22/07/2025
ঢাকার দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এভাবে একঝাঁক অমূল্য প্রাণের আকস্মিক প্রস্থান আমাদের ব্যথিত করেছে, বাকরুদ্ধ করেছে পুরো জাতিকে। প্রতিটি প্রাণ ছিল কারও সন্তান, কারও স্বপ্ন, কারও ভালোবাসার মানুষ। এক মুহূর্তেই সব কিছু থেমে গেল। এই ক্ষতি কখনোই পূরণ হবার নয়।
শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য এই সময়টা কল্পনাতীত কষ্টের। আমরা জানি, কোনো শব্দই এই শূন্যতা ভরাট করতে পারে না—তবুও আমরা বলতে চাই, আপনাদের এই গভীর দুঃখের মুহূর্তে আমরা মন থেকে পাশে আছি।
প্রার্থনা করি, নিহতদের আত্মা শান্তি পাক এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।