Annisul Huq Foundation

Annisul Huq Foundation This is official page of Annisul Huq Foundation.

Since the beginning of its journey, Annisul Huq Foundation has been charitably working for the dreams Annisul Huq always dreamt for the well-being of human being and greenery.

আব্বু,তোমার চলে যাওয়ার আজ আট বছর হলো। এত বছর পরেও তোমার শহরের মানুষ, এই দেশের মানুষ—সবাই কোনো না কোনোভাবে তোমাকে খোঁজে।...
30/11/2025

আব্বু,

তোমার চলে যাওয়ার আজ আট বছর হলো। এত বছর পরেও তোমার শহরের মানুষ, এই দেশের মানুষ—সবাই কোনো না কোনোভাবে তোমাকে খোঁজে। তাদের সুখে–দুঃখে, ছোট-বড় মুহূর্তে—একটু হলেও তারা তোমাকে মনে করে।

চলার পথে যখন দেখে তোমার বানানো ফুটপাতগুলো ভেঙে যাচ্ছে, সুন্দর রাস্তাগুলো আবার কেটে একাকার হয়ে যাচ্ছে—তখন তারা তোমাকে খোঁজে।

যখন দেখে সাত রাস্তায় আবার ট্রাকের ভিড়, পুরোনো ভাঙাচোরা বাসগুলো এখনও রাস্তায় চলাচল করছে, আর ভাবে—কেমন করে কিছুই বদলালো না—তখনও তারা তোমাকে খোঁজে।

তোমার বানানো পার্কে গাছের নিচে বসে মানুষ যখন একটু শান্তির নিশ্বাস ফেলে, ভাবে—ঢাকা শহরটা আরও কত সুন্দর, আরও কতটা সবুজ হতে পারতো—তখনও তারা তোমাকে খোঁজে।

দূর নিউ ইয়র্কে Zoran Mamdani–র নির্বাচনে জয়ের খবর দেখে, তার কথাগুলো শুনে—তখনও তোমারই কথা মনে পড়ে মানুষের।

আর যখন চারপাশে শুধু হতাশা আর অন্ধকার দেখতে পায়, তখন মানুষ সততা, মানবিকতা আর একটু ভালোবাসা খুঁজতে গিয়ে—তোমাকেই খুঁজে পায়।

আর আমরা—তোমার পরিবার।
প্রতিদিন, প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে তোমাকে খুঁজি।

তোমার নাতি ইহান যখন ঠিক তোমার মতো করে মুখ ভরে বড় একটা হাসি দেয়—তখন তোমাকে খুঁজি।
তোমার নাতনি ইলিয়াহ যখন রাগ করে ভ্রু কুঁচকায়—সেটাতেও তোমাকেই দেখি।

ব্যবসার সিদ্ধান্তে কিংবা জীবনের কঠিন সময়ে ভাবি—তুমি কী বলতে, কী করতে—তখন তোমাকে খুঁজি।
প্রতি শুক্রবার তোমার কবর জিয়ারত শেষে মা–কে নিয়ে খেতে বসি; ভাত আর ভর্তার ভেতরেও তোমার অনুপস্থিতি টের পাই, তোমাকেই খুঁজি।

জানি, তুমি আর কখনো ফিরে আসবে না।
তবুও জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকেই খুঁজে ফিরবো—এই আশা নিয়ে যে ওপারে একদিন তোমার সঙ্গে দেখা হবে।

সেই পর্যন্ত ভালো থেকো, আব্বু।

________________________________________________

আজ আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আপনারা সবাই মন ভরে তার জন্য দোয়া করবেন—এই কামনা রইলো।

- নাভিদুল হক

আজ ৩০ নভেম্বর, ২০২৫ প্রয়াত নগরপিতা আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও দোয়া। আনিসুল হক ফাউন্ডেশন পরিবার হৃদয়মিশ্র...
30/11/2025

আজ ৩০ নভেম্বর, ২০২৫ প্রয়াত নগরপিতা আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও দোয়া। আনিসুল হক ফাউন্ডেশন পরিবার হৃদয়মিশ্রিত শ্রদ্ধা এবং ভালোবাসায় স্বপ্নপ্রিয় এই মানুষটিকে সর্বদা স্মরণ করে।

দোয়ার সময় ও স্থান: ৩০ নভেম্বর, রবিবার, বনানী কবরস্থানে বাদ আছর জিয়ারত এবং বনানী সোসাইটি জামে মসজিদে বাদ মাগরিব দোয়া অনুষ্ঠিত হবে।

28/11/2025

Dhaka has a new crush, his name is Zohran Mamdani, and he has somehow become the internet's latest fantasy for Bangladeshis.

03/10/2025
27/09/2025
27/09/2025

আজ সর্বজনশ্রদ্ধেয় প্রয়াত মেয়র আনিসুল হকের (২৭ সেপ্টেম্বর, ১৯৫২) ৭৩তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। আবর্জনা মুক্ত ও পরিচ্ছন্ন শহর এবং সবুজ নগরায়ন বাস্তবায়নের স্বপ্ন তরুণ প্রজন্ম ও শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ঢাকা ও মেয়রের নিজ এলাকায় ৫টি স্কুলে সপ্তাহব্যাপী "বর্জ্য থেকে সম্পদ" এবং "বৃক্ষরোপণ ও চারা বিতরণ" কর্মসূচী পরিচালিত হয়। গ্রীন সেভারস ও নাগরিক টিভিকে ধন্যবাদ আনিসুল হক ফাউন্ডেশনের এই উদ্যোগে সহযোগিতা করার জন্য।

সর্বজনশ্রদ্ধেয় প্রয়াত মেয়র আনিসুল হক স্যারের ৭৩ তম জন্মদিন (২৭ সেপ্টেম্বর, ১৯৫২) উপলক্ষে সপ্তাহব্যাপী ঢাকা ও তার নিজ ...
27/09/2025

সর্বজনশ্রদ্ধেয় প্রয়াত মেয়র আনিসুল হক স্যারের ৭৩ তম জন্মদিন (২৭ সেপ্টেম্বর, ১৯৫২) উপলক্ষে সপ্তাহব্যাপী ঢাকা ও তার নিজ গ্রামে মোট ৫‌ টি স্কুলে "বর্জ্য থেকে সম্পদ" নামে বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচী পরিচালিত হয়। পরিচ্ছন্ন পরিবেশ ও নগর গড়তে স্কুলগুলোতে শিক্ষার্থীদের শিশু বয়স থেকে বর্জ্য ব্যবস্থাপনার উপর প্রায়োগিক শিক্ষা দিতে উৎসাহিত করা হয়।

আজ ২৭ সেপ্টেম্বর স্বপ্নদ্রষ্টা আনিসুল হকের ৭৩তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।
26/09/2025

আজ ২৭ সেপ্টেম্বর স্বপ্নদ্রষ্টা আনিসুল হকের ৭৩তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি।

Address

Joar Sahara C/A, Nikunja/2
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Annisul Huq Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Annisul Huq Foundation:

Share