07/09/2026
জাপান ল্যাংগুয়েজ ক্লাসের শুভ উদ্বোধন
রিসডা-বাংলাদেশের উদ্যোগে জাপানে দক্ষ জনশক্তি প্রেরণ ও তরুণদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জাপান ল্যাংগুয়েজ ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অদ্য সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেমায়েত হোসেন, নির্বাহী পরিচালক, রিসডা-বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ কামাল, পরিচালক, গ্লোবাল ইমিগ্রেসন নেটওয়ার্ক, গোলাম মোস্তাফা, পরিচালক (এন্টারপ্রাইজ ও ফান্ডরাইজিং) অনুষ্ঠানটি পরিচালনা করেন মোছাঃ তাহমিনা বেগম- রিসডা-বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে স্বাগত বক্তব্যের মাধ্যমে জাপান ল্যাংগুয়েজ ক্লাসের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ অতিথি মোঃ মাসুদ কামাল তাঁর বক্তব্যে জাপানি ভাষা শেখার গুরুত্ব, জাপানে দক্ষ কর্মীদের চাহিদা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান অতিথি মোঃ হেমায়েত হোসেন বলেন, জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে জাপান ল্যাংগুয়েজ ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের সমাপনীতে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।