথ্য এবং সর্বশেষ আপডেট জানাতে পারবে।
2.
রক্তের রিকুয়েস্ট এলে প্রথমে রোগী যাচাই করা জরুরি, কারণ অনেক সময় রোগীরা প্রয়োজনের তুলনার বেশি রক্তদাতা সংগ্রহ করতে চায় যার কারণে রক্তদাতা এবং ভলান্টিয়ারদের অযথা কষ্ট করতে হয়।
3.
রক্তের রিকুয়েস্ট এলে, প্রথমেই যাচাই করতে হবে রোগীর আত্মীয়রা তাঁদের পরিচিত মানুষ থেকে ঠিক মত রক্তদাতা খুঁজেছে কিনা…
4.
রক্তদানে বিকাশে প্রতারণা এবং হাসপাতালে রক্তের দালালদের প্রতারণার ব্যাপারে রোগীদের সাবধান করে দিতে হবে
5.
আপনি রক্তদাতা খুঁজে দেওয়ার পর রোগী ও রক্তদাতা নিজেদের মধ্যে কথা বলে রক্তদান নিশ্চিত করেছে কিনা জেনে নিন
6.
রক্তদাতা যেন রোগী দেখে যাচাই করে তারপর রক্তদান করে – সে ব্যাপারে রক্তদাতাকে সচেতন করে দিতে হবে
7.
রক্তদাতা রক্তদান করে আসার পর রক্তদাতার খোঁজখবর নিন। রক্তদাতা বাসায় ঠিক মত পৌঁছেছে কিনা জেনে নিন…
-------------------
সচেতনতায়ঃ
Donors Club, Bangladesh
ওভমা - OVBMA (Online Voluntary Blood Management Association)

https://www.facebook.com/groups/ovbmabd

ওয়েবসাইট: www.ovbma.com

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানের কোনো সমস্যা হয়? স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয়, এটি একটি বহুল ...
22/07/2022

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানের কোনো সমস্যা হয়?



স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া ভালো নয়, এটি একটি বহুল প্রচলিত গুজব। কিন্তু সঠিক তথ্য হচ্ছে, স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তানের কোনো সমস্যা হয় না। হওয়ার কোনো কারনও নাই।



তবে স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ, স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং প্রথম সন্তানের রক্তের গ্রুপ পজিটিভ হলে সমস্যা হয়ে থাকে যাকে Rh Isoimmunization বলে। কারণ এই বিশেষ ক্ষেত্রে স্ত্রীর শরীরে RH Antibody তৈরি হয় যা পরবর্তী গর্ভাবস্থাকে ঝুঁকিতে ফেলে। পরবর্তী গর্ভাবস্থার বাচ্চাটি যদি আবার পজিটিভ গ্রুপের হয় তবে মায়ের এই RH Antibody-এর কারণে পরবর্তী পজিটিভ বাচ্চা জন্মগতভাবে রক্তশূন্যতা, জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এমন কি গর্ভে সন্তান মারাও যেতে পারে।



এ কারনে, প্রথম পজিটিভ সন্তান জন্মের ৭২ ঘণ্টার ভেতর ‘Rh Anti-D Antibody’ নামক একটি প্রতিরোধক ইঞ্জেকশান মাকে দিতে হবে।



(ছবির চার্টটি সেইভ করে রাখুন... প্রয়োজনে কাজে লাগবে)

------------------------------



সচেতনতায়ঃ
Donors Club, Bangladesh

ওভমা - OVBMA (Online Voluntary Blood Management Association)

https://www.facebook.com/groups/ovbmabd

ওয়েবসাইট: www.ovbma.com

আপনার রক্তদানের ছবি ফেইসবুকে শেয়ার করুন, কারণ এতে১) আপনার রক্তদানের ছবি দেখে অনেকেই রক্তদানে উৎসাহিত হবে, রক্তদানে সাহস ...
24/06/2022

আপনার রক্তদানের ছবি ফেইসবুকে শেয়ার করুন, কারণ এতে

১) আপনার রক্তদানের ছবি দেখে অনেকেই রক্তদানে উৎসাহিত হবে, রক্তদানে সাহস পাবে। এতে নতুন নতুন রক্তদাতা তৈরি হবে।

২) রক্তদানের কাজ প্রকাশ করার মাধ্যমে সুস্থ মানুষদের রক্তদানের আহবান জানানো যায়।

৩) ফেইসবুকে পোস্টের মাধ্যমে আপনি আপনার শেষ রক্তদানের তারিখও খুব সহজে মনে রাখতে পারবেন।

অভিজ্ঞতার আলোকে বলছি, রক্তদানের ছবি দেখে অনেক নিরুৎসাহিত ব্যক্তিও পরবর্তীতে রক্তদানে এগিয়ে এসেছেন। ভালো কাজকে যদি আমরা ভালো ভাবে তুলে না ধরি, তাহলে নতুন রক্তদাতা আসবে কোথা থেকে? নতুনদের উৎসাহিত কে করবে?

আপনার রক্তদান দেখে অন্যরা অনুপ্রাণিত হবে... রক্তদানের ছবি যদি এভাবে প্রকাশ করা শুরু না হত, তাহলে রক্তদানের কাজ আজ এই ভালো অবস্থানে আসতো না… রক্তদান প্রকাশিত হোক, অন্যরা অনুপ্রাণিত হোক।
------------------------------

সচেতনতায়ঃ
Donors Club, Bangladesh

ওভমা - OVBMA (Online Voluntary Blood Management Association)
https://www.facebook.com/groups/ovbmabd
ওয়েবসাইট: www.ovbma.com

আজ ১৪ জুন - "বিশ্ব রক্তদাতা দিবস" - নিজের মূল্যবান সময়- যাতায়াতের কষ্ট- যাতায়াত খরচ- মোবাইলের খরচ- সূচ ফোটানোর ব্যাথা- ন...
14/06/2022

আজ ১৪ জুন - "বিশ্ব রক্তদাতা দিবস"



- নিজের মূল্যবান সময়

- যাতায়াতের কষ্ট

- যাতায়াত খরচ

- মোবাইলের খরচ

- সূচ ফোটানোর ব্যাথা

- নিজের শরীরের অমূল্য ১ ব্যাগ রক্ত



সবকিছু ত্যাগ স্বীকার করে একজন "রক্তদাতা" রক্তদান করেন একজন মুমূর্ষু রোগীকে... বিনিময়ে কিছু পাবার আশায় নয়, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে... সকল রক্তদাতাদের জানাই স্যালুট...



"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" - হ্যাঁ, মানবতার শ্রেষ্ঠ উদাহরন হলেন এই রক্তদাতারা…



------------------------------

সচেতনতায়ঃ

Donors Club, Bangladesh

ওভমা - OVBMA (Online Voluntary Blood Management Association)

https://www.facebook.com/groups/ovbmabd

ওয়েবসাইট: www.ovbma.com

রক্তদাতারা রক্তদানের বিনিময়ে অন্য কিছু চায় না, শুধু চায় একটু ভালোবাসা, রোগীদের থেকে সদ্ব্যবহার।যে রক্তদাতা আপনার জীবনের ...
12/06/2022

রক্তদাতারা রক্তদানের বিনিময়ে অন্য কিছু চায় না, শুধু চায় একটু ভালোবাসা, রোগীদের থেকে সদ্ব্যবহার।

যে রক্তদাতা আপনার জীবনের সবচেয়ে অসহায় মুহুর্তে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে, তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, সুন্দর ব্যবহার করুন। রক্তদানের পর রক্তদাতা ঠিকমত বাসায় পৌঁছেছে কিনা খোঁজ নিন। সুস্থ হয়ে উঠার পরও রক্তদাতার সাথে যোগাযোগ রাখুন, সুসম্পর্ক গড়ে তুলুন।

এতে রক্তদাতারা রক্তদানে আরো বেশি অনুপ্রাণিত হবে।

------------------------------
সচেতনতায়ঃ

Donors Club, Bangladesh

ওভমা - OVBMA (Online Voluntary Blood Management Association)

Address

Keraniganj
Dhaka
1311

Alerts

Be the first to know and let us send you an email when Donors Club, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Donors Club, Bangladesh:

Share