কর্মব্যস্ত আধুনিক বিশ্বে আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছি। যার ফলে আমাদের পরিবারের প্রিয় মানুষগুলোকে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের প্রয়োজনে পাশে থেকে সঠিক সেবা-যত্ন ও সময় দিতে পারছি না। সে কারণে আস্থা-র প্রয়োজনীয়তা অস্বীকার্য। আমরা আস্থা-র মাধ্যমে আপনাদের পাশে থেকে আপনাদের প্রিয় মানুষকে দক্ষ-পরিশ্রমী, প্রশিক্ষিত, পেশাদার নার্স/কেয়ার গীভার দ্বারা পরম শ্রদ্ধা, স্নেহ ভালবাসা দিয়ে আ
ন্তরিকভাবে সেবা প্রদান করে আপনাকে নির্ভার অর্থাৎ চিন্তামুক্ত করতে চাই। হাসপাতাল পরবর্তী সেবা, প্রবীণ ব্যাক্তি- মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী সহ অন্যান্য আত্মীয়-স্বজন, স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপি, শারীরিক-মানসিক-বুদ্ধি প্রতিবন্ধী ব্যাক্তি, কর্মজীবী মা-বাবা র জন্য শিশুর দেখাশুনা করা, মুমূর্ষ শয্যাশায়ী রোগী, ইত্যাদি কারণে আমাদের পরিবারের প্রিয় মানুষদের অথবা নিজের প্রয়োজনে আস্থা সেবা প্রদান করতে বদ্ধ পরিকর।
আস্থা প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে পেয়েছে নভেম্বর, ২০১৬। আমরা বিভিন্ন রকমের সেবা প্রদান করে থাকি। যেমন- স্বাস্থ্য সেবা, ব্যাক্তিগত সেবা, সামাজিক সেবা, গৃহস্থালি সেবা, ফিজিওথেরাপি, কাউন্সেলিং ইত্যাদি। আস্থার মূল লক্ষ্য- শারীরিকভাবে অসুস্থ্য/ অক্ষম যেকোন বয়সের মানুষদের যারা নিজের যত্ন নিজে নিতে পারে না, প্যারালাইসিস, অনেক বয়স, বিশেষ সেবা যেমন-ডিমেনশিয়া কেয়ার, প্রতিবন্ধী কেয়ার, ইত্যাদি তাদের সঠিক সেবা নিশ্চিত করা। ডেইলি, সাপ্তাহিক, মাসিক ভিত্তিতে আস্থার দক্ষ পেশাদার নার্স দ্বারা সেবা প্রদান করে থাকে।
আস্থা সেবাগ্রহীতার প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে দক্ষ প্রশিক্ষিত কেয়ার গীভার দ্বারা বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। যেমন-
ব্যক্তিগত সেবা: গোসল করানো, খাওয়ানো, চুল আচড়ানো, হাত ও পায়ের যত্ন নেয়া, বই পড়া, সঙ্গ দেয়া ইত্যাদি।
স্বাস্থ্যগত সেবা: হাসপাতাল পরবর্তী সেবা-যত্ন, ঔষধ খাওয়ানো, প্রেসার চেক করা, ইন্সুলিন দেয়া, ব্যায়াম করানো, ডাক্তারের কাছে নেয়া, হাসপাতালে সেবা দেয়া ইত্যাদি।
সামাজিক সেবা: বন্ধু-আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, শপিং এ যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, ইত্যাদি।
ফিজিওথেরাপি সেবা: আমরা প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট এবং ফিজিও থেরাপি এ্যাসিসটেন্ট দ্বারা প্রয়োজন অনুযায়ী সেবা দিয়ে থাকি।
কাউন্সেলিং সেবা: বাড়িতে বাড়িতে গিয়ে প্রশিক্ষিত কাউন্সিলার দ্বারা কাউন্সিলিং করানো হয়।
গৃহস্থালির পরিচর্যা: ক্লায়েন্ট এর বিছানা পরিপাটি করা, ঘর পরিষ্কার করা, খাবার গরম করা, স্কুলে বাচ্চা নিয়ে যাওয়া-আসা, বেবি সিটিং, ক্লিনিং সার্ভিস, খাবার হোম ডেলিভারী- গ্রোসারী- মেডিসিন ইত্যাদি।