PKSS social group

Call Directions Website Contact the organization

PKSS social group we're Social worker

“কিছু কিছু মানুষকে ক্ষমা করা মানে নিজের আত্মাকে ছোট করা”মানুষের জীবনে ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা মানুষকে করে মহীয়ান, করে ...
24/08/2026

“কিছু কিছু মানুষকে ক্ষমা করা মানে নিজের আত্মাকে ছোট করা”
মানুষের জীবনে ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা মানুষকে করে মহীয়ান, করে উদার, করে অন্তরের শান্তির দিকে অগ্রসর। তবুও এমন কিছু মানুষ আছে, যাদের ক্ষমা করা মানে বারবার নিজের আত্মাকে আঘাত করা, নিজের মর্যাদাকে ধূলিসাৎ করা। জীবনের দার্শনিক বোধ আমাদের শেখায়
ক্ষমা সবার জন্য নয়, ক্ষমারও একটি সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে ক্ষমা আর মহত্ত্ব নয়, বরং হয়ে ওঠে আত্মবিনাশের হাতিয়ার।

১.যারা ইচ্ছাকৃতভাবে বারবার কষ্ট দেয়।
কষ্ট একবার হলে তা হতে পারে ভুল, কিন্তু যখন তা পুনরাবৃত্তি ঘটে, তখন সেটি আর ভুল নয়, সেটি হয়ে দাঁড়ায় চরিত্র। যে মানুষ ইচ্ছা করেই বারবার আপনাকে আঘাত করে, আপনার হৃদয় ক্ষতবিক্ষত করে, তাকে ক্ষমা করা মানে নিজের ক্ষতকে নতুন করে রক্তাক্ত হতে দেওয়া।

একজন দার্শনিক বলেছিলেন,
"যে বারবার আপনাকে ভাঙে, তাকে ক্ষমা করা মানে আপনার নিজের ভাঙনকে নিজের প্রাপ্য বলে স্বীকার করা।" এবং ক্ষমা সেখানে আপনার গুণ নয়, বরং আত্মঅবমূল্যায়ন করা। জীবন আমাদের শিখিয়েছে, কষ্ট থেকে শিক্ষা নিতে হয়, কিন্তু কষ্ট দেওয়া লোককে কখনো নিজের জীবনের অংশ করে রাখা যায় না।

২. যারা বিশ্বাস ভেঙে অপমান করে।
বিশ্বাস হলো সম্পর্কের প্রাণ। বিশ্বাস ছাড়া বন্ধুত্ব টেকে না, ভালোবাসা টেকে না, এমনকি মানবিক সম্পর্কও টিকে না। যে মানুষ আপনার বিশ্বাস ভেঙে দেয়, সে কেবল প্রতিশ্রুতি ভঙ্গ করে না,সে আপনার অস্তিত্বকেই অপমানিত করে।
বিশ্বাস ভাঙা মানে হলো আপনার মনের মন্দিরে ঢুকে প্রদীপ নিভিয়ে দেওয়া। এমন মানুষকে ক্ষমা করা মানে নিজের মন্দিরকে বারবার অন্ধকারে নিমজ্জিত হতে দেওয়া।

"বিশ্বাসঘাতক মানুষকে ক্ষমা করা মানে, যে অন্ধকারে থাকতে চায় তাকে জোর করে আলো দেওয়ার চেষ্টা করা।" আপনি যতই আলোতে ডাকুন না কেনো, সে বারবার একই অন্ধকারে ফিরে যাবে। তাই যে আপনার বিশ্বাসকে পদদলিত করেছে, তাকে ক্ষমা নয়, তার কাছ থেকে দূরত্বই হলো প্রজ্ঞার কাজ।

৩. অসৎ চতুর চরিত্রের লোক, সরলতাকে দুর্বলতা ভাবে।
সরলতা মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। সরলতা মানে নির্বোধ হওয়া নয়, সরলতা মানে স্বচ্ছতা, আন্তরিকতা এবং বিশুদ্ধ হৃদয়। কিন্তু যারা এই সরলতাকে দুর্বলতা ভাবে, যারা মনে করে "এই মানুষটিকে সহজেই ঠকানো যাবে" তাদের কখনো ক্ষমা করা উচিত নয়।
কারণ তারা শুধু আপনাকে ঠকায় না, তারা মানবতার মূলকেও আঘাত করে। সরলতাকে অপমান করা মানে হলো খোদার এক মহৎ দানকে অস্বীকার করা। এমন মানুষকে ক্ষমা করা মানে নিজের আত্মসম্মানকে পায়ে মাড়াতে দেওয়া।

হ্যা,মানুষকে ক্ষমা করার শিক্ষা মহান, তবে তা সর্বজনীন নয়। যে মানুষ বারবার আপনাকে কষ্ট দেয়, যে আপনার বিশ্বাস ভেঙে আপনাক

Address

Kuril, Vatara
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when PKSS social group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PKSS social group:

Shortcuts

Share