Jano Bondhu Foundation

Jano Bondhu Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jano Bondhu Foundation, Nonprofit Organization, গুলিস্তান, ঢাকা, বাংলাদেশ।, Dhaka.

নাম : আরিফুল ইসলাম মিঠুগ্রামের বাড়ি : ভোলা, দৌলতখান বিবাহিত জীবনে তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। কর্মজীবনে সে ঢাকার এলিফ্...
20/04/2026

নাম : আরিফুল ইসলাম মিঠু
গ্রামের বাড়ি : ভোলা, দৌলতখান
বিবাহিত জীবনে তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
কর্মজীবনে সে ঢাকার এলিফ্যান্ট রোডে মিঠু কার্পেটস নামক একটি প্রতিষ্ঠানে চাকুরী করতেন। দূর্ঘটনায় তার একটি পা ভেঙে গেলে আর চাকরি করা হয় নাই। পরবর্তীতে সুস্হ্য হয়ে অন্য এক জায়গায় কিছু দিন চাকুরী করাকালীন অবস্থায় কিডনিতে পাথর ধরা পরলে অসুস্থ্যতার কারনে আর চাকরি করা হয় নাই। আর্থিক অনটনের কারনে সঠিক সময়ে চিকিৎসা করতে পারেন নাই। তার দুটো কিডনিতে পাথর হয় এবং সে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে অনেক টাকা ব্যয় করে সর্বশেষ গত ৩/৪ দিন আগে যাত্রাবাড়ী একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করান। ডান পাশের কিডনিতে দীর্ঘ দিন যাবত অধিক পরিমাণে পাথর থাকায় তার ডান কিডনিটি পুরোপুরি অকেজো হয়ে যায়। যার দরুন চিকিৎসকের পরামর্শে সেটি ফেলে দিতে হয়। আগামী ২ মাস পর আবার বাম কিডনির অপারেশন। পরম করুণাময় সৃষ্টিকর্তারই জানেন তার ভবিষ্যৎ অবস্থা।
আমরা জনবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ তাকে দেখতে গিয়ে তার জন্য সংগৃহীত অনুদানের সামান্য কিছু অর্থ তার হাতে তুলে দিয়ে এসেছি। সে আমাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
আমরা তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া করি।সে যেন দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পরেন।

নতুন বছর, নতুন আলোয় সকলের জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ ও নতুন সম্ভাবনায়।জনবন্ধু ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সকলকে ১৪৩৩ বা...
13/04/2026

নতুন বছর, নতুন আলোয় সকলের জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ ও নতুন সম্ভাবনায়।

জনবন্ধু ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সকলকে ১৪৩৩ বাংলা নববর্ষের শুভেচ্ছা।

অদ্য ০৩/০৪/২৬ ইং তারিখ শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায়  জনবন্ধু ফাউন্ডেশনের পল্টনস্থ অস্থায়ী কার্যালয় এক গুরুত্বপূর্ণ সভা অ...
03/04/2026

অদ্য ০৩/০৪/২৬ ইং তারিখ শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় জনবন্ধু ফাউন্ডেশনের পল্টনস্থ অস্থায়ী কার্যালয় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির ফটোসেশান।

১৯৭১ সালের সকল শহীদদের প্রতি দেশের ৫৫ তম মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধা।
25/03/2026

১৯৭১ সালের সকল শহীদদের প্রতি দেশের ৫৫ তম মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধা।

20/03/2026

🌙ঈদ মোবারক🌙
সৌজন্যে :জনবন্ধু ফাউন্ডেশন।

28/02/2026

শহরের বাচ্চারাও সুযোগ পেলে মনের আনন্দে হাবুডুবু খেলতে পারে।

27/02/2026

আপনার জাকাতের অর্থ এমন ব্যাক্তিকে দান করুন, যে প্রকৃত অর্থেই গরীব ও অসহায়।

26/02/2026

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP এর Food waste index report -2024 অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর একজন মানুষ গড়ে প্রায় ৮২ কেজি খাবার অপচয় করে।

# # সেই অনুযায়ী প্রতিদিন একজন মানুষ গড়ে ২২০ গ্রাম খাবার অপচয় করে।

# # কৃষি জমি থেকে বাজার ও ঘর পর্যন্ত মিলে আমাদের দেশে বছরে ১০-২১ মিলিয়ন টন বা তার ওপরে খাবার অপচয় /ক্ষতি হয়।

# # যদি সেটা ১০ মিলিয়ন টন হিসাব করি,তাহলে দিনে প্রায় ২৭,০০০ টন খাবার অপচয় হয়।

# # আর যদি সেটা ২১ মিলিয়ন টন হিসাব করি তাহলে প্রায় ৫৭,৫০০ টন খাবার অপচয় হয়।

# # আর আমাদের প্রানের শহর ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৩,৭০০ টন খাবার আবর্জনায় পরিনত হয়।
@@ "আসুন সকলে মিলে সচেতন হই, খাবার অপচয় রোধ করি"@@
জনস্বার্থ: জনবন্ধু ফাউন্ডেশন।

25/01/2026

"সাদ্দামের পরিবার যথাযথ কতৃপক্ষ বরাবর আনুষ্ঠানিক আবেদন জানানোর সত্ত্বেও প্যারোলে মুক্তি না দিয়ে সরকার সরাসরি নাগরিক অধিকার লঙ্ঘন করেছে। "
জনস্বার্থে : জনবন্ধু ফাউন্ডেশন।

এই মহিলার নাম জাহানারা বেগম। গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। থাকে ঢাকার বাড্ডা থানার আনন্দনগর এলাকায়। আজ আমার সাথে দেখা হয় আ...
21/01/2026

এই মহিলার নাম জাহানারা বেগম। গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। থাকে ঢাকার বাড্ডা থানার আনন্দনগর এলাকায়। আজ আমার সাথে দেখা হয় আবতাব নগর এলাকায়। প্রায় ২০ বছর আগে স্বামী মারা যায়। ১ছেলে ১মেয়ে। স্বামী মারা যাওয়ার আগেই প্রথম বার স্টোক করে। তারপর আরো ৩ বার। বর্তমানে ডান হাত অকেজো। কথাও ঠিক করে বলতে পারে না।এক লাইন কথা বলতে অনেক সময় লেগে যায়।বললো,অনেক কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিয়েছে। যতটুকু বুজলাম মেয়েটা মনে হয় স্বামীর সংসারে মোটামুটি সুখে আছে। কথাটা শুনে ভালো লাগলো। আজ থেকে প্রায় বছর দশেক আগে তার ছেলেটা কাজ করতে গিয়ে ৫ তলার উপর থেকে পরে যায়। হয়তো কোন ভালো কাজের উছিলায় সৃষ্টিকর্তা ছেলেটাকে প্রানে বাচিয়ে দিলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারে নাই। বর্তমানে এই জাহানারা বেগমের বাচার একমাত্র অবলম্বন মানুষের দয়া। সারাদিন ঘুরে ঘরে মানুষের কাজ থেকে যা পায় তা দিয়েই সংসার চলে। খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম,জীবন সঙ্গী ছাড়া, নিজের অসুস্থতা এবং ছেলের অসুস্থতা নিয়ে এতগুলো বছর কাটিয়ে দিলেন, কষ্ট হয় না? উত্তরে কিছুই বললো না। দেখলাম চোখের কোনে পানি টলমল করছে। সর্বশেষ একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন।

আগে একাধিক বার ঢাকা জজ কোর্ট এলাকায় তাকে দেখেছি। তাকে জিজ্ঞেস করলাম, এখনতো কোর্ট এলাকায় দেখি না। ঐদিকে যান না? বললো এখন আর পারি না। বয়স হয়েছে তো! যাওয়ার আগে তার অনুমতি নিয়ে এই ছবি দুটি তুলেছি।
জনবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে কিছু আর্থিক সহযোগিতা করেছি।
"জয় হোক মানবতার "।

নতুন বছর সকলের জন্য বয়ে আনুক অনাবিল শান্তি ও সম্বৃদ্ধি।
01/01/2026

নতুন বছর সকলের জন্য বয়ে আনুক অনাবিল শান্তি ও সম্বৃদ্ধি।

Address

গুলিস্তান, ঢাকা, বাংলাদেশ।
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jano Bondhu Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share