প্রথম প্রহর ফাউন্ডেশন - Prothom Prohor Foundation

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রথম প্রহর ফাউন্ডেশন - Prothom Prohor Foundation

প্রথম প্রহর ফাউন্ডেশন - Prothom Prohor Foundation সুবিধাবঞ্চিত ও পথশিশু, কিশোর - কিশোরী এবং ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটাতে নিবেদিত প্রাণ প্রথম
(4)

আমাদের সম্পর্কে মানব সেবার পটভূমি

পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে নিজেকে নিয়ে স্বপ্ন দেখেনা; এমন কজন মানুশগ আছে যারা অন্যদের স্বপ্ন পূরনের মাধ্যমেই নিজের স্বপ্ন পুরন করে!!!? হ্যা , এমন কিছু স্বপ্নচারী এখনো আছে পৃথিবীতে ঠিক তারাই প্রমাণ মিলেছে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের সীতাকুন্ডে থেকে প্রথম প্রহর ফাউন্ডেশন এর উৎপত্তিস্থল । 'প্রথম প্রহর ফাউন্ডেশন' নামের একটা সামাজিক ও মানবিক উন্নয়ন সং

স্থা সংগঠন সৃষ্টির মাধ্যমে ২০১৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা করি, সমাজের সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একদল স্বপ্নচারী যুবক তৈরি করেছে 'প্রথম প্রহর পাঠশালা' । যে পাঠশালা আজ অবধি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে সমাজের আনাচেকানাচে অযত্নে অবহেলায় বেড়ে উঠা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটা সুন্দর শিক্ষিত সমাজ গঠনের ।

তারুণ্যের দূর্বার উদ্যম নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলছে নতুন শক্তির বাংলাদেশ!
নতুন আগামীর গঠন করার স্বপ্ন নিয়ে কিছু স্বপ্নবাজ তরুণদের নিয়ে সামাজিক সচেতনতার লক্ষ্যে এগিয়ে চলা অন্যতম মাধ্যম সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা প্রথম প্রহর ফাউন্ডেশন । সুবিধাবঞ্চিত ও পথশিশু কিশোর কিশোরী ও ছিন্নমূল মানুষের হাঁসি ফোঁটাতে নিবেদিত প্রাণ প্রথম প্রহর ফাউন্ডেশন

সংগঠনটি ইতিমধ্যে সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল এলাকায় ও মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নে প্রতিষ্ঠিত করেছে দুটি পাঠশালা, এছাড়া পশ্চিম মাদারবাড়ী রেললাইন কলোনিতেও আছে 'প্রথম প্রহর পাঠশালা'র একটি শাখা, যেখানে ধারাবাহিকভাবে সুবিধাবঞ্চিত পথশিশুদের পাঠদান করে যাচ্ছে একদল মেধাবী তরুণ-তরুণী । সৈয়দপুর ও মীরসরাই এর একদল শিক্ষিত তরুণ-তরুণীর সমন্বয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় 'প্রথম প্রহর ফাউন্ডেশন' । চালু হওয়ার পর থেকে এই সংগঠনটি বিভিন্ন সমাজসেবামুলক কার্যক্রম পরিচালনা করছে যার মধ্যে রয়েছে পথশিশুদের বিনা বেতনে পড়ানো যাবতীয় শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের মত কর্মসূচী । সমাজে তুলনামূলক অবহেলিত বিষয়গুলোতেই আমরা মূলত অপেক্ষাকৃত বেশী দৃস্টি দিয়ে থাকি। প্রধানত স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্যানিটেশন , বন্যার্তদের ত্রাণ বিতরণ , শীতবস্ত্র বিতরণ মেয়ে বিয়ে , গৃহনির্মাণ, রক্তদান, বৃক্ষ রোপন অভিযান, কুরবানী মাংস বিতরণ, প্রতিবন্ধীদের সাহায্য, মাদক ও ইভটিজিং বিরোধী কর্মসূচি, সামজিক নিরাপত্তা, নারীদের সাবলম্বী ও আত্মনির্ভরশীলতা, যুবক যুবতীদের ট্রেনিং ব্যবস্থা করা, তাছাড়া রোহিংগাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়। ইত্যাদি।
বর্তমানে 'প্রথম প্রহর ফাউন্ডেশন' এর পরিচালিত সংগঠন 'প্রথম প্রহর পাঠশালা'য় প্রায় দুইশত এর অধিক পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করে যাচ্ছে এবং প্রথম প্রহর পাঠাগার এর মাধ্যমে বিনামূল্যে বই পড়া , হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ উৎসব এবং কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সংগঠনের উদ্যোক্তা প্রতিষ্ঠান পরিচালক মোঃ জিল্লুর রহমান জানান,"বন্ধুদের নিয়ে একদিন জেলেপাড়াসহ বিভিন্ন অজোপাড়া গাঁয়ে দেখতে পাই শিশুরা স্কুলে না গিয়ে তাদের বাবা মার সাথে কাজ করছে, দারিদ্র্যতার কারণে তারা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে । ওখান থেকে আমরা কয়েকজন বন্ধুমিলে উদ্যোগ নিলাম এদের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর । যেমন চিন্তা তেমন বাস্তবায়ন, সেই উদ্যোগের অংশ হিসেবে, সপ্তাহে ৬ দিন নিয়মিত পাঠদানের লক্ষ্যে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের জন্য পাঠশালাটি এখনো অবধি চালু রাখা হয়েছে । উল্লেখ্য, পাঠশালার শিক্ষকেরা বিভিন্ন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক -- স্নাতকোত্তরে অধ্যয়নরত । বর্তমানে ১৪ জন শিক্ষক বিনামুল্যে পাঠদান করে আসছে ।
চট্টগামের বিভিন্ন উপজেলায় আমাদের পাঠশালার শাখা বৃদ্ধির প্রচেষ্টা চলছে । সমাজের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে আমরা শিক্ষার আলো ছড়াতে চাই এবং টাকার অভাবে যেন আর কোন শিশুকে অযত্ন, অবহেলায়, দিনমজুরের কাজ করতে নাহয় আমরা সেই ব্যবস্থা করতে চাই । তবে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমরা আরো বেশি জনকল্যানমুখী কাজ করার অনুপ্রেরণা পাবো । পাশাপাশি সমাজের বিত্তবানেরা যদি এগিয়ে আসে এই ফাউন্ডেশনের পাঠশালাটি সুশিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করবে বলে আমার বিশ্বাস । অতি শীঘ্রই সংগঠনের একটা উপদেষ্টা পরিষদ গঠন করবো আমরা যারা আমাদের অনুপ্রেরণা, পরামর্শ প্রদানসহ বিভিন্ন সহযোগিতা করবেন এবং সর্বস্তরের মানুষ এই মানবিক উদ্যোগে আমাদের পাশে থাকবে বলে আমরা আশা করি । সেই ২০১৪ সাল থেকে নিজ এলাকা চট্টগ্রাম শহরের সীতাকুণ্ড থানায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলতে থাকে অবিরাম। পরবর্তীতে ২০১৫ সাল থেকে উপলব্ধি আসে মহান রব তৌফিক দিলে দেশের অন্যান্য অঞ্চলে অসহায় মানুষের ডাকে সাধ্যমতো অংশগ্রহণ করা উচিত। এরই পরিপ্রেক্ষিতে

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ এর শাখার কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালিত হচ্ছে তার মধ্যে সীতাকুণ্ডে , মীরসরাই , সন্দ্বীপ , চট্টগ্রাম সিটি , ঢাকা সিটি , খুলনা ও সাতক্ষীরা শাখা অন্যতম এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ , দেশের বিভিন্ন জেলায় শাখা গঠনের মধ্যেমে উপকূলীয় ও পাহাড়ী অঞ্চলে কাজ করবো।

প্রথম প্রহর ফাউন্ডেশন এর পরিচালিত প্রতিষ্ঠান 'প্রথম প্রহর পাঠশালা' , প্রথম প্রহর পাঠাগার' এবং কমিউনিটি ক্লিনিক ভবিষ্যত তরুণ প্রজন্মের জন্যে একটা উদাহরণ হবে । নষ্ট স্রোতের বিপরীতে থেকে কিভাবে সুন্দরের সহযাত্রী হতে হয় তা এই ফাউন্ডেশন , পাঠশালা, পাঠাগার ও কমিউনিটি ক্লিনিক উদোক্ত্যা কতিপয় যুবক দেখিয়ে দিয়েছে । এদের দ্বারা ভব্যিষতে কিছু হবে । এই ফাউন্ডেশন একটি মাদক্মুক্ত ও আদর্শ , শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি সমাজের বিত্তবান মহলের প্রতি আহবান জানান এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্যে"।।

শুভেচ্ছান্তে :-
মোঃ জিল্লুর রহমান শিবলী
কেন্দ্রীয় সভাপতি
প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ

Address

Head Office : 5th Floor (E1) House No : 8J, Road : 01, Block : D, Bashundhara R/A
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when প্রথম প্রহর ফাউন্ডেশন - Prothom Prohor Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রথম প্রহর ফাউন্ডেশন - Prothom Prohor Foundation:

Share

Our Story

***সকল সেচ্ছাসেবক ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষন করছি:*** দেশের সেবা করবো, অসহায় মানুষের কল্যাণার্থে কাজ করার দৃঢ় প্রত্যয় ও বুক ভরা আশা নিয়ে আমি,আপনি বা আমরা অনেকেই একেক জন একেক সেচ্ছাসেবী সংগঠনের সদস্য হয়ে কাজ করছি। সংগঠন ভিন্ন হলেও আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু এক ও অভিন্ন। বর্তমানে অনেক সেচ্ছাসেবী সংগঠন বা সেচ্ছাসেবকরা দেখা যায় একে অপরকে কটুক্তি করে বা অপমান করে বা হেয় করার চেষ্টা করে।আমার কথা হলো এখন আমরা কি একে অপরের সাথে দন্ধে লিপ্ত থাকবো নাকি সকল সেচ্ছাসেবক ভাই ও বোনেরা মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো!!! #জয়_হোক_মানবতার #জয়_হোক_সকল_সেচ্ছাসেবকদের।