NCP Diaspora Alliance

NCP Diaspora Alliance Official page of NCP Diaspora Alliance

সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।

03/08/2026

ঐতিহাসিক ১ দফা, [৩৪ জুলাই, ২০২৪]

সালাউদ্দিন আহমেদের ছেলে ইব্রাহিম আহমেদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার জাপান সরকারের সাথে বিজনেস নেগোসিয়েশন করার সমালো...
02/08/2026

সালাউদ্দিন আহমেদের ছেলে ইব্রাহিম আহমেদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার জাপান সরকারের সাথে বিজনেস নেগোসিয়েশন করার সমালোচনা করে লিঙ্কডইনে পোস্ট দিয়েছিলেন। বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের এখন কেবল রুটিন কাজ করা উচিত।

তিন দিন আগের নিউজ: এক জাপানি প্রতিষ্ঠান দুইটা ব্রিজ বানানোর জন্য ৩.৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে চায়। এই প্রতিষ্ঠানের লোকাল পার্টনার ইব্রাহিম আহমেদের স্টালিয়ন ক্যাপিটাল। স্টালিয়ন ক্যাপিটাল গঠন হয় ২০২৪ এর অক্টোবরে। ৩.৪ বিলিয়ন ডলার বা ৪২ হাজার কোটি টাকার প্রজেক্ট জাপানি প্রতিষ্ঠানটি পেলে লোকাল পার্টনার হয়ত ৩-৫% কমিশন পাবে।

এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট খুবই জেনেরিক। প্রায় সব টেক্সট ডেস্ক্রিপশনই এআই দিয়ে বানানো মনে হচ্ছে, ছবি ইন্টারনেট থেকে নেয়া, এবং অনেক হাইপারলিঙ্ক কাজ করে না। অনেক সার্ভিসের কথা লেখা থাকলেও এই জাপানি কোম্পানির ব্রিজে ইনভেস্টমেন্টটা ছাড়া আর কোনো বর্তমানে চালু প্রজেক্ট খুজে পেলাম না। বিভিন্ন ডেস্ক্রিপশনে ক্লিক হিয়ার এ ক্লিক করলে একই পেজের উপরে নিয়ে যায়। চেয়ারম্যান ইব্রাহিমের ব্যাকগ্রাউন্ড স্টক মার্কেটে (ব্রোকারেজ হাউজে ট্রেডিং) এবং একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফাইনান্স পড়ান। স্থানীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বৃহৎ প্রকল্পের অর্থায়ন, ইনভেস্টমেন্ট স্ট্রাকচারিং বা ফান্ড রেইজিংয়ে তাঁর বা তাঁর টিমের উল্লেখযোগ্য অভিজ্ঞতা প্রকাশ্যে জানা যায় না।

তাহলে এমন একটি প্রতিষ্ঠানের হাতে এত বড় প্রকল্পের স্থানীয় অংশীদার হওয়ার সুযোগ কীভাবে এলো? এটি কি শুধুই যোগ্যতার স্বীকৃতি, নাকি রাজনৈতিক সংযোগও এখানে ভূমিকা রাখছে? এই প্রশ্নগুলোর স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উত্তর জনগণের জানার অধিকার রয়েছে।

সালাউদ্দিন আহমেদের নির্বাচনী হলফনামা থেকে জানা যায়, তিনি তার প্রতিষ্ঠান সাউদার্ন সি কোস্ট এসেট ম্যানেজমেন্ট লিমিটেড থেকে ছেলেকে প্রায় ১৭ কোটি টাকার ঋণ দিয়েছেন। ট্যাক্স ফাকি দেয়ার একটা কার্যকর টুল।

এছাড়া, বিএনপি ক্ষমতায় আসার পরে পুনর্গঠিত বিসিবির বোর্ডে ইব্রাহিম আহমেদ পরিচালক হয়ে গিয়েছেন কোনোরকম স্পোর্টস ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড ছাড়াই। এই বোর্ডে রাজনীতিবীদদের পরিবারের সদস্যের আধিক্যের কারণে অনেকেই একে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে ডাকে।

লিখেছেন: Istiak H. Akib

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সংযুক্ত আরব আমিরাত এর মিডিয়া সেল আয়োজিত ধারাবাহিক আয়োজনে প্রবাস থেকে জুলাই শিরনামে ডায়াস্...
02/08/2026

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সংযুক্ত আরব আমিরাত এর মিডিয়া সেল আয়োজিত ধারাবাহিক আয়োজনে প্রবাস থেকে জুলাই শিরনামে ডায়াস্পোরা শো’তে আমাদের সম্মানিত অতিথি হসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আখতার হোসেন (এমপি)।
তাঁর বক্তব্যে প্রবাসীদের অবদানকে যথাযথ মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁদের ন্যায্য অধিকার ও সম্মান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন, তাঁরা বাংলাদেশের সম্মান, অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান শক্তি। প্রবাসীদের অধিকার, মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সরকারি সেবার সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়ে জানান।
আমাদের অতিথি সাথে যুক্ত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সংযুক্ত আরব আমিরাত এর আহ্বায়ক ইঞ্জিঃ মোঃ আমিনুল হক এবং সদস্য সচিব জসিম উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিডিয়া ও আইটি সেলের প্রধান মুরাদ বিন হোসেন।
জুলাই '২৪ শুধু একটি মাস নয় এটি বাংলাদেশের ইতিহাসে সাহস, আত্মত্যাগ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার এক স্মরণীয় অধ্যায়।
যারা সেই সময়ে জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছেন—তাঁদের প্রতি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএই পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

02/08/2026

'এত দিন যারা ধানক্ষেতে, পাটক্ষেতে লুকিয়ে ছিল, তারাই এখন আমাদের চোখ উপড়ে ফেলতে চাইছে'

গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে গতকাল এনসিপির করা খালি হাঁড়ি-পাতিল নিয়ে প্রতীকী মার্চ এখন পর্যন্ত এই ইস্যুতে সবথেকে কার্যক...
02/08/2026

গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে গতকাল এনসিপির করা খালি হাঁড়ি-পাতিল নিয়ে প্রতীকী মার্চ এখন পর্যন্ত এই ইস্যুতে সবথেকে কার্যকরী মুভ।

লিটারেলি ঢাকায় মানুষের চূলা জ্বলছে না গ্যাসের অভাবে। বহু জায়গায় এক মাস ধরে গ্যাস নাই।

শুধু ঢাকা না, নারায়নগঞ্জেও সংকট, আরো অনেক জায়গায় একই অবস্থা।

এনসিপি বলছে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির পায়তারা। পেট্রোবাংলাও নতুন দামের প্রস্তাব দিয়েছিল। আজ এলপিজির দাম একেবারে ৭০ টাকা বাড়ানো হল!

এর পাশাপাশি সিএনজিওয়ালারা তো পথে বসে গেছে। ৭/৮ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে গ্যাস পায় যা তাতে ১/২ ঘন্টা চলে। ওরা খাবে কী, ওদের সংসার চলবে কীভাবে, আর হপ্তা দিবে কী?!

এই জনদূর্ভোগ নিয়ে একটা এমন কোনো স্টেপের দরকার ছিল, যেটা দৃশ্যমান। যেন সারাদেশের মানুষ শুধু শুনে বা পড়ে নয়, দেখেও বোঝে। সেই কাজটাই করেছে এনসিপি।

আয়োজন করেছিল ঢাকা মহানগর এনসিপি। আরিফুল আদিবদের ইউনিট। খুবই ভাইব্রান্ট লাগছে তাদেরকে নির্বাচনের পর থেকে।

- Merza Hashib

URGENT || Notice NCP UK Alliance Official Announcement
02/08/2026

URGENT || Notice
NCP UK Alliance Official Announcement

রাষ্ট্রপতি কে হচ্ছে? এইটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে। টাকা নেই। আইএমএফের লোন লাগবে। কিন্তু লোন তো চুপ্পুরে দিয়ে...
02/08/2026

রাষ্ট্রপতি কে হচ্ছে? এইটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে।

টাকা নেই। আইএমএফের লোন লাগবে। কিন্তু লোন তো চুপ্পুরে দিয়ে সম্ভব না। ফলে তারে সরিয়ে দেওয়া হল।

একন তার জায়গায় কে আসবে?

বিএনপির হাতে অপশন অনেক। অন্তত হাফ ডজন ভালো ক্যান্ডিডোট আছে। তাদের মধ্যে কারে রাখা উচিত এইটা নিয়ে বিএনপির বৈঠক হল।

ফলাফল?

বৈঠক করে কেন্দ্রীয় নেতারা বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার যারে ভালো মনে হয়, তারে চেয়ারটা দেন!

এইটা নিয়ে বিএনপির কিছু এক্টিভিস্ট ক্ষেপেছে। ক্ষ্যাপা স্বাভাবিক। দলের যারা ভালো চায় তাদের সবার ক্ষ্যাপা উচিত। তারেক রহমানকে দলের মধ্যে হাসিনা বানালে সমস্যার জায়গায় সংকট আসবে!

যাই হোক। তারেক রহমানের উপর পুরো দায়িত্ব দেওয়ার কারণ আছে। যারে তারে বসায়ে দিলে তো হবে না। কারণ দেশ একটা সংকটের মধ্যে আছে, যে সংকট দিব দিন বাড়ছে।

সার্জিও গর কেন নোটিশ ছাড়া আসল? এরপর তার পুরো সফরই কেমন এলোমেলো, তাইনা?

সম্ভবত মার্কিন এই ভদ্রলোক এইখানে এমন তাড়াহুড়ো করে আসছে বড় কোনো সিদ্ধান্তে সহায়তা করতে। হয়তো ডক্টর ইউনূসকে রাজি করাতে। হয়তো ভারতীয় হাইকমিশনারের সাথেও একই বিষয়ে আলাপ হয়েছে।

কিন্তু ডক্টর ইউনূস কি রাজি হবে? এখন পর্যন্ত তো না। অবশ্য জুলাইয়ের পরও তিনি দায়িত্ব নিতে চাননি। বহু মুলামুলির পর রাজি হয়। এখন বিএনপিও কি তার সাথে মুলামুলি করে রাজি করাতে পারবে?

উনি রাজি হইলে বিএনপির লাভ। কারণ বিএনপির দরকার লোন, টাকা। আর সেটার জন্য দরকার ইন্টারন্যাশনালি ক্রেডিবিল কাউকে, যার ফেইস ভ্যালু অনেক।

কিন্তু ডক্টর ইউনূসের কী লাভ? জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাষ্ট্রপতি পদ তো আলঙ্কারিক। এইটাতে বসে কাগুজে বাঘ হয়ে তার লাভটা কী?

তবে যদি কোনোভাবে ক্রেডিবল কাউরে সরকার বসাতে না পারে, আর লোন নিয়ে ঝামেলা হয়, তাহলে সব সেক্টরে যে আলামত চলতেছে, তাতে সরকারের দেশ চালাতে হিমশিম খেতে হবে আগামী ফেব্রুয়ারীর মধ্যেই!

- Merza Hashib

হাসিনার পুলিশ র‍্যাব বিজিবি কিভাবে অন্ধ করে দিয়েছিল আমাদের শত শত ভাই বোনকে তা এখনো অবিশ্বাস্য মনে হয়। নেত্রনিউজের প্রতিব...
01/08/2026

হাসিনার পুলিশ র‍্যাব বিজিবি কিভাবে অন্ধ করে দিয়েছিল আমাদের শত শত ভাই বোনকে তা এখনো অবিশ্বাস্য মনে হয়। নেত্রনিউজের প্রতিবেদনের ছবিগুলি দেখুন।

শহীদ বিপ্লবীদের স্মরণে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান ঢাকা, ১ আগস্ট ২০২৬: জুলাই গণঅভ্যুত্থান...
01/08/2026

শহীদ বিপ্লবীদের স্মরণে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান

ঢাকা, ১ আগস্ট ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শহীদ বিপ্লবীদের স্মরণে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (NPA) আয়োজন করেছে "পেশাজীবী সমাজের জুলাই জাগরণ" শীর্ষক অনুষ্ঠান। আজ শনিবার ১ আগস্ট বিকেল ৪:০০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব জনাব আখতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (NPA)-এর আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্। বক্তব্য রাখেন এনপিএ সদস্য সচিব তৌহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সাল, এনসিপির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য মাইলফলক। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি দক্ষ, জবাবদিহিমূলক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দেশের পেশাজীবী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আখতার হোসেন তার বক্তব্যে বলেন, জাতীয় উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের প্রত্যাশা পূরণে পেশাজীবীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ সময়ের দাবি। দেশের সার্বিক অগ্রগতি ও জাতীয় স্বার্থে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নাভিদ নওরোজ শাহ্ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীরা একটি মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিলো। কিন্তু বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে দলীয় নেতাদের নিয়োগ দিচ্ছে দক্ষতা উপেক্ষা করে। এর বিরুদ্ধে পেশাজীবী সমাজকে সোচ্চার থাকতে হবে।

আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এর আহবায়ক মাওলানা আশরাফ মাহদী, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত। বক্তব্য রাখেন শারমিন রহমান, সংগঠক, জাতীয় নারী শক্তি; শফিকুল ইসলাম হানিফ, মুখ্য সংগঠক, জাতীয় রিকশা-ভ্যানচালক শক্তি; এনপিএ যুগ্ম সদস্য সচিব মোঃ নাদিম শেখ, মোঃ সৈকত হাসান, মাহিনুর ইসলাম এবং কৃষিবিদ মজিবর রহমান। সঞ্চালনা করেন এম জি আজম জুলিয়ান এবং মো: শফিউল আলম নাজির।

অনুষ্ঠানে বেসরকারি চাকরিজীবী, ফ্রিল্যান্সার, উন্নয়ন কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, প্রাণবন্ত আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়। মুনতাসীর তুষার, ইমরান জাহাঙ্গীর ও গোলাম সরোয়ার এর নেতৃত্বে আয়োজক কমিটি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

হাতে হাড়ি-পাতিল নিয়ে শুরু হয়ে গেছে এনসিপির অভিনব প্রতিবাদ। দলে দলে যোগদান করুন।
01/08/2026

হাতে হাড়ি-পাতিল নিয়ে শুরু হয়ে গেছে এনসিপির অভিনব প্রতিবাদ। দলে দলে যোগদান করুন।

Address

Manik Mia Avenue, Sher-e-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when NCP Diaspora Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share