Accounting Debating Club - ACDC

Accounting Debating Club - ACDC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Accounting Debating Club - ACDC, Youth Organization, University of Dhaka, Dhaka.

ACDC is the official debating platform of the Department of Accounting, University of Dhaka — dedicated to cultivating critical thinking, confident public speaking, and informed discourse among future leaders.

আজ মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার, সম্মান ও ন্যায্যতার প্রতীক এক ঐতিহাসিক দিন।...
01/05/2026

আজ মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার, সম্মান ও ন্যায্যতার প্রতীক এক ঐতিহাসিক দিন।

একাউন্টিং ডিবেটিং ক্লাব বিশ্বাস করে, একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা অপরিহার্য। যুক্তির চর্চার পাশাপাশি আমরা সচেতনতা ও মানবিক মূল্যবোধের বিকাশেও প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজকের এ দিনে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা প্রত্যেক শ্রমের প্রতি সম্মান দেখাবো, ন্যায্যতা ও সমতার পক্ষে কথা বলবো, এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবো।

মেহনতি মানুষের জয় হোক, শক্তিশালী হোক তাঁদের প্রত্যেকের হাত।

Accounting Debating Club takes immense pride in celebrating remarkable achievements by its debaters in several events or...
27/04/2026

Accounting Debating Club takes immense pride in celebrating remarkable achievements by its debaters in several events organized by Zia Hall Debating Club.

We extend heartfelt congratulations to our Honorable President, Tahmida Maliha, for securing the prestigious position of Runner-Up in 'ত্রয়োদশ স্বাধীনতা দিবস জাতীয় বিতর্ক উৎসব ২০২৬,' organized by Zia Hall Debating Club. Her back to back achievement inspire all the members of ACDC, reflecting the spirit of excellence, team work, and commitment that we proudly uphold.

We also warmly congratulate Mir Ajmain Faek Setu and Md Habibur Rahman Hamim, for being Champions of ১ম শহীদ ওসমান হাদী স্মারক অন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬, organized by Zia Hall Debating Club. Their exceptional debating skills, strong intellectual presence, and confident delivery have brought great honor and recognition to our club, as well as to the entire department.

Owing to your immense interest, our online registration deadline has been extended for two more days, upto 25th April.So...
24/04/2026

Owing to your immense interest, our online registration deadline has been extended for two more days, upto 25th April.

So dear 30th and 31st Batch, waiting for what?

Heartiest congratulations to our Honorable President, Tahmida Maliha, and her team, "Rokeya Bitorko Angon," from Rokeya ...
20/04/2026

Heartiest congratulations to our Honorable President, Tahmida Maliha, and her team, "Rokeya Bitorko Angon," from Rokeya Hall, University of Dhaka, for becoming the Champion at the “14th Language Day National Debate Competition 2026” (Inter-University Level), organized by Amar Ekushey Hall Debating Club.

This victory is a testament to your dedication, intellect, and the true spirit of debating excellence. Such an achievement not only brings glory to your team but also fills the entire Accounting Debating Club with pride.

Wishing you continued success and many more milestones ahead!

পাতা ঝরা চৈত্র দিনের শেষেনতুন সূর্য উঠলো আবার হেসেনতুন করে চলার দিল ডাকনতুন বছর, পহেলা বৈশাখ.......পহেলা বৈশাখ বাঙালির প...
14/04/2026

পাতা ঝরা চৈত্র দিনের শেষে
নতুন সূর্য উঠলো আবার হেসে
নতুন করে চলার দিল ডাক
নতুন বছর, পহেলা বৈশাখ.......

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, বাংলা নববর্ষের প্রথম দিন। পুরোনো বছরের জরা, গ্লানি আর ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আশা, নতুন উদ্দীপনা আর সাহস নিয়ে একসাথে এগিয়ে চলার দিন। বাংলার মাটি, মানুষ আর সংস্কৃতি এই দিনে যেন একসূত্রে বাঁধা পড়ে। লাল-সাদা পোশাকে রাঙা সকাল, পান্তা-ইলিশের মোহনীয় স্বাদ, বৈশাখী শোভাযাত্রার ঐতিহ্য, বৈশাখী মেলার উচ্ছ্বাস আর রবীন্দ্রসংগীতের সেই চেনা সুর, সব মিলিয়ে পহেলা বৈশাখ হয়ে ওঠে বাঙালির এক অনন্য অসাম্প্রদায়িক অনুভূতি, যা প্রতিবারই নতুন করে ছুঁয়ে যায় আমাদের মনকে।

এখানে নেই কোনো বিভাজন, নেই কোনো দূরত্ব। আছে শুধু মানুষ আর মানুষের মিলন, একসাথে হাসার, একসাথে পথ চলার আনন্দ। নতুন বছর শুধু বর্ষপঞ্জির পাতা বদলায় না, বদলে দেয় আমাদের ভেতরটাকেও। নতুন করে স্বপ্ন দেখতে শেখায়, ভালোবাসতে শেখায়, এগিয়ে যেতে শেখায়।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সফলতা, ইতিবাচকতা এবং নতুন উদ্দীপনা। একাউন্টিং ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪৩৩

২৬শে মার্চ! আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য, গৌরবময় ও আবেগঘন দিন। এই দিনে জন্ম নিয়েছিল একটি স্বাধীন দেশের স্বপ্ন। আর সেই...
26/03/2026

২৬শে মার্চ! আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য, গৌরবময় ও আবেগঘন দিন। এই দিনে জন্ম নিয়েছিল একটি স্বাধীন দেশের স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য শুরু হয়েছিল এক দীর্ঘ সংগ্রাম, যা সাহস, ত্যাগ ও অদম্য আত্মবিশ্বাসের এক অনন্য কাহিনি।

আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সেই বীর শহীদদের, যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের জন্য এনে দিয়েছেন স্বাধীনতা নামক অমূল্য উপহার। তাঁদের আত্মত্যাগ, সংগ্রাম ও ভালোবাসার ঋণ কখনো শোধ হবার নয়। কিন্তু তাঁদের আদর্শ ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি আরও উন্নত, মানবিক ও সচেতন বাংলাদেশের পথে।

একাউটিং ডিবেটিং ক্লাব বিশ্বাস করে, স্বাধীনতা শুধুমাত্র একটি অর্জন নয়, এটি একটি দায়িত্ব, একটি চর্চা। স্বাধীনতার প্রকৃত চেতনা নিহিত রয়েছে মুক্ত চিন্তায়, যুক্তির বিকাশে এবং মতপ্রকাশের সাহসে। আমরা চাই এমন একটি প্রজন্ম গড়ে উঠুক, যারা প্রশ্ন করতে জানে, যুক্তি দিতে পারে এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে যায় নির্ভীক।

আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক:
কেবল স্বাধীনতার সুফল ভোগ নয়,
আমরা তার মর্যাদা রক্ষা করবো।
আমরা বিভাজন নয়, ঐক্যের কথা বলবো।
আমরা অজ্ঞতা নয়, জ্ঞানের আলো ছড়াবো।

সবাইকে ৫৬ তম মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

"শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো, বরষের পরে আসিল ঈদ!"ঈদের চাঁদ যখন আকাশে নীরবে হাসে, তখ...
20/03/2026

"শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,
কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,
বরষের পরে আসিল ঈদ!"

ঈদের চাঁদ যখন আকাশে নীরবে হাসে, তখন মনে হয় চারদিকে যেন নতুন আশার আলো ছড়িয়ে পড়েছে। দীর্ঘ এক মাসের সংযম, ধৈর্য আর প্রার্থনার পর এই দিনটি আমাদের হৃদয়ে নিয়ে আসে এক গভীর শান্তি ও অনাবিল আনন্দ। ঈদ শুধু একটি উৎসব নয়; এটি ভালোবাসা, সহমর্মিতা আর একে অপরের পাশে থাকার এক অপূর্ব উপলক্ষ। পরিবারের উষ্ণতা, বন্ধুদের হাসি এবং প্রিয়জনদের সান্নিধ্যে এই দিনটি হয়ে ওঠে আরও অর্থপূর্ণ, আরও স্মরণীয়।

আজকের দিনে মনে ভেসে ওঠে অনেক মধুর স্মৃতি, পরিবারের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া হাসি, আর প্রিয় মানুষদের আন্তরিক ভালোবাসা। এই অনুভূতিগুলোই ঈদকে করে তোলে এত সুন্দর, এত আপন।

এই পবিত্র দিনে আমরা মনের সব কষ্ট, অভিমান আর ভুল বোঝাবুঝি ভুলে যাই। ভালোবাসা, ক্ষমা আর মানবতার আলোয় আলোকিত করি আমাদের চারপাশ।মহান আল্লাহ আমাদের সবার জীবন ভরে দিন শান্তি, সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে। আমাদের ভালোবাসা ও বন্ধন সবসময় অটুট থাকুক, এই আমাদের প্রার্থনা।

একাউন্টিং ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!

যে ভাষার প্রতিটি অক্ষরে মিশে আছে শহীদের রক্ত, সেই ভাষার নাম বাংলা।১৯৫২’র ২১শে ফেব্রুয়ারি শুধুই একটি দিন নয়, এটি আত্মমর্য...
21/02/2026

যে ভাষার প্রতিটি অক্ষরে মিশে আছে শহীদের রক্ত,
সেই ভাষার নাম বাংলা।

১৯৫২’র ২১শে ফেব্রুয়ারি শুধুই একটি দিন নয়, এটি আত্মমর্যাদা রক্ষার এক অবিনাশী ঘোষণা। কিছু নির্ভীক তরুণ বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছিল, মাতৃভাষা কোনো আপসের বিষয় নয়, এটি অস্তিত্বের প্রশ্ন।

আমরা বিশ্বাস করি, যুক্তির সবচেয়ে শক্তিশালী প্রকাশ ঘটে নিজের ভাষায়। কারণ ভাষাই চিন্তার ভিত্তি, আর চিন্তাই নেতৃত্বের জন্ম দেয়। আসুন, বাংলা ভাষার মর্যাদা, বিশুদ্ধতা ও সৌন্দর্য রক্ষার মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করে তুলি।

ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি একাউন্টিং ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।

As we welcome the holy month of Ramadan, Accounting Debating Club (ACDC) extends its warmest wishes to all the members, ...
18/02/2026

As we welcome the holy month of Ramadan, Accounting Debating Club (ACDC) extends its warmest wishes to all the members, alumni, and well-wishers.

Ramadan is a month of reflection, self-discipline, patience, and compassion. It reminds us to listen more thoughtfully, speak more responsibly, and act with integrity in everything we do.

May this Ramadan bring peace to your hearts, clarity to your thoughts, and strength to your journey.

Ramadan Mubarak.

03/02/2026

Accounting Debating Club warmly congratulates our respected teachers on their promotion to the rank of Professor. We are honored to learn under their guidance and wish them continued success and lasting academic excellence.

Address

University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Accounting Debating Club - ACDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share