Ex Students Association of Hizla P N Secondary School

Ex Students Association of Hizla P N Secondary School হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবে?

02/06/2026

আলহামদুলিল্লাহ।

আজ ২ জুন ২০২৬, মঙ্গলবার, এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হিজলা পি.এন. মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত “এক্স স্টুডেন্টস ফুটবল টুর্নামেন্ট–২০২৬” কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত সফল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

মোট ১৭টি দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো অতিক্রম করে ৮টি দল কোয়ার্টার ফাইনাল, ৪টি দল সেমিফাইনাল এবং শেষ পর্যন্ত Danger-25 ও Unstoppable-26 ফাইনালে জায়গা করে নেয়। জমজমাট ফাইনাল শেষে Unstoppable-26 (চ্যাম্পিয়ন) এবং Danger-25 (রানার-আপ) হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মেহেন্দিগঞ্জ ফুটবল একাডেমির কর্ণধার জনাব সিদ্দিকুর রহমান জিতু এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান ও তামিম হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ার মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান (মাসুদ রানা) এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন হোসেন।

এই আয়োজন সফল করার পেছনে সংগঠনের নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক, ক্রীড়াপ্রেমী দর্শক এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছিল অনন্য। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনজু খান, দপ্তর সম্পাদক এস.এম. সুজন, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পথিক উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ও কাজী মিরান, ক্রীড়া সম্পাদক জাহিদ, সহ-অর্থ সম্পাদক বাহাউদ্দীন, প্রচার সম্পাদক মামুন অর রশিদ এবং গিয়াসউদ্দিন-এর প্রতি।

এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য ছগির শিকদার ও হারুন মৃধা, নূর নবী জিয়া, ধারাভাষ্যকার কামরুল, এবং খেলার সমন্বয়কারী গাজী মামুন তাঁদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলেছেন।

আরও অনেকে প্রকাশ্যে কিংবা নেপথ্যে শ্রম, সময়, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এত বড় একটি আয়োজন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

প্রতিটি আয়োজনেরই যেমন সাফল্য থাকে, তেমনি কিছু সীমাবদ্ধতাও থাকে। সাফল্যের কৃতিত্ব আমরা সকলের মাঝে ভাগ করে দিতে চাই, আর ত্রুটি-বিচ্যুতির দায়ভার আমাদের নিজেদের।

এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হিজলা পি.এন. মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী, অতিথি, সহযোগী, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।

সবাই ভালো থাকুন। আমাদের এই বন্ধন, ভালোবাসা ও ঐক্য অটুট থাকুক।




02/06/2026
23/05/2026

⚽ এক্স স্টুডেন্ট ফুটবল টুর্নামেন্ট – ২০২৬ ⚽

আগামী ২৯ তারিখ, শুক্রবার শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “এক্স স্টুডেন্ট ফুটবল টুর্নামেন্ট – ২০২৬”।

এবারের আয়োজনে ব্যাচভিত্তিক মোট ১৭টি দল অংশগ্রহণ করছে। খেলা ঘিরে ইতোমধ্যে সকল দলের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও টানটান উত্তেজনা। ঈদ পরবর্তী এই আয়োজন ঐতিহ্যবাহী হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।

একটি সুন্দর ও উৎসবমুখর আয়োজন সফল করার জন্য আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থকে পাশে রেখে বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

খেলায় রেফারির সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে। তারপরও বড় ধরনের কোনো অভিযোগ বা আপত্তির ক্ষেত্রে খেলা পরিচালনা কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে কোনো অবস্থাতেই এমন কিছু করা উচিত নয়, যা খেলার পরিবেশ নষ্ট করে বা আয়োজনকে বিঘ্নিত করে।

আমাদের মনে রাখতে হবে, এটি কারো ব্যক্তিগত আয়োজন নয়; এটি আমাদের সবার আয়োজন। সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ।

খেলায় জয়-পরাজয় থাকবে—এটাই খেলাধুলার সৌন্দর্য। তাই হার-জিতকে স্বাভাবিকভাবে গ্রহণ করে যেকোনো ধরনের ঝগড়া, বিবাদ বা অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইলো।

আসুন, আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করি এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দমুখর টুর্নামেন্ট উপহার দিই।

সকল দলের জন্য আন্তরিক শুভকামনা।

অনুরোধক্রমে

মাসুদুর রহমান মাসুদ রানা
সভাপতি

এবং

মোহাম্মদ মামুন হোসেন
সাধারণ সম্পাদক

এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়

🎂 শুভ জন্মদিন 🎂আজ একটি অত্যন্ত বিশেষ দিন! আমাদের সকলের পরিচিত ও প্রিয় মুখের জন্মদিন।​হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয়ের সাব...
18/05/2026

🎂 শুভ জন্মদিন 🎂

আজ একটি অত্যন্ত বিশেষ দিন! আমাদের সকলের পরিচিত ও প্রিয় মুখের জন্মদিন।

​হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী এবং সবার প্রিয়
​ MD Manju Khan
সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, Ex Students Association of Hizla P N High School এবং
সাংগঠনিক সম্পাদক, পালাপাড়া একতা সংঘ।

​প্রিয় ভাইয়ের জন্মদিনের এই বিশেষ ক্ষণে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। ❤️

​আমরা দোয়া ও কামনা করি, এই বিশেষ দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক নতুন আলো, নতুন সুখ, সুস্বাস্থ্য আর অফুরন্ত সফলতার বার্তা নিয়ে। আগামী দিনগুলো হোক আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত।

​শুভ কামনায়:
​Md Masudur Rahman (Masud Rana)
সভাপতি, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়।
​ও
​Md Mamun Hossain
সাধারণ সম্পাদক, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়।

🎂 শুভ জন্মদিন 🎂​আজ একটি অত্যন্ত বিশেষ দিন! আমাদের সকলের পরিচিত ও প্রিয় দুটি মুখের জন্মদিন।​হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয়...
15/05/2026

🎂 শুভ জন্মদিন 🎂

​আজ একটি অত্যন্ত বিশেষ দিন! আমাদের সকলের পরিচিত ও প্রিয় দুটি মুখের জন্মদিন।
​হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী এবং আমাদের প্রিয় দুই ব্যক্তিত্ব—
​ Md Easin
সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, Ex Students Association of Hizla P N Secondary School
সাধারণ সম্পাদক, পালাপাড়া একতা সংঘ
​এবং
​ MD Subuj (MD Subuj MD Subuj)
সাবেক মেধাবী শিক্ষার্থী, হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয়।
​প্রিয় ভাইদের জন্মদিনের এই বিশেষ ক্ষণে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। ❤️

​আমরা দোয়া ও কামনা করি, এই বিশেষ দিনটি তোমাদের জীবনে বারবার ফিরে আসুক নতুন আলো, নতুন সুখ, সুস্বাস্থ্য আর অফুরন্ত সফলতার বার্তা নিয়ে। আগামী দিনগুলো হোক আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত।

​শুভ কামনায়:
​Md Masudur Rahman (Masud Rana)
সভাপতি, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়।
​ও
​Md Mamun Hossain
সাধারণ সম্পাদক, এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়।

30/04/2026

গত ৭–৮ বছর ধরে আমরা এক্স স্টুডেন্ট এসোসিয়েশন নিয়ে কাজ করে আসছি। মনসুর ভাই এই পথচলা শুরু করেছিলেন আরও আগে। দীর্ঘ এই সময়ে বিভিন্ন কার্যক্রম, মিটিং ও সংগঠনের কাজে যাদের অংশগ্রহণ ছিল—যাদের আমরা চিনি কিংবা আমাদের পরিচিতদের মাধ্যমে জানা গেছে—তাদের সবাইকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পাশাপাশি কামরুলসহ অনেক জুনিয়র ও সিনিয়রের সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করেও কমিটি গঠনের প্রয়াস নেওয়া হয়েছে।

তারপরও বাস্তবতার কারণে কেউ কেউ হয়তো বাদ পড়েছেন—জানা বা অজানা নানা কারণে। একটি শতবর্ষী প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী; সবার জন্য একটি কমিটিতে জায়গা করে দেওয়া বাস্তবসম্মত নয়। কেউ কেউ হয়তো প্রত্যাশিত পদ-পদবি পাননি। এসব সীমাবদ্ধতার দায় আমাদের, এবং এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তবে একটি বিষয় আমাদের ভীষণ আনন্দিত করে—এখন অনেকেই এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সঙ্গে যুক্ত হতে চান, কমিটিতে থাকতে আগ্রহী। এমন সময়ও ছিল, যখন একটি মিটিংয়ের জন্য ৫ জন সদস্য উপস্থিত করাও কঠিন ছিল। আজকের এই আগ্রহই প্রমাণ করে, ইনশাআল্লাহ আমাদের সংগঠন কখনো নেতৃত্ব সংকটে পড়বে না।

যারা কমিটিতে নেই বা প্রত্যাশিত পদ পাননি—তাদের প্রতি অনুরোধ, নিরাশ হবেন না। এটি শেষ কমিটি নয়। কাজ করে যান, সক্রিয় থাকুন—আগামী দিনের নেতৃত্ব আপনাদের হাতেই যাবে, ইনশাআল্লাহ।

29/04/2026

শুভেচ্ছা বার্তা

প্রিয় সহযোদ্ধা ও সম্মানিত সদস্যবৃন্দ,এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল দায়িত্বশীল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

গত ২৮/০৪/২০২৬ ইং, মঙ্গলবার আপনাদের নিয়ে আগামী তিন বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির প্রত্যেকটি সদস্য আমাদের সংগঠনের প্রাণশক্তি। আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও গতিশীল, কার্যকর এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে—এই আমাদের দৃঢ় বিশ্বাস।

আমরা আশা করি, আপনারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে আমরা আমাদের প্রিয় বিদ্যালয় এবং সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।

আপনাদের সকলের সুস্বাস্থ্য, সফলতা এবং সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি কামনা করছি।

ধন্যবাদান্তে,
সভাপতি/সাধারণ সম্পাদক
এক্স স্টুডেন্ট এসোসিয়েশন
হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়

Address

Sahera Tropical Center, 218, New Elephant Road 5th Floor
Dhaka
1205

Telephone

+8801712651520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ex Students Association of Hizla P N Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ex Students Association of Hizla P N Secondary School:

Share