27/03/2026
১৯৭২ সালের ২৬ মার্চ দৈনিক বাংলা পত্রিকার জন্য মেজর জেনারেল জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ শীর্ষক এই নিবন্ধটি বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এই নিবন্ধটি জিয়াউর রহমান পুনরায় সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় প্রকাশ করেন ১৯৭৪ সালের ২৬ মার্চ। ওই সময়ে বঙ্গবন্ধুর সরকার ক্ষমতায় ছিলেন। বর্তমান সময়ে এই নিবন্ধটি এটতাই গুরুত্বপূর্ণ কারণ তার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপি এবং তার নিজের সন্তান তারেক রহমান লাগাতারভাবে ইতিহাস বিকৃতি করেই চলেছে, তাকে মহিমান্বিত করতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রধান নেতা হিসাবে তুলে ধরছে যা ঐতিহাসিকভাবে মিথ্যা। এই নিবন্ধে প্রমাণিত হয় অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই জিয়াউর রহমানও আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মুক্তিযুদ্ধের সরকার ‘মুজিবনগর’ সরকারের একজন সামরিক কর্মকর্তা ছিলেন যে সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে মুক্তিযুদ্ধের ভার্চুয়াল আর্কাইভ ekattor.org নিবন্ধটি অবিকৃত রেখে পুনরায় প্রকাশ করলো।
লিখেছেনঃ মেজর জেনারেল জিয়াউর রহমান