বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন শিক্ষা | স্বাস্থ্য | প্রগতি
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের জাতীয় সংগঠন

শিক্ষা,স্বাস্থ্য ,প্রগতি পতাকাবাহী ম্যাটস শিক্ষার্থীদের স্বতন্ত্র ও অরাজনৈতিক জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন-বিডিএমএসএ।
পেশাগত ছাত্র সংগঠন হিসেবে স্বাস্থ্য সেক্টরের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পাশাপাশি ছাত্রদের মৌলিক অধিকার নিয়েও কাজ করে থাকে। ম্যাটস শিক্ষার্থীদের নিজদের অধিকারের বিষয়ে সচেতন করে তোলা ও চিহ্নিত সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

ম্যাট

স শিক্ষার্থীরা বাংলাদেশের যে যে অধিকার গুলো থেকে বঞ্চিত তার মধ্যেঃ
*উচ্চ শিক্ষা
*স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড
*ইন্টার্নি ভাতা ও আবাসন ব্যবস্থা(ইন্টার্নকালীন)
*কর্মসংস্থান
*অনন্য
সাংগঠনিক ভাবে আবেদন, নিবেদন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে চেষ্টা করেও অধিকার নিশ্চিত করতে ব্যর্থ আমরা।

ম্যাটস শিক্ষার্থীদের বর্তমান সময়ের একমাত্র দাবি ম্যাটস স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে আর্তনাদ প্রকাশ করা। শিক্ষার্থীদের বিশ্বাস প্রধানমন্ত্রী তার বাবার স্বপ্ন পূরণ করতে ম্যাটস শিক্ষার্থীদের দাবি আদায় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ নিবেন।

জরুরি নোটিশএতদ্বার সকল ম্যাটস শিক্ষার্থীবৃন্দ এবং ডিএমএফ চাকরি প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,ডিএমএফদের দীর্ঘ...
07/12/2025

জরুরি নোটিশ

এতদ্বার সকল ম্যাটস শিক্ষার্থীবৃন্দ এবং ডিএমএফ চাকরি প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
ডিএমএফদের দীর্ঘদিনের প্রাণের দাবি “উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার” শূন্য পদে নিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে, সর্বস্তরের ছাত্র সংগঠন, নিয়োগ–প্রত্যাশী ও পেশাজীবী সংগঠনের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, আগামী ০৯ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মুখে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচিকে সফল ও অর্থবহ করার লক্ষ্যে সকল নিয়োগ–প্রত্যাশী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

আসুন,
*নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হই
*ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হই
*দলে দলে যোগদান করে জনমত গড়ে তুলি।

আন্দোলন কর্মসূচি

ধরণ: অবস্থান কর্মসূচি
তারিখ: ০৯/১২/২০২৫ইং (মঙ্গলবার)
সময়: সকাল ৯:০০টা
স্থান: স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

আহ্বানে:
ডিএমএফ নিয়োগ বাস্তবায়ন পরিষদ

26/08/2025

"সকল ডিপ্লোমাধারীদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি"

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন:

Share