Universal Amity

Universal Amity We Serve Humanity irrespective of caste, creed, religion, or any ism. S-13614/2021)

Universal Amity Foundation has been in the service of humanity since 2015.
(2)

Our engagement is always upholding the values of universal brotherhood and promoting humanism. Universal Amity Foundation, a charity organization, has been registered by the Registrar of Joint Stock Companies and Firms Bangladesh under the Society Registration Act XXI of 1860( No. So far, Universal Amity has run 25 diverse projects across different parts of Bangladesh. Through its projects, it has

contributed towards the sustainable development goal of zero hunger, zero poverty, quality education, clean water, and sanitation. Universal Amity has a wide network of active team members, volunteers, donors, and followers within as well as outside the country. Through micro charity, it is bringing contributions from all levels of society to the needy and helpless. It has adopted a multipronged approach to address the challenge of hunger, poverty, water, and sanitation in Bangladesh. Universal Amity is running need-based and crisis management projects. Universal Amity is always alert, vigilant, and active to help the sufferer and needy. Universal Amity is extending aids through Food for Good, Feed a Hungry Child, Amity Milk Bank, Amity Meat Bank, and Animal Welfare projects to address the challenge of hunger and poverty. It is also running Income Aid and Aid for Education projects for capacity building. To provide a water and sanitization facility, it is running the ‘Lifeline’ and ‘Cleanliness is Wellness’ projects. Under its ‘Safe Shelter’ project, it is also constructing houses to help deprived section of society. For the physically challenged, it has launched the Aid for Life project. During winter, to help street dwellers, it runs the Winter Care project. To help women and elderly people of society, it runs Care for Elder and Safety for Women projects. To help habitants of calamity-affected areas, Fund for Flood is being run.

  #শিক্ষা_সহায়তা_১১৭আর্থিক সংকট কখনোই একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের পথে বাধা হতে পারে না।বজরা ইউনিয়নের মেধাবী শিক্ষার...
18/06/2026


#শিক্ষা_সহায়তা_১১৭

আর্থিক সংকট কখনোই একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের পথে বাধা হতে পারে না।
বজরা ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী নাজমুজ সাকিব অনিক, Kurigram Government College-এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সাময়িক আর্থিক সংকটের কারণে তিনি ফরম ফিল-আপের প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারছিলেন না।

আলহামদুলিল্লাহ, আমরা অনিকের ফরম ফিল-আপের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পেরেছি। এই ক্ষুদ্র সহযোগিতা তার শিক্ষাজীবনের পথচলাকে আরও একধাপ এগিয়ে নিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

আমাদের দৃঢ় প্রত্যয়— অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা যেন থেমে না যায়, কোনো স্বপ্ন যেন ঝরে না পড়ে।

অর্থায়নে: Abundance of Good Inc USA

   #স্বাবলম্বী_নং_২১৩আলহামদুলিল্লাহ্! দীর্ঘদিনের কষ্ট, সংগ্রাম আর অসহায়ত্বের গল্পের মাঝে আজ একটু স্বস্তির হাসি ফুটলো।মোঃ...
16/06/2026


#স্বাবলম্বী_নং_২১৩

আলহামদুলিল্লাহ্!
দীর্ঘদিনের কষ্ট, সংগ্রাম আর অসহায়ত্বের গল্পের মাঝে আজ একটু স্বস্তির হাসি ফুটলো।

মোঃ আব্দুর রহমান রিপন — অসুস্থ মা-বাবা, ছোট ভাইয়ের পড়াশোনা এবং সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে কঠিন সংগ্রাম করে যাচ্ছিলেন। জীবিকার স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল।

মানবিক মানুষের সহযোগিতায় আজ তাকে একটি নতুন অটো ভ্যান উপহার দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ্।
এই ভ্যানটি শুধু একটি যানবাহন নয়, এটি একটি পরিবারের নতুন আশার আলো, জীবিকার পথ এবং বেঁচে থাকার সাহস। ইনশাআল্লাহ, এখন তিনি নিয়মিত আয় করে অসুস্থ মা-বাবার চিকিৎসা, ছোট ভাইয়ের পড়াশোনা ও পরিবারের ভরণপোষণ চালিয়ে যেতে পারবেন।

মহান আল্লাহ যেন এই সহায়তাকে তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আমিন।

অর্থায়নে: Abundance of Good Inc USA

   #স্বাবলম্বী_নং_২১২আলহামদুলিল্লাহ্! জীবনের কঠিন বাস্তবতায় হার না মেনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর গল্পগুলো আমাদের অনুপ্রেরণ...
16/06/2026


#স্বাবলম্বী_নং_২১২

আলহামদুলিল্লাহ্!

জীবনের কঠিন বাস্তবতায় হার না মেনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর গল্পগুলো আমাদের অনুপ্রেরণা দেয়।
মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার মোঃ সিরাজুল ইসলাম পূর্বে একটি ছোট পরিসরে ওষুধের ব্যবসা পরিচালনা করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমালেও নানা প্রতিকূলতায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার সংগ্রামে নামতে হয়েছে তাকে।

পুঁজির অভাবে ওষুধের ব্যবসা পুনরায় শুরু করতে না পেরে তিনি চরম আর্থিক সংকটে পড়েছিলেন। পরিবারের ভরণপোষণ চালানোও হয়ে উঠেছিল অত্যন্ত কষ্টসাধ্য।
আলহামদুলিল্লাহ্, সিরাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে তাকে দোকানের প্রয়োজনীয় পণ্য ও সামগ্রী কিনে দিয়ে সহযোগিতা করা হয়েছে, যেন তিনি আবার নিজের ব্যবসা শুরু করে পরিবারের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন।

আমরা আন্তরিকভাবে দোয়া করি, এই সহযোগিতা তার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিক এবং ইনশাআল্লাহ ধীরে ধীরে তিনি স্বাবলম্বী হয়ে উঠুন।

একটি সহযোগিতা বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ।

অর্থায়নে: Abundance of Good Inc USA

 আলহামদুল্লাহ, সদাকাহ এর উদ্দেশে ছাগল জবাহ এবং প্রক্রিয়াকরণ চলমান।স্থান: পদ্মবিলা মোহাম্মাদিয়া হাফিজিয়া মাত্ররাসা ও নুর...
16/06/2026



আলহামদুল্লাহ, সদাকাহ এর উদ্দেশে ছাগল জবাহ এবং প্রক্রিয়াকরণ চলমান।
স্থান: পদ্মবিলা মোহাম্মাদিয়া হাফিজিয়া মাত্ররাসা ও নুরানী কিন্ডারগার্টেন, বনগ্রাম, সাঁথিয়া,পাবনা।

অর্থায়নে-Abundance of Good Inc USA

📞 যোগাযোগ ও ডোনেশন:
পেমেন্ট
নগদ, বিকাশ এবং উপায় : 01711934669

পার্সোনাল
নগদ, বিকাশ এবং উপায় : 01711934659



   #স্ফাবলম্বী_নং_২১১আলহামদুলিল্লাহ্! সংগ্রামের মাঝেও যারা হার মানেন না, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।শিবচর উপজেলার...
16/06/2026


#স্ফাবলম্বী_নং_২১১

আলহামদুলিল্লাহ্!

সংগ্রামের মাঝেও যারা হার মানেন না, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
শিবচর উপজেলার নলগোড়া গ্রামের জামাল ফকির শারীরিকভাবে অসুস্থ হয়েও পরিবার চালানোর জন্য একটি ছোট দোকান পরিচালনা করে আসছিলেন। একটি পা প্যারালাইজড থাকা সত্ত্বেও কখনো পরিশ্রম থেকে পিছিয়ে যাননি। কিন্তু পুঁজির অভাবে দোকানে প্রয়োজনীয় মালামাল তুলতে না পারা, স্ত্রীর চিকিৎসা ব্যয় ও সন্তানদের পড়াশোনার খরচ—সব মিলিয়ে তিনি কঠিন সময় পার করছিলেন।

আলহামদুলিল্লাহ্, জামাল ফকিরকে তার দোকানের জন্য প্রয়োজনীয় পণ্য কিনে দিয়ে সহযোগিতা করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, এই সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ তার দোকানের বেচাকেনা আগের চেয়ে বৃদ্ধি পাবে এবং পরিবারের অর্থনৈতিক কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

সবাই দোয়া করবেন, যেন তিনি আবার নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারেন এবং সম্মানের সঙ্গে পরিবারের দায়িত্ব পালন করতে সক্ষম হন।

অর্থায়নে: Abundance of Good Inc USA

   #স্বাবলম্বী_নং_২১০আলহামদুলিল্লাহ্! মানুষের জীবনে ছোট একটি সহযোগিতাও হতে পারে নতুন আশার আলো।শিবচর উপজেলার বাজিতপুর এলা...
16/06/2026


#স্বাবলম্বী_নং_২১০

আলহামদুলিল্লাহ্!
মানুষের জীবনে ছোট একটি সহযোগিতাও হতে পারে নতুন আশার আলো।
শিবচর উপজেলার বাজিতপুর এলাকার কেরামতি বেগম দীর্ঘ প্রায় ১০ বছর ধরে স্বামীহারা অবস্থায় অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করে আসছেন। বয়সের ভার আর একাকীত্বের মাঝেও তিনি কখনো মানুষের কাছে হাত পেতে চলতে চাননি; বরং নিজের পরিশ্রমেই বেঁচে থাকার চেষ্টা করেছেন।
একসময় তিনি ছাগল পালন করে কিছুটা আয় করতেন। কিন্তু মেয়েদের বিয়ের সময় বাধ্য হয়ে সেই ছাগলগুলো বিক্রি করতে হয়েছিল। আর্থিক সংকটের কারণে নতুন করে শুরু করাও সম্ভব হচ্ছিল না।

আলহামদুলিল্লাহ্, কেরামতি বেগমকে ২টি ছাগল উপহার দেওয়া হয়েছে, যেন তিনি আবারও ছাগল পালন শুরু করে নিজের আয়ের একটি পথ তৈরি করতে পারেন।

আমরা আন্তরিকভাবে দোয়া করি, এই ছোট উপহারটি যেন তার জীবনে স্বাবলম্বিতার নতুন দরজা খুলে দেয় এবং তিনি সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

অর্থায়নে: Abundance of Good Inc USA

   #স্বাভলম্বী_নং_২০৮আলহামদুলিল্লাহ্! মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই ছোট ছোট সহযোগিতা বদলে দিতে পারে একটি পরিবারের ...
16/06/2026


#স্বাভলম্বী_নং_২০৮

আলহামদুলিল্লাহ্!
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই ছোট ছোট সহযোগিতা বদলে দিতে পারে একটি পরিবারের জীবন।
চিলা এলাকার কৃষ্ণপদ মন্ডল তার পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট্ট একটি দোকানে মুদি মালামাল ও চা বিক্রি করে ৪ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতেন। কিন্তু আর্থিক সংকটের কারণে দোকানের প্রয়োজনীয় পণ্য কিনতে না পারায় পরিবারটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়।
তার আবেদনের প্রেক্ষিতে, আলহামদুলিল্লাহ্ কৃষ্ণপদ মন্ডলকে দোকানের প্রয়োজনীয় পণ্য কিনে দিয়ে সহযোগিতা করা হয়েছে, যাতে তিনি আবারও নিজের দোকান চালু করে পরিবারের জীবিকা নির্বাহ করতে পারেন।
আমরা বিশ্বাস করি, সহায়তা নয়—স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই সবচেয়ে বড় মানবিক কাজ।

অর্থায়নে: Abundance of Good Inc USA

 নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামের অসহায় বিধবা নারী মোছা. ইয়াসমিন আক্তার, ২০১৮ সালে স্বামীকে হারানোর পর থেকেই দুই কন্যাস...
16/06/2026


নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামের অসহায় বিধবা নারী মোছা. ইয়াসমিন আক্তার, ২০১৮ সালে স্বামীকে হারানোর পর থেকেই দুই কন্যাসন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন তিনি। সংসারে কোনো ছেলে সন্তান নেই। ছোট মেয়েটি এখনও পড়াশোনা করছে, আর অন্য মেয়েটি বাকপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের দায়িত্ব পুরোপুরি এই অসহায় মায়ের কাঁধেই ছিল। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে তাদের একমাত্র বসতঘরটি সম্পূর্ণ ভেঙে গেলে পরিবারটি আরও ভয়াবহ সংকটে পড়ে যায়। দীর্ঘদিন একটি ছোট ঝুপড়ি ঘরে অস্থায়ীভাবে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছিল তাদের।

অবশেষে সম্মানিত দাতার মানবিক সহযোগিতায় তাদের জন্য নতুন একটি ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। এখন অন্তত মা ও তার দুই মেয়ের মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয় হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মানবিক সহযোগিতার জন্য সম্মানিত দাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইলো। মহান আল্লাহ তায়ালা যেন এই দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন, আমিন।
অর্থায়নে : Abundance of Good Inc USA

📞 যোগাযোগ ও ডোনেশন:
পেমেন্ট
নগদ, বিকাশ এবং উপায় : 01711934669

পার্সোনাল
নগদ, বিকাশ এবং উপায় : 01711934659



  plantation আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাংলাদেশ ইসলামি মিশন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূ...
15/06/2026

plantation
আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাংলাদেশ ইসলামি মিশন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, অতিরিক্ত তাপমাত্রা কমানো এবং শিক্ষার্থীদের জন্য একটি সবুজ ও মনোরম ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। মাদ্রাসার শিক্ষক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি গাছগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও শিক্ষার্থীরা স্বেচ্ছায় গ্রহণ করেছে।

এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সম্মানিত দাতাবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন এই উদ্যোগকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন এবং এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও সবুজ পরিবেশ উপহার পায়, আমিন।
অর্থায়নে : Abundance of Good Inc USA

📞 যোগাযোগ ও ডোনেশন:
পেমেন্ট
নগদ, বিকাশ এবং উপায় : 01711934669

পার্সোনাল
নগদ, বিকাশ এবং উপায় : 01711934659



 ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাংলাদেশ ইসলামী মিশন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য গাছ ক্রয় কার্যক্রম...
15/06/2026



ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাংলাদেশ ইসলামী মিশন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য গাছ ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, শীঘ্রই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অর্থায়নে : Abundance of Good Inc USA

📞 যোগাযোগ ও ডোনেশন:
পেমেন্ট
নগদ, বিকাশ এবং উপায় : 01711934669

পার্সোনাল
নগদ, বিকাশ এবং উপায় : 01711934659



Address

House: 19, Road: 08, Block: E, Pallabi, Mirpur, Sector/12
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Universal Amity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Universal Amity:

Share