Joint Anti Corruption Students Forum-JACSF

Directions

Joint Anti Corruption Students Forum-JACSF Let's raise our hands protest against corruption

27/09/2026

দুর্নীতির বিরুদ্ধে পরিবর্তন শুরু হোক আমাদের থেকেই

দুর্নীতি শুধু ঘুষ নেওয়া বা দেওয়ার নাম নয়।
দুর্নীতি মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটায়, সেবার স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং সমাজে বৈষম্য ও অবিশ্বাস তৈরি করে। এর প্রভাব শেষ পর্যন্ত পড়ে আমাদের সবার জীবনেই।

কিন্তু প্রশ্ন হলো, দুর্নীতির বিরুদ্ধে আমরা কী করতে পারি?

পরিবর্তন শুরু হোক আমাদের নিজেদের থেকেই।

আমরা ঘুষ দেব না, ঘুষ নেব না।
দুর্নীতির তথ্য ও প্রমাণ সংরক্ষণ করব।
যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনসম্মতভাবে অভিযোগ করব।
নিজে সচেতন হব এবং পরিবার, বন্ধু ও সমাজের মানুষকে সচেতন করব।

কারণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একক ব্যক্তি কিংবা একটি সংগঠনের একার দায়িত্ব নয়। এটি আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

একটি কণ্ঠ হয়তো ছোট হতে পারে, কিন্তু অসংখ্য সচেতন কণ্ঠ একত্রিত হলে তৈরি হয় শক্তিশালী সামাজিক প্রতিরোধ।

আমরা বিশ্বাস করি, সচেতন নাগরিকই পারে জবাবদিহিতা ও স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তুলতে।

তাই আসুন, নীরব দর্শক না হয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই।
অন্যায়কে প্রশ্রয় না দিই।
দুর্নীতির বিরুদ্ধে আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে দাঁড়াই।

সচেতন হই। ঐক্যবদ্ধ হই। দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই। ✊🇧🇩

Joint Anti-Corruption Students Forum -JACSF

10/05/2026

🚨 জরুরি ঘোষণা 🚨

আগামী ০১/০৬/২০২৬ তারিখ থেকে আমাদের কার্যক্রম পুনরায় শুরু করা হবে, ইনশাআল্লাহ।

সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ, সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

✊ দুর্নীতির সাথে কোনো আপোস নয়।

দাউদ ইব্রাহীম
সহ-মুখপাত্র
Joint Anti-Corruption Student Forum -JACSF

শোকবার্তাJoint Anti-corruption Students Forum -JACSF–এর পক্ষ থেকেবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দ...
30/12/2025

শোকবার্তা
Joint Anti-corruption Students Forum -JACSF–এর পক্ষ থেকে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে Joint Anti-corruption Students Forum –JACSF গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতৃত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি দৃঢ় অবস্থান তৈরি করেছিলেন। তাঁর জীবন ও কর্ম দেশের রাজনীতিতে একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে।
আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে মহান আল্লাহ যেন সবাইকে ধৈর্য ও শক্তি দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Joint Anti-corruption Students Forum JACSF

বার্তা প্রেরক
দাউদ ইব্রাহিম
সহ-মুখ্যপাত্র
Joint Anti-corruption Students Forum -JACSF

আজ বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎআজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের...
17/11/2025

আজ বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ

আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে Joint Anti-Corruption Students Forum – JACSF এর পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করি। আলোচনায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করি—

১।ট্রাস্টি বোর্ডের আওতায় ভিকটিম সাপোর্ট কার্যক্রম আরও সম্প্রসারণ ও সহজীকরণ।
২।বিআরটিএ–কে পূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে রূপান্তরের পরিকল্পনা বিষয়ে মতামত।
৩।জনবল সংকটজনিত কারণে বিআরটিএ–এর সেবা বিঘ্নতা দূর করতে জরুরি উদ্যোগের প্রয়োজনীয়তা।

এ ছাড়া বিআরটিএ–এর চলমান অনিয়ম, সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণ নিয়েও বিস্তৃত আলোচনা হয়।

সাক্ষাতের সময় ভিকটিম সাপোর্টকে সহজ ও মানবিক করার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগকে সম্মান জানিয়ে JACSF-এর পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এটি গ্রহণ করার মাধ্যমে তিনি যে উৎসাহ ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, তা আমাদের অনুপ্রাণিত করেছে।

আমরা আশা করি আলোচিত বিষয়গুলো ভবিষ্যতে সড়ক নিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নে বাস্তব পরিবর্তন আনবে।

স্বচ্ছতার পথে, জনস্বার্থের পক্ষে — JACSF

Address

Shahabag
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joint Anti Corruption Students Forum-JACSF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share