17/07/2025
'ডুসার্ক'
একটি নাম, একটি পরিবার, একটি আত্মপরিচয়।
আজ শুধু একটি সংগঠনের জন্মদিন নয়, আজ আমাদের হৃদয়ের একটি বড় অংশের জন্মদিন; ডুসার্কের ১২ বছর পূর্তি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী কলেজের শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন "ডুসার্ক" ১২ বছর আগে যাত্রা শুরু করেছিল এক ঝাঁক স্বপ্নবাজ তরুণের হাত ধরে, যাদের স্বপ্ন ছিল রাজশাহী কলেজের আত্মিক বন্ধনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বাঁচিয়ে রাখা।
এই এক যুগের যাত্রা শুধু সময়ের হিসেব নয়, এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সহমর্মিতা, আত্মনিবেদন আর সংগ্রামের গল্প।
১২ বছরে আমরা দেখেছি অসংখ্য ব্যাচের আসা-যাওয়া, দেখেছি সম্পর্কের গভীরতা, দেখেছি একসাথে গড়া শত-শত স্মৃতি।
প্রতিটি প্রোগ্রাম, আয়োজন, সাহায্যের হাত, আড্ডা সবই আজ ইতিহাসের অমূল্য অধ্যায় হয়ে গেছে।
ডুসার্ক আমাদের দিয়েছে ঘরছাড়া শহরে এক টুকরো পরিবারের মতো ভালোবাসা।
আজ এই দিনে আমরা কৃতজ্ঞতা জানাই ডুসার্কের সেই সকল প্রতিষ্ঠাতা সদস্য, পথপ্রদর্শক, এবং প্রতিটি প্রজন্মের সদস্যকে, যাঁদের হাত ধরে এই সংগঠন আজ এতোটা পথ এসেছে।
আমরা গর্ব করি আমাদের অতীতের উত্তরাধিকারে, আশাবাদী ভবিষ্যতের সম্ভাবনায়।
এই ১২ বছরে ডুসার্ক শুধু একটি সংগঠন নয়, এটি হয়ে উঠেছে একটি অনুভূতির নাম।
এগিয়ে যাক ডুসার্ক, গড়ে তুলুক আরো শত সহস্র গল্প, শক্ত হোক আমাদের বন্ধন।
শুভ জন্মদিন, ডুসার্ক!
তোমায় নিয়ে আমাদের গর্ব, আমাদের ভালোবাসা।