Wake Up Bangladesh-WBD

Wake Up Bangladesh-WBD We work for the smile of helpless people. In return, we take love and prayers from them.


#জেগে_উঠো_বাংলাদেশ_
#ভবিষ্যৎ_পরিকল্পনাসমূহ


(১)আত্মকর্মসংস্থান সৃষ্টি,যা দেশের দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

( সে লক্ষ্য বাস্তবায়নে, দেশের অসহায় ও দরিদ্র মানুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনসম্পদে রূপান্তর করা হবে, যাতে সে মানুষগুলো স্বাবলম্বী হয়ে অন্যান্য অসহায় মানুষদের স্বাবলম্বী করতে পারেন।এর মাধ্যমে দেশের দারিদ্রতা বিমোচনে গুরুত্বপূর্

ণ ভূমিকা পালন করবে।)


(২)সবার জন্য শিক্ষা শতভাগ নিশ্চিতকরণ।

( এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন পাড়া-মহল্লা,ইউনিয়নভিত্তিক শিক্ষিত যুবসমাজকে কাজে লাগানোর মাধ্যমে,বিনামূল্যে অসহায় শিক্ষার্থীদের শিক্ষা ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে।যাতে করে তারা নিজের ভিতরের মনুষ্যত্ব কে জাগিয়ে তুলতে পারে।
একজন অসহায় শিক্ষার্থী যখন বিনামূল্যে শিক্ষা পাবে এবং তার ভিতরের মনুষ্যত্ব জেগে উঠবে,তখন তার বিবেক তাকে দুর্নীতি করতে বাঁধা দিবে।তার থেকে দেশ পাবে সেবা,সেই পারবে দুর্নীতি ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে।)


(৩) সর্বজনীন সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণ।

(এই উদ্দেশ্য বাস্তবায়নে দেশের অসহায়,মধ্যবিত্ত পরিবারে অর্থের অভাবে চিকিৎসা করতে না পারা মানুষদের, সম্ভাব্য সর্বোচ্চ চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান।)


(৪)অদক্ষ জনগণকে জনসম্পদে রুপান্তর।

(এই উদ্দেশ্য বাস্তবায়নে, দেশব্যাপী বিভিন্ন বয়সী মানুষদের কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত দক্ষতা সৃষ্টি এবং আউটসোর্সিং সম্পর্কিত দক্ষতা সৃষ্টি করা।)


(৫) সমাজের ছিন্নমূল মানুষ, যারা ফুটপাতে,রেলস্টেশনে, বাসস্ট্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের স্থায়ী আবাসস্থল, খাদ্য,বস্ত্র এবং কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য আবাসস্থল,বস্ত্র, শিক্ষা ও খাদ্য নিশ্চতকরণ।


(৬)দেশের বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সরবরাহ,নতুনভাবে জীবন শুরু করবার জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান।প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ।


(৭)দেশের সংকটাপন্ন মুহূর্তে সরকারকে সর্বোচ্চ সহায়তা প্রদান।

(অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ,যেকোনো উদ্ধার কাজ পরিচালনা,প্রয়োজনভিত্তিক যে কোনো সম্ভাব্য কাজ)


(৮) দেশব্যাপী বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের মাঝে মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলা, যা মানুষকে সত্যিকারের মানুষ হতে শিখাবে।এটাই হবে সকল সমস্যার সবচেয়ে বড় সমাধান।
কারণ, মনুষ্যত্ব ছাড়া শিক্ষার আলো মূল্যহীন।


(৯)সর্বোপরি বিশ্বব্যাপী এই কার্যক্রম পরিচালনা।

আমাদের এই উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন বিপুল অর্থের, যার জন্য এক টাকায় হাসবে দেশ এই কনসেপ্টটি, অর্থ যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জেগে উঠো বাংলাদেশ এর মূল উদ্দেশ্য হলোঃ আমরা মানুষ, আমাদের পরিচয় মনুষ্যত্বে,আমরা সেই মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলতে চাই। যা আমাদের দেশের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, দুর্নীতিমুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়বার মূলমন্ত্র।
ইন-শা-আল্লাহ আমরা আমাদের লক্ষে একদিন পৌঁছাবো।
আমরা অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সমাজসেবামূলক সংস্থা।

াকায়_হাসবে_মানুষ_বাঁচবে_দেশ_তোমার_আমার_প্রিয়_বাংলাদেশ

#জেগে_উঠুক_বাংলাদেশ_
#জেগে_উঠুক_মানবতা

30/03/2025

EID MUBARAK 🌙

শেষ আপডেট: উক্ত মহিলাকে আপনাদের দেওয়া  আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।আমরা একজন অসহায় মহিলার জন্য আর্থিক সহায়তা চেয়েছিল...
28/03/2025

শেষ আপডেট: উক্ত মহিলাকে আপনাদের দেওয়া আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
আমরা একজন অসহায় মহিলার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলাম।
উক্ত মহিলা বিধবা, তাঁর সন্তান তাকে ঘর থেকে বের করে দিয়েছে৷

উল্লেখ্য ১৫ ডিসেম্বর ২০২১ ইং, WBD থেকে উক্ত মহিলার মেয়েকে এস এস সি পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়।

পবিত্র মাহে রমজানে আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুক।



🙂

28/03/2025

আসসালামু আলাইকুম, একজন পরিচিত অসহায় মহিলার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন।
উক্ত মহিলা বিধবা, তাঁর সন্তান তাকে ঘর থেকে বের করে দিয়েছে৷
সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
সবাই নিজ নিজ সক্ষমতা অনুসারে অনুদান প্রেরণ করতে পারবেন।
আমাদের বিকাশ/রকেট/নগদ :
+8801794507519

রেফারেন্সে HEL P লিখুন।

ইন শা আল্লাহ আপনাদের সহায়তার অর্থ পৌঁছে যাবে উক্ত মহিলার কাছে।
আমাদের পেইজ থেকে আপডেট দিয়ে দেওয়া হবে।

একজন ক্যান্সারের রোগীর জন্য সহায়তার আবেদন। সকলে সকলের সামর্থ্য অনুযায়ী সাহায্যের অনুরোধ রইলো।  বিকশ ও উক্ত ব্যক্তি সাথে ...
15/02/2025

একজন ক্যান্সারের রোগীর জন্য সহায়তার আবেদন।
সকলে সকলের সামর্থ্য অনুযায়ী সাহায্যের অনুরোধ রইলো।
বিকশ ও উক্ত ব্যক্তি সাথে যোগাযোগের মাধ্যম:- +8801785751235

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Wake Up Bangladesh-WBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Wake Up Bangladesh-WBD:

Share