23/07/2026
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন (BYWA)-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন নাফি, যিনি সফলভাবে "সমতায় তারুণ্য – Youth for Equality" শীর্ষক আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণটি ১৭–১৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়।
সারা বাংলাদেশ থেকে নির্বাচিত মাত্র ৩৪ জন তরুণ নেতৃত্বের একজন হিসেবে তিনি এই মর্যাদাপূর্ণ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ অর্জন করেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে Gender Equality, Women's Rights, Safeguarding & Digital Safety, Media Literacy, Advocacy বিষয়ক গুরুত্বপূর্ণ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিজেকে আরও সমৃদ্ধ করেছেন।
প্রশিক্ষণ কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে Plan International Bangladesh এবং JAAGO Foundation Trust, যার সহায়তায় ছিল বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস রাজ্যের দূতাবাস (Embassy of the Kingdom of the Netherlands in Bangladesh)।
বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন (BYWA)-এর পক্ষ থেকে মোঃ ইকবাল হোসেন নাফি-কে এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা বিশ্বাস করি, তিনি ভবিষ্যতেও তাঁর নেতৃত্ব, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে যুবসমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
🌿 আপনার এই সাফল্য আমাদের সবার জন্য গর্বের। সামনে এগিয়ে যান—শুভকামনা রইল।
#সমতায়_তারুণ্য #যুব_নেতৃত্ব