12/10/2025
ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী নির্মাতা এহতেশাম ছিলেন সত্যিকারের তারকা গড়ার কারিগর। পুরো নাম আবু নূর মোহাম্মদ এহতেশামুর রহমান, জন্ম ১৯২৭ সালের ১২ অক্টোবর পুরান ঢাকার বংশালে। সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মজীবন শুরু করলেও সিনেমার প্রতি আকর্ষণেই বদলে ফেলেন জীবনের পথ। ১৯৪৬ সালে নিজ উদ্যোগে তিনটি প্রেক্ষাগৃহ নির্মাণের পর ১৯৫৭ সালে ‘লিও ফিল্মস’ প্রতিষ্ঠা করে নির্মাণ করেন প্রথম ছবি এ দেশ তোমার আমার। এতে নবাগত সুমিতা দেবী ও খান আতাউর রহমানকে নিয়ে বাজিমাত করেন তিনি।
তার হাত ধরেই বাংলা সিনেমায় উঠে আসেন অসংখ্য কিংবদন্তি শিল্পী—খান আতাউর রহমান, জহির রায়হান, সুভাষ দত্ত, শবনম, শাবানা, নাঈম, শাবনাজ ও শাবনূরসহ আরও অনেকে। এমনকি শবনম, শাবানা, শাবনূর ও শাবনাজ—এই নামগুলোও তার দেওয়া। নির্মাতা হিসেবে তার সফল সিনেমার তালিকায় আছে চকোরী, চান্দা, পিচ ঢালা পথসহ বহু কালজয়ী কাজ।
২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি এহতেশামের মৃত্যু হয়। প্রাতিষ্ঠানিকভাবে তিনি আজও অবহেলিত হলেও, চলচ্চিত্রের মানুষ তাকে মনে রাখে শ্রদ্ধা ও ভালোবাসায়—তারকার জন্মদাতা হিসেবে।
"শুভ জন্মদিন", শ্রদ্ধেয় নির্মাতা.....🎂💐