05/08/2026
ক্যান্সার রোগীকে ২০,০০০ টাকা চিকিৎসা সহায়তা।
ক্যান্সারে আক্রান্ত রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি পৌরসভার মাতৃমঙ্গল নিবাসী কুলছুমা আক্তার জীবনের এই কঠিন সময়ে থমকে যাননি, লড়ে যাচ্ছেন প্রতিদিন।
ইহসান ফাউন্ডেশন-এর পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য ২০,০০০ (বিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। (রোগীর পক্ষে তার স্বামী আবু বকর অনুদান গ্রহণ করেন)
ক্যান্সার একটি কঠিন ব্যাধি, যা শুধু একজন মানুষের শরীরকেই ভেঙে দেয় না, বরং পুরো পরিবারকে মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করে তোলে।
আমাদের ছোট এই প্রচেষ্টা হয়তো তাঁর সব কষ্ট মুছে দিতে পারবে না, তবে আমরা বিশ্বাস করি—সবার ভালোবাসা, সহানুভূতি ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা তাঁর জীবনের পথকে কিছুটা হলেও সহজ করবে।
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"
আপনার সহযোগিতা বাঁচাতে পারে কোন এক অসহায় রোগীর জীবন।
01812-214514 (বিকাশ, নগদ, রকেট)
#মানুষ_মানুষের_জন্য