Let's Save Smile

Let's Save Smile Let’s Save Smile is a non-profit helping street children and the elderly by providing shelter, education, and healthcare.

Together, we can create brighter futures and spread kindness—one smile at a time.

05/05/2026

গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানের Founder, Muhammad Mehedi Hasan আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাত্র ২৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আসলে মানুষ বয়সে নয়, কর্মেই বেঁচে থাকে—আজ তা উপলব্ধি করছি।

যে বয়সে মানুষ খেলা, আড্ডা আর আনন্দে ব্যস্ত থাকে, সেই বয়সেই তিনি সমাজের গরীব ও অসহায় মানুষের কথা ভেবেছেন। মাত্র ১৩–১৪ বছর বয়সে তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগ নেন এবং তা গড়ে তুলেন। তখন আমরা সবাই ক্লাস ৮-এ পড়তাম, কারোই কোনো ইনকাম সোর্স ছিল না—ক্যাম্পেইন করেই কার্যক্রম চালাতাম।

পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দেওয়ার পর এই প্রতিষ্ঠানটিকে বড় করার অনেক স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্নগুলো আজ স্বপ্নই রয়ে গেল। তার এই ইচ্ছা ও স্বপ্ন আমাদের জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।

গত ১ মাস অসুস্থ থাকার পর আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

সবাই আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন—আল্লাহ যেন তার ভুল-ত্রুটি মাফ করে দেন, তাকে জান্নাত দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।

আসসালামু আলাইকুম ! প্রথমেই সবাইকে জানাচ্ছি ঈদ এর শুভেচ্ছা। আমরা মুসলিমদের কাছে এই দিনটি একটি বিশেষ দিন। এই দিনটিকে কেন্দ...
21/04/2023

আসসালামু আলাইকুম ! প্রথমেই সবাইকে জানাচ্ছি ঈদ এর শুভেচ্ছা। আমরা মুসলিমদের কাছে এই দিনটি একটি বিশেষ দিন। এই দিনটিকে কেন্দ্র করে আমাদের থাকে নানা ধরনের আয়োজন ও উৎসবের পরিকল্পনা । কিন্তু আমাদের আশেপাশেই কিছু সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন যাদের সামর্থ্য থাকে না এই বিশেষ দিনটাও সুন্দরভাবে আনন্দের সাথে কাটানোর। তাই আমরা প্রতিবারের ন্যায় এবারেও চেষ্টা করেছি অন্তত কিছু মানুষের ঘরে ঈদ আনন্দ পৌছে দেয়ার।
আলহমদুলিল্লাহ আমরা সফল হয়েছি।

ধন্যবাদ জানাই তাদের যারা আমাদের এই কাজে আর্থিক ও শারীরিক পরিশ্রম দিয়ে, তাছাড়াও নানাভাবে আমাদের কাজটি সফল করতে সহযোগিতা করেছেন।

এছাড়া আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন আমরা পূর্বেও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থেকেছি। কিন্তু মাঝখানের কিছু সময় আমরা কাজ করলেও আপনাদের সামনে ঐভাবে উপস্থাপনা করতে পারিনি। কিন্তু এইবার আবার আমরা চাচ্ছি পুনরায় আমাদের কাজের প্রসার ঘটাতে। আসা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন । ধন্যবাদ ! ❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Let's Save Smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Let's Save Smile:

Share