17/11/2025
মোট ৫টি অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল এই ৫টি অভিযোগকে জাজমেন্টে এসে ২টি ভাগে বিভক্ত করে রায় দিয়েছে।
চার্জ-১: জুলাই ১৪, ২০২৪ শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আন্দোলনকারীদেরকে কটাক্ষ করে ‘রাজাকারের নাতিপুতি’ বলে সম্বোধন করে উসকিয়ে দেওয়ার পরবর্তীতে শিক্ষার্থীরা রাতে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হলে হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সঙ্গে এক কথোপকথনে আন্দোলনকারীদের ‘হত্যা করার’ নির্দেশ দিয়েছিলেন, এটি। ১৫ তারিখ শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা এবং ১৬ তারিখ আবু সাঈদসহ ৫ জনকে হত্যা, এসব মিলে চার্জ-১ বাকিগুলো কাউন্ট ছিল, এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
চার্জ-২: জুলাই ১৮, ২০২৪ তৎকালীন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন এবং হেলিকাপ্টার ব্যবহার করে প্রশাসনকে ‘গুলির নির্দেশ দিয়েছিলেন'। এর পরিপ্রেক্ষিতে সারাদেশে যে ম্যাসাকার হয়েছে এবং ৫ আগস্ট দুপুর চাঁনখারপুলে শহীদ আনাসসহ ৬ জনকে হত্যা করা এবং আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া, মোট এই ১২জনকে হত্যা এবং তাদের লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা এবং সংশ্লিষ্টতার অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।
একইসঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে গণ-অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের, যে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ রাষ্ট্রকে দেওয়া হয়েছে।
পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে যে জবানবন্দি দিয়েছেন তা ‘ট্রু অ্যান্ড ফুল’ বলে জাজমেন্ট দিয়েছে ট্রাইব্যুনাল। রাজসাক্ষীর স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফুল হলে আইনের স্পিরিট হলো তাকে ক্ষমা করে দেওয়া, কিন্ত গ্রাভিটি অব দ্য অফেন্স (অপরাধের নৃশংসতা) বিবেচনায় তাকে ক্ষমা না করে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবজারভেশন: প্রসিকিউশনের দেওয়া ডকুমেন্টসের বাইরে জুডিশিয়াল নোটিশ নিয়েছে ট্রাইব্যুনাল। যেসকল ডকুমেন্ট প্রসিকিউশনে দেওয়া হয়েছে, সেগুলো তো প্রসিকিউশন ডকুমেন্টস, এর বাইরে ট্রাইব্যুনালে জুডিশিয়াল নোটিশ করেছে আসামি ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিদেশে থেকে যেভাবে প্রতিনিয়ত উসকানিমূলক