Nahidsky

Call Directions Contact the organization

Nahidsky Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nahidsky, Dhaka.

✍️ Writer | Digital Creator | Online Activities
🌍 Business • Travel • Lifestyle • Inspiration
💡 Sharing ideas, experiences & opportunities
📱 Online Activities | Digital Marketing | Networking
🚀 Building connections, creating opportunities

14/09/2026

২০২৬ সালে আনলিমিটেড ইনকাম করতে চান? 🤔💰
অনেকে শুধু চাকরির পিছনে দৌড়ায়, কিন্তু সময় বদলাচ্ছে! 🚀
২০২৬ সালে এমন ৩টি কাজ আছে, যা আপনার ইনকামের চিন্তাভাবনাই বদলে দিতে পারে!
❌ এই পোস্টে আমি সেই ৩টি কাজের নাম বলছি না!
🎥 জানতে হলে দেখুন আমার সম্পূর্ণ ভিডিও।
👉 ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন
👉 আপনার মতামত কমেন্টে জানান
👉 ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
👉 এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে NahidSky Follow/Subscribe করুন 🔔
আপনার মতে ২০২৬ সালে আনলিমিটেড ইনকামের সবচেয়ে বড় সুযোগ কোন সেক্টরে? কমেন্ট করুন! 👇🔥

12/09/2026

আপনার যদি iPhone 17 থাকে, তাহলে কি iPhone 18 Pro কিনবেন?
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

08/09/2026

BUET থেকে Electrical Engineering পড়া একটা ছেলে যদি চার বছর পর ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নেয়, আমরা এটাকে Brain Drain বলি না।

ঢাবি থেকে একজন Computer Science গ্রাজুয়েট যদি তিন বছর BCS-এর জন্য বাংলা ব্যাকরণ আর সাধারণ জ্ঞান মুখস্থ করে, এটাকেও Brain Drain বলি না।

একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি Research বাদ দিয়ে ফাইল, কমিটি, অনুমোদন আর দাপ্তরিক কাজে বেশি সময় দেন, এটাও Brain Drain না।

Brain Drain বলতে আমরা বুঝি, ছেলেটা Heathrow বিমানবন্দরে নামছে।

আমার মনে হয় সংজ্ঞাটাই ভুল।

ধরেন, বাংলাদেশ ৫০ লাখ টাকা খরচ করে একটা MRI machine কিনল।

তারপর সেই মেশিন দিয়ে হাসপাতালের attendance sheet প্রিন্ট করা শুরু করল।

মেশিন তো দেশেই আছে।

কিন্তু ৫০ লাখ টাকার মেশিন দিয়ে ৫ হাজার টাকার প্রিন্টারের কাজ করানো আর মেশিনটার ভ্যালু হারানো, অর্থনীতির হিসাবে খুব বেশি আলাদা না।

মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

একজন Engineer তৈরি করতে একটা দেশের প্রায় ২০-২২ বছর লাগে। পরিবার টাকা দেয়। সরকার বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি দেয়। ভালো ভালো শিক্ষকরা সময় দেন। মানুষটা জীবনের সবচেয়ে শেখার বয়সটা খরচ করে একটা কঠিন স্কিল তৈরি করে।

তারপর তাকে এমন জায়গায় বসানো হলো, যেখানে সেই স্কিলের ১০ শতাংশও কাজে লাগে না।

মানুষটা বাংলাদেশেই আছে। মেধাটা আর কাজে নেই।

চার বছর Engineering পড়া মানুষটা আবার শিখছে অরণ্যে রোদন, অকাল কুষ্মাণ্ড, গড্ডলিকা প্রবাহ আর উভয় সংকট কাকে বলে।

Physics ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া মানুষটা মুখস্থ করছে ঝালকাঠি কোন বিভাগের, চুয়াডাঙ্গার আগের নাম কী, আর পঞ্চগড়ের কয়টা উপজেলা।

তারপর একদিন সে সরকারি পরীক্ষায় পাশ করে।

আমরা বলি, ছেলেটা প্রতিষ্ঠিত হয়েছে।

কিন্তু কেউ হিসাব করি না, যে মস্তিষ্কটাকে তৈরি করতে পরিবার এবং রাষ্ট্র ২০ বছর বিনিয়োগ করল, সেই মস্তিষ্কের আসলে কত শতাংশ এখন ব্যবহার হচ্ছে বা হবে।

Brain Drain-এর সবচেয়ে ভয়ংকর ভার্সন শুধু এটা না যে একজন Engineer জার্মানিতে চলে গেছে।

সে যদি সেখানে engineering করে, নতুন সিস্টেম বানায়, রিসার্চ করে, পেটেন্ট করে, তার brain অন্তত কাজ করছে। দেশ তার আউটপুট হারিয়েছে।

কিন্তু আমার কাছে মনে হয় এর চেয়েও অদ্ভুত হলো, এই Engineer বাংলাদেশেই আছে। Brain-ও বাংলাদেশেই আছে। শুধু Engineering-টাই নাই।

আমরা বিমানবন্দরে দাঁড়িয়ে Brain Drain গুনি।

অথচ সবচেয়ে বড় leak হয় তার অনেক আগেই।

যেদিন একটা মেধাবী ছেলে বুঝে যায়, তার মেধার চেয়ে এই দেশে একটা নিরাপদ চাকরির দাম বেশি, সেদিনই Brain Drain হয়ে গেছে। তার পাসপোর্টে তখনও একটাও ভিসা লাগেনি, লাগেনি।

©Nahidsky Nahid Sky
゚viralシ

Address

Dhaka

Telephone

+8801712141608

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahidsky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nahidsky:

Shortcuts

Share