চাইল্ড্রিম সোসাইটি মূলত একটা প্লাটফর্ম। শিশু-কিশোররা মনে করবে এটা তাদের নিজস্ব স্থান, তাদের আত্মার আবাস।
চাইলড্রিম সোসাইটির মূল লক্ষ্য হচ্ছে-মানবিক ও নৈতিকতা বোধ সম্পন্ন এবং সুস্থ মানসিকতার একদল শিশু-কিশোর তৈরীতে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করা।
এক্ষেত্রে চাইলড্রিম সোসাইটি সুবিধাভোগী এবং সুবিধাবঞ্চিত উভয় ধরণের শিশু-কিশোরদের নিয়েই কাজ করে যাচ্ছে।
যদি আমরা সুবিধাভোগী শিশুদের কথা ধরি তাহলে বলা যায় অন্ন, বস
্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা তাদের এইসব মৌলিক অধিকার রক্ষিত হলেও তারা ভীষণভাবে নিরাপত্তাহীনতার শিকার। অনেক ক্ষেত্রে কেউ কেউ সেক্সুয়ালি অ্যাবিউসড। অভিভাবকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তাদেরকে করে তুলছেন অসামাজিক, অসহনশীল, বোধহীন। ফলে শিশু-কিশোরদের ভেতর থেকে লোপ পাচ্ছে নৈতিকতা, মানবিকতা ও মনুষ্যত্ব বোধ।
চাইলড্রিম সোসাইটি এসব শিশুদের নৈতিকতা এবং মানবিকতা বোধ জাগিয়ে তুলতে বিভিন্ন কর্মশালা, অনুষ্ঠান এবং কাউন্সেলিং-এর আয়োজন করবে। পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভোগা এবং সেক্সুয়ালি অ্যাবিউসড শিশু কিশোর এবং তাদের অভিভাবকদের সঠিক দিক নির্দেশনা দিতে কাজ করবে।
অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুরা তাদের মৌলিক অধিকারসহ বিভিন্ন বিনোদন ও আনন্দ আয়োজন থেকে বঞ্চিত। চাইলড্রিমের কাজ হবে এইসব শিশু-কিশোরদের প্রথমত তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করা, তাদের জন্য সুস্থ বিনোদনের আয়োজন করা। জীবনের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করতে গিয়ে তারা যেন তাদের ভেতর থেকে নৈতিকতাবোধ এবং মানবিকতাবোধ হারিয়ে না ফেলে সেই জন্য তাদেরকে বিভিন্ন কর্মশালা, অনুষ্ঠান এবং কাউন্সেলিং-এর মাধ্যমে শিক্ষা প্রদান করবে চাইলড্রিম সোসাইটি। সর্বোপরি নিরাপত্তাহীনতায় ভোগা এবং সেক্সুয়ালি অ্যাবিউসড শিশুদের সঠিক পথ নির্দেশনা দেবে চাইলড্রিম সোসাইটি।
জাতিসংঘ শিশু অধিকার সনদকে মাথায় রেখে চাইলড্রিম সোসাইটি তার লক্ষ্য অর্জনে শিশুদের জন্য কাজ করে যাবে।