Al Fid Din Foundation

Al Fid Din Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Fid Din Foundation, Non-Governmental Organization (NGO), Room No/1, Rohoman Market, Laboni Point ghatarchar, keraniganj, Dhaka.

كُنۡتُمۡ خَیۡرَ اُمَّۃٍ اُخۡرِجَتۡ لِلنَّاس

তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যানের জন্য যাদের সৃষ্টি করা হয়েছে।
-সূরা আলে- ইমরান, আয়াত ১১০-

اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ

অর্থ: হে আল্লাহ! আমাকে দ্বীনের জ্ঞান দান করুন - আমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আপনার সন্তানের দ্বীনি শিক্ষাও নিশ্চিত করুন। নতুবা জীবন ও জীবিকার দৌড়ে বৃদ্ধ বয়সে পিতা মাত...
20/07/2026

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আপনার সন্তানের দ্বীনি শিক্ষাও নিশ্চিত করুন। নতুবা জীবন ও জীবিকার দৌড়ে বৃদ্ধ বয়সে পিতা মাতার প্রতি সন্তানের দ্বায়িত্ব বোধ হারিয়ে না ফেলে।

20/07/2026

আলহামদুলিল্লাহ আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশনের র'ক্তে'র বন্ধনে যোগ হলো আরো এক নাম। কেরানীগঞ্জের তারানগরের মানবিক সন্তান মোঃ নাসির ভাই এক বয়োজ্যেষ্ঠ মুমূর্ষু রোগীর জীবন বাচাঁতে শরীরের তাজা লাল ভালোবাসা বিলিয়ে দিয়েছেন। আল্লাহ ভাইয়ের মহৎ উৎসর্গের উত্তম প্রতিদান দান করুক, আমিন।

আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. আসিফ আনোয়ার  দুস্ত, অসহায় ও মানবতার সেবায় চিক...
16/07/2026

আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. আসিফ আনোয়ার দুস্ত, অসহায় ও মানবতার সেবায় চিকিৎসা খরচ বহনে অক্ষমদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা দেয়া শুরু করেছেন। আল্লাহ তাঁর এই ত্যাগ ও মহানুভবতার উত্তম প্রতিদান দান করুক.. আমিন...

13/07/2026
জরুরী মুমূর্ষু রোগীদের সংকটময় সময়ে আপনিও হয়ে উঠতে পারেন "রক্তের বন্ধন" এ আবদ্ধ। রক্ত দিন জীবন বাঁচান।
10/07/2026

জরুরী মুমূর্ষু রোগীদের সংকটময় সময়ে আপনিও হয়ে উঠতে পারেন "রক্তের বন্ধন" এ আবদ্ধ। রক্ত দিন জীবন বাঁচান।

মাদককে ‘না’ বলুন, সুস্থ সমাজ গড়ুন! 🚫✨​মাদক বিরোধী দিবস উপলক্ষে সমাজে মাদকের প্রতি ঘৃণা ও ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য...
29/06/2026

মাদককে ‘না’ বলুন, সুস্থ সমাজ গড়ুন! 🚫✨
​মাদক বিরোধী দিবস উপলক্ষে সমাজে মাদকের প্রতি ঘৃণা ও ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২৯ জুন সকালে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে আল ফীদ দ্বীন ফাউন্ডেশন।
​কেরানীগঞ্জের ভাওয়াল এলাকায় একটি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশুদের মুখের মাদক বিরোধী স্লোগান এবং সচেতনতামূলক প্ল্যাকার্ড সবার দৃষ্টি আকর্ষণ করে।
​আমাদের লক্ষ্য—আজকের এই ক্ষুদে সন্তানদের মাধ্যমেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা। আসুন, আমরা সবাই মিলে আমাদের চারপাশকে মাদকমুক্ত রাখি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ সমাজ নিশ্চিত করি।
​ ীদ_দ্বীন_ফাউন্ডেশন_ #মাদক_বিরোধী_দিবস #সচেতনতা #কেরানীগঞ্জ

আলহামদুলিল্লাহ!​আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, আমাদের সবার প্রিয় ও মানবিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম ভাই ফুটফু...
26/06/2026

আলহামদুলিল্লাহ!
​আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, আমাদের সবার প্রিয় ও মানবিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম ভাই ফুটফুটে কন্যা সন্তানের পিতা হয়েছেন।
​নবজাতক ও তার প্রিয় পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন এই নতুন অতিথিকে বরকতময় করে তোলেন এবং তাদের পরিবারের বন্ধন চির অটুট রাখেন। আমিন।

25/06/2026

আহত সিএনজি চালক সিরাজ মিয়া অবহেলা আর চিকিৎসা হীনতায় জীবনের শেষ দিনগুলো রাস্তায় কাটলেও, বিদায়বেলায় তিনি পেয়েছেন মানুষের ভালোবাসা ও সম্মান। বেওয়ারিশ হিসেবে উদ্ধারের পর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল আল ফীদ্ দ্বীন ফাউন্ডেশন। আজ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ধর্মীয় মর্যাদায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

Address

Room No/1, Rohoman Market, Laboni Point Ghatarchar, Keraniganj
Dhaka
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Fid Din Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share