Dawah Circle, NUB

Dawah Circle, NUB "ঐ ব্যক্তির কথার চেয়ে কার কথার উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে" ( আল- কুরআন)

Dawah Circle, NUB  Northern University Bangladesh বিবৃতি: ক্যাম্পাসের সাংস্কৃতিক পরিবেশ প্রসঙ্গেতারিখ:৮ আগস্ট ২০২৬ ইং بِ...
06/08/2026

Dawah Circle, NUB
Northern University Bangladesh
বিবৃতি: ক্যাম্পাসের সাংস্কৃতিক পরিবেশ প্রসঙ্গে
তারিখ:৮ আগস্ট ২০২৬ ইং
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন এবং তার জন্য কল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসের সাংস্কৃতিক পরিবেশ নিয়ে আজ অনেক সচেতন শিক্ষার্থী উদ্বিগ্ন। সাম্প্রতিক কিছু আয়োজনে এমন উপস্থাপনা ও প্রতীকী কার্যক্রম লক্ষ্য করা গেছে, যা বহু শিক্ষার্থীর ধর্মীয় ও নৈতিক অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হয়েছে। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কর্মসূচি কেবল বিনোদনের মাধ্যম নয়; তা প্রতিষ্ঠানের মূল্যবোধ ও সাংস্কৃতিক পরিচয়েরও প্রতিফলন। তাই এই পরিবর্তনশীল প্রবণতা নিয়ে দায়িত্বশীল আলোচনা সময়ের দাবি।
..................................................................

আমাদের অবস্থানের ভিত্তি
...................................................................

মহান আল্লাহ তাআলা বলেন,

"মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র।"
(সূরা আন-নূর: ৩০)

এরপর আল্লাহ মুমিন নারীদেরও একই নির্দেশ প্রদান করেছেন।
অর্থাৎ শালীনতা কেবল নারীর দায়িত্ব নয়; এটি নারী-পুরুষ উভয়ের জন্য আল্লাহর বিধান।

আল্লাহ তাআলা আরও বলেন,

"হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে। আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম।"
(সূরা আল-আ'রাফ: ২৬)

এখানে আল্লাহ পোশাককে কেবল সৌন্দর্যের বিষয় হিসেবে নয়, বরং মর্যাদা ও তাকওয়ার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

আল্লাহ আরও বলেন,

"তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। নিশ্চয়ই তা অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ।"
(সূরা আল-ইসরা: ৩২)

আয়াতে শুধু ব্যভিচার নয়, বরং সেই পথে নিয়ে যায় এমন সকল উপায় থেকেও দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

"লজ্জাশীলতা (হায়া) ঈমানের একটি শাখা।"
(সহীহ বুখারী, সহীহ মুসলিম)

আরও বলেছেন,

"প্রত্যেক ধর্মের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে; ইসলামের বৈশিষ্ট্য হলো হায়া।"
(সুনানে ইবনে মাজাহ)

হায়া ইসলামে বাড়তি কোনো গুণ নয়। এটা ঈমানেরই অংশ।
.........................................................

আমাদের উদ্বেগ
...........................................................

বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়; এটি চরিত্র, মূল্যবোধ ও নেতৃত্ব গঠনের কেন্দ্র।

যখন বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক আয়োজনে এমন উপস্থাপনা স্থান পায়, যা শিক্ষার্থীদের একটি অংশের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, তখন তা স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

আমরা কারও স্বাধীনতার বিরোধিতা করছি না; বরং চাই, বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক আয়োজন এমন হোক যেখানে সকল শিক্ষার্থী নিজেদের মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে অংশগ্রহণ করতে পারেন।
.............................................................................................

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান
............................................................................................

আমরা সম্মানের সঙ্গে প্রশাসনের নিকট কয়েকটি বিষয় বিবেচনার অনুরোধ করছি।

১। ভবিষ্যতে যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিকল্পনার আগে শিক্ষার্থীদের ধর্মীয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিবেচনায় নেওয়া।

২। অনুষ্ঠান নির্ধারণে শিক্ষক ও বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি পরামর্শ কমিটি গঠন করা।

৩। এমন কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া, যা জ্ঞান, চরিত্র ও নেতৃত্ব বিকাশে সহায়ক। যেমন:

# বিতর্ক
# বিজ্ঞান মেলা
# গবেষণা প্রদর্শনী
# সাহিত্য উৎসব
# বইমেলা
# সমাজসেবামূলক কার্যক্রম
# কুরআন তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

৪। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আনুষ্ঠানিক আয়োজনে শালীনতা, পারস্পরিক সম্মান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা বজায় রাখা।

..............................................
| |
| সহপাঠীদের প্রতি |
| |.............................................

আমাদের এই বক্তব্য কোনো ব্যক্তি বা অংশগ্রহণকারীর বিরুদ্ধে নয়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

"প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।"
(সহীহ বুখারী, সহীহ মুসলিম)

অতএব, এই বিবৃতিকে কেন্দ্র করে কাউকে অপমান, বিদ্রূপ বা ব্যক্তিগতভাবে আক্রমণ করা থেকে বিরত থাকার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই।
...................................................
| |
| উপসংহার |
| |...................................................

একটি সমাজ একদিনে বদলে যায় না; বদলে যায় যখন ভুলকে ধীরে ধীরে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হয়। আজকের নীরবতা, আগামী দিনের সংস্কৃতি হয়ে উঠতে পারে। তাই আমরা বিশ্বাস করি, এখনই ভাবার সময়।

আমরা কাউকে দোষারোপ করতে নয়, বরং একটি প্রশ্ন রেখে যেতে চাই: আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় কী হবে? শুধুই আয়োজনের, নাকি জ্ঞান, চরিত্র, শালীনতা ও মূল্যবোধেরও?

আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে এমন একটি ক্যাম্পাস গড়ে তুলবে, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখেই গর্বের সঙ্গে অংশগ্রহণ করতে পারে।

وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ

Dawah Circle, NUB কেবল একটি সংগঠন নয়; এটি কুরআন ও সুন্নাহর আলোকে জ্ঞান, চরিত্র, শালীনতা ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করা শিক্ষার্থীদের একটি আদর্শিক প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য বিভেদ নয়, প্রজ্ঞা ও উত্তম চরিত্রের মাধ্যমে কল্যাণের পথে আহ্বান।

"আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।"
— সূরা আলে ইমরান: ১০৪

আজ, ১৮ জুলাই, জুলাই আন্দোলনের শহীদ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী আসিফ আহমেদ-এর দ্বিতীয...
18/07/2026

আজ, ১৮ জুলাই, জুলাই আন্দোলনের শহীদ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী আসিফ আহমেদ-এর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাদ যোহর ক্যাম্পাস মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর, একাডেমিক অ্যাডভাইজার, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দোয়া পরিচালনা করেন ইংলিশ ডিপার্টমেন্টের সম্মানিত ডিন প্রফেসর মোজাম্মেল হোসেন স্যার।

দোয়া মাহফিলটি যৌথভাবে আয়োজন করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ এবং Dawah Circle, NUB।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার নিকট আমাদের আন্তরিক প্রার্থনা, তিনি যেন শহীদ আসিফ আহমেদকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাঁর সকল ত্যাগ কবুল করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ও উত্তম প্রতিদান দান করেন। আমীন।

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ

"হে আমাদের রব! আমাদেরকে এবং আমাদের সেই সকল ভাইদের ক্ষমা করুন, যারা ঈমানসহ আমাদের পূর্বে অতিবাহিত হয়েছে।" (সূরা আল-হাশর: ১০)

আগামীকাল ১৮ই জুলাই, শহীদ আসিফ-এর শাহাদাত বার্ষিকী এবং জুলাই বিপ্লবের সমস্ত শহীদের স্মরণে বাদ যোহর এক বিশেষ দোয়া প্রোগ্রা...
17/07/2026

আগামীকাল ১৮ই জুলাই, শহীদ আসিফ-এর শাহাদাত বার্ষিকী এবং জুলাই বিপ্লবের সমস্ত শহীদের স্মরণে বাদ যোহর এক বিশেষ দোয়া প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

স্থান: ভার্সিটি মসজিদ

সময়: যোহরের নামাজের পর

বেঁচে থাকুক শহীদদের ত্যাগ ও তিতিক্ষা,
আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকুক শহীদ আসিফ।

আপনাদের সকলের উপস্থিতি ও আন্তরিক দোয়া কাম্য।
Dawah Circle, NUB

কেয়ামতের সেই কঠিন দিনে যখন আল্লাহ তাআলার বিশেষ নূর প্রকাশ পাবে এবং সকল মানুষকে সিজদায় পড়ে যেতে বলা হবে, তখন (যে খোশনসীব ...
16/07/2026

কেয়ামতের সেই কঠিন দিনে যখন আল্লাহ তাআলার বিশেষ নূর প্রকাশ পাবে এবং সকল মানুষকে সিজদায় পড়ে যেতে বলা হবে, তখন (যে খোশনসীব দুনিয়াতে নামায পড়তো, সে তো সিজদায় পড়ে যাবে। কিন্তু) যারা নামায পড়তো না, তারা সিজদার জন্য ঝুঁকতেই পারবে না। (কারণ তাদের কোমরকে কাঠের মতো শক্ত করে দেওয়া হবে।) ভয় ও লজ্জার কারণে তাদের চক্ষু অবনমিত থাকবে। লাঞ্ছনা ও গঞ্জনার আযাব তাদেরকে ঘিরে ফেলবে। এ শাস্তি এই জন্য যে, দুনিয়াতে তাদেরকে সিজদার প্রতি আহ্বান করা হতো, যখন তারা সুস্থ সবল ছিলো। তা সত্ত্বেও তারা সিজদায় ঝুঁকে পড়তো না। সূরা ৬৮ আল কলম , আয়াত ৪২-৪৩

Congratulations Team NUB..
30/06/2026

Congratulations Team NUB..

18/06/2026

রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
হাদিস নম্বরঃ ৯২৫ (আন্তর্জাতিক নম্বরঃ ৯২০)

অধ্যায়ঃ ৬/ রোগীদর্শন ও জানাযায় অংশগ্রহণ

(كتاب عيادة المريض وتشييع الميت والصلاة عليه وحضور دفنه المكث عند قبره بعد دفنه)

(152) بَابُ مَا يُقَالُ عِنْدَ الْمَيِّتِ وَمَا يَقُوْلُهُ مَنْ مَاتَ لَهُ مَيِّتٌ

عَن أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: إِذَا حَضَرتُمُ المَرِيضَ أَو المَيِّتَ، فَقُولُوا خَيْراً، فَإنَّ المَلائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ ، قَالَتْ: فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ، أتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقُلتُ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، إنَّ أَبَا سَلَمَة قَدْ مَاتَ، قَالَ: قُولِي: اَللهم اغْفِرْ لِي وَلَهُ، وَأعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً . فَقُلتُ، فَأعْقَبَنِيَ اللهُ مَنْ هُوَ خَيْرٌ لِي مِنْهُ: مُحَمَّداً صلى الله عليه وسلم . رواه مسلم

১৫২: মৃতের নিকট কী বলা যাবে? এবং মৃতের পরিজনরা কী বলবে?‎

১/৯২৫। উম্মে সালামাহ রাদিয়াল্লাহু ’আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা পীড়িত অথবা মৃতের নিকট উপস্থিত হলে ভাল কথা বল। কেননা, ফিরিশ্তারা তোমাদের কথায় ’আমীন’ বলেন।’’ (উম্মে সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা) বলেন, অতঃপর যখন (আমার স্বামী) আবূ সালামাহ মারা গেলেন, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললাম, ’হে আল্লাহর রাসূল! আবূ সালামাহ মারা গেছেন। (সুতরাং আমি এখন কী বলব?)’

তিনি বললেন, তুমি এই দো’আ বল, ’আল্লাহুম্মাগফির লী অলাহু, অআ’ক্বিবনী মিনহু উক্ববা হাসানাহ।’ অর্থাৎ হে আল্লাহ! তুমি আমাকে ও তাঁকে মার্জনা কর এবং আমাকে তাঁর চেয়ে উত্তম বিনিময় প্রদান কর।’ সুতরাং আমি তা বললাম, ফলে মহান আল্লাহ আমাকে তাঁর চেয়ে উত্তম বিনিময় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (স্বামীরূপে) প্রদান করলেন। (মুসলিম) [1]

(152) Chapter: Good Words to be Uttered before a dying Person and his Family

925. Umm Salamah (May Allah be pleased with her):
The Messenger of Allah (ﷺ) said, "When you visit a sick or a dying person, you should utter good words because the angels say `Amin' at what you say.'' She added: When Abu Salamah (May Allah be pleased with him) died, I came to the Prophet (ﷺ) and said: "O Messenger of Allah, Abu Salamah has died." He (ﷺ) directed me to supplicate thus: "Allahummaghfir li wa lahu, wa a`qibni minhu `uqba hasanatan [O Allah, forgive me and him, and bestow upon me a better future (give me a better substitute)]." So I supplicated as he directed, and Allah gave me a man who was better for me than Abu Salamah (i.e., the Prophet Muhammad (ﷺ)). (The Prophet (ﷺ) married Umm Salamah afterwards.)

[Muslim].

Commentary: In order to fill the vacuum of the dead person, the family members should pray to Allah to grant them a better substitute as He is Omnipotent and nothing is impossible to Him.

হাদিসের মানঃ সহীহ

17/06/2026
16/06/2026

১৪৪৮ হিজরী
আরবি নববর্ষের শুভেচ্ছা সকলকে।

আসসালামু আলাইকুম।✨🌙 তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙✨পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। 🐄🌙ত্যাগ, কোর...
27/05/2026

আসসালামু আলাইকুম।✨🌙 তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙✨

পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। 🐄🌙ত্যাগ, কোরবানি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই মহান শিক্ষা আমাদের জীবনে বয়ে আনুক ঈমানের দৃঢ়তা, শান্তি ও কল্যাণ।
আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি, ইবাদত ও নেক আমল কবুল করুন এবং আমাদের জীবন ভরে দিন রহমত, বরকত ও সুখ-সমৃদ্ধিতে।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে আপনার এবং আপনার পরিবারের জন্য রইল সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও অফুরন্ত দোয়া।
🌙 ঈদ মোবারক! 🌸

Address

Ashkona (Near Haji Camp), Dhaka
Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Circle, NUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share