08/02/2026
রমজান ২০২৬ | ইফতার ও ঈদ প্যাকেজ বিতরণ
একটি পরিবারের মুখে হাসি ফুটাতে কি আপনি প্রস্তুত?
রমজান মানেই রহমত, বরকত আর মাগফিরাতের মাস।
কিন্তু আমাদের চারপাশে এমন অসংখ্য পরিবার আছে-
😥 যাদের জন্য ইফতার মানে শুধু অপেক্ষা…
😥 ঈদ মানে শুধু দীর্ঘশ্বাস…
👉 আপনার সামান্য দান হতে পারে তাদের সন্তানের মুখের প্রথম হাসি।
একটি পূর্ণাঙ্গ ইফতার ও ঈদ প্যাকেজ পৌঁছে যাবে একটি অসহায় পরিবারের ঘরে।
👉আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন:
وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
"তোমরা যে সম্পদই ব্যয় করো না কেন, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।" — (সূরা আল-বাকারাহ, আয়াত: ২৭৩)
👉দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। আল্লাহ বলেন:
مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ
"যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো; যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে থাকে একশটি করে দানা।" — (সূরা আল-বাকারাহ, আয়াত: ২৬১)
👉রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا
"যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে ইফতার করাবে, সে তার সমান সওয়াব লাভ করবে; তবে এতে রোজা পালনকারীর সওয়াব সামান্য পরিমাণও হ্রাস পাবে না।" — (সুনানে তিরমিযী, হাদীস নং: ৮০৭)
👉তিনি আরও বলেছেন:
مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ
"সদকা করাতে কখনো সম্পদ কমে না।" — (সহীহ মুসলিম, হাদীস নং: ২৫৮৮)
🤔 ভাবুন তো…
👉 আপনার একটি দান = একজন রোজাদারের পূর্ণ সওয়াব!
👉 একটি প্যাকেজ = একটি পরিবারের ঈদের হাসি!
👉 একটি সিদ্ধান্ত = আখিরাতে অফুরন্ত নাজাত!
💚 প্যাকেজ মূল্য: ৪,৭০০ টাকা
আপনার সহযোগিতায় আমরা পৌঁছে দেবো সরাসরি দরিদ্র পরিবারের হাতে।
আজই অংশ নিন।
কারণ— এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে…
অংশগ্রহণ পদ্ধতি:
১। আপনি পুরো একটি প্যাকেজ মূল্য দিয়ে অংশগ্রহণ করতে পারেন।
২। আপনি অর্ধেক মূল্য দিয়ে অংশগ্রহণ করতে পারেন। অর্থাৎ 2350 টাকা প্রদান করতে পারেন।
৩। আপনি এক তৃতীয়াংশ মূল্য প্রদান করে (১৫৬৬ টাকা) অংশগ্রহণ করতে পারেন।
৪। অথবা আপনার সামর্থ্য অনুযায়ী যে কোন পরিমাণ (সর্বনিম্ন ১০ টাকা) দান করে অংশহেণ করতে পারেন।
📌 বি.দ্র. টাকা পাঠানোর সময় রেফারেন্স ঘরে লিখুন- “ইফতার“
পেমেন্ট মাধ্যম:
01977-223378 (বিকাশ/নগদ/রকেট)
ইসলামী ব্যাংক- ঢাকা জজকোর্ট সাব ব্রাঞ্চ-
20507680200169208
আল ইআনাহ ফাউন্ডেশন