04/08/2026
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই।
এই দিবস আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়, মানবিকতা ও জাতীয় ঐক্যের চেতনাকে সমুন্নত রাখার অনুপ্রেরণা জোগায়। আমরা এমন একটি বাংলাদেশ গঠনের প্রত্যাশা করি, যেখানে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
ধন্যবাদান্তে
হেপাটোলজি সোসাইটি, ঢাকা, বাংলাদেশ