17/12/2025
*শত্রুর আঘাতের চেয়ে বন্ধুর বিশ্বাসঘাতকতা অনেক বেশি যন্ত্রণাদায়ক।*
ওসমান হাদীকে যারা গুলি করেছিল, তারা অন্য কেউ ছিল না—তারা ছিল তাঁর অতি কাছের মানুষ, যাদের তিনি অন্ধের মতো বিশ্বাস করেছিলেন।
ইতিহাসের মীর জাফর থেকে খন্দকার মোশতাক—বিশ্বাসঘাতকরা এখনো আছে এবং আজীবন থাকবে।
আমরা প্রায়ই ভুল মানুষকে আপন করে নেই , তাদের দ্বারা বড় আঘাতপ্রাপ্ত হই।
অথচ আমরা ভুলে যাই যে, ইতিহাসে যত বড় বড় অঘটন হয়েছে, তার পেছনে ঘরের কোনো না কোনো মীর জাফরের হাত ছিল।
আপনার আশেপাশের মানুষগুলোকে যাচাই করুন। অতি বিশ্বাস যেন আপনার কাল হয়ে না দাঁড়ায়।
মনে রাখবেন: সাপের কাজ যেমন দংশন করা, কিছু মানুষের কাজও তেমনি সুযোগ বুঝে পেছনে ছুরি মারা।
আমরাও আমাদের চলার পথে এমন অনেককে বন্ধু ভেবে বুকে আগলে রাখি, যারা আসলে সুযোগের অপেক্ষায় থাকা কালসাপ।
আমরা যাদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করি, দিনশেষে তারাই সবচেয়ে গভীর ক্ষতটি দিয়ে যায়। পেছনে ছুরিটা তারাই চালায়, যাদের আমরা পিঠ ঠেকানোর ভরসা দিয়েছিলাম।
তাই আপনার পাশে রাখা মানুষটিকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাবুন।
মনে রাখবেন, সব হাসি মাখা মুখ বন্ধু নয়, আর সব আপন মানুষ শুভাকাঙ্ক্ষী নয়।
সতর্ক থাকুন, নিজের কাছের মীর জাফরদের চিনতে শিখুন।