Steps Towards Development

Steps Towards Development Steps Towards Development (Steps) was established in 1993 inspired by the belief that the prevalent gender inequalities in Bangladesh.

Steps Towards Development (Steps) was established in 1993 with the initiatives of a group of social activists inspired by the belief that the prevalent gender inequalities in this country could only be addressed through working together. That initiative led to the establishment of Steps towards Development (Steps). It was officially registered as a non-political, not for profit, non-government vol

untary organization in 1994. Steps started by developing its Network, Training, and Materials Development components. Through these components, Steps reached out to communities and individuals to promote gender equality and human rights. Even in its early years, Steps immediately gained recognition in both the local and national levels as a gender-promoting organization. Vision
The vision of Steps towards Development is a democratic society that:
• provides equal opportunities and benefits to men and women;
• is characterized by good governance, justice and respect for women’s human rights;
• eliminates discrimination and patriarchy;
• is educated and poverty free, and preserves social and human values. Mission
Steps’ mission is to enhance gender equality, to improve the condition and position of women, to protect the human rights of women and girls, and to increase women’s participation in decision-making and governance at all levels. Values & Principles
Steps Towards Development is an institution and a nationwide platform that builds up capacity to promote and respect gender equality and women’s human rights, and that sets an example through its basic values and principles of justice, transparency and accountability, linking and learning, equality and equity, trust, mutual respect, shared vision

08/03/2026

🌸 ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস 🌸

সকল নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে, নারী অধিকার ও সমতার বার্তা তুলে ধরতে Steps Towards Development-এর নিবেদন প্রামাণ্যচিত্র — “৮ মার্চ”।
নারীর শক্তি, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার এই যাত্রায় চলুন আমরা সবাই একসাথে দাঁড়াই।

🌸International Women’s Day – 8 March 2026🌸
07/03/2026

🌸International Women’s Day – 8 March 2026🌸

“মনে রেখো, সমর্থন করো, কাজ করো”রোড ক্র্যাশে হতাহতদের জন্য বিশ্ব স্মরণ দিবস ২০২৫ উপলক্ষে “মনে রেখো, সমর্থন করো, কাজ করো” ...
30/11/2025

“মনে রেখো, সমর্থন করো, কাজ করো”

রোড ক্র্যাশে হতাহতদের জন্য বিশ্ব স্মরণ দিবস ২০২৫ উপলক্ষে “মনে রেখো, সমর্থন করো, কাজ করো” (Remember, Support, Act), প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট (Steps Towards Development)-এর উদ্যোগে আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং স্কুলের দেওয়ালে “সকলের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন চাই” সম্বলিত পোস্টার সাটানো হয়। দুপুর ১২টায় কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে পিআইজি গ্রুপের সদস্য, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন-

সড়ক দুর্ঘটনা এখন বিশ্বব্যাপী একটি ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। বাংলাদেশেও প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হচ্ছে। এতে একদিকে যেমন পরিবারের অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় নেমে আসে, অন্যদিকে রাষ্ট্রকেও বহন করতে হয় বিপুল ক্ষতি।

রোড ক্র্যাশ প্রতিরোধে বাংলাদেশে এখনো একটি শক্তিশালী, আধুনিক ও সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত হয়নি। ফলে দুর্ঘটনা, মৃত্যু ও আহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে একটি সময়োপযোগী সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও এর কঠোর প্রয়োগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

বক্তারা আরও বলেন:
রোড ক্র্যাশে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে তারা জরুরি সেবাকর্মী, পুলিশ ও চিকিৎসাকর্মীদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান, যারা এসব দুর্ঘটনার পর তাৎক্ষণিক সেবা দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তারা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান-তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তাকে একটি অগ্রাধিকারমূলক জাতীয় ইস্যু হিসেবে অন্তর্ভুক্ত করে।
জাতিসংঘ ঘোষিত ২০২১-২০৩০ সালের কর্মদশকের লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০ শতাংশ কমিয়ে আনা সম্ভব-যদি সরকার, সংশ্লিষ্ট দপ্তর, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করে।
শেষে বক্তারা বলেন, “মনে রেখো, সমর্থন করো, কাজ করো”-এই তিনটি বার্তাই আজ আমাদের সম্মিলিত অঙ্গীকার। সড়ক হোক নিরাপদ, জীবন হোক সুরক্ষিত এই হোক আমাদের প্রত্যাশা।
Photo: Rubel Karmaker/STEPS

19/11/2025

বিশ্বজুড়ে “রোড ক্র্যাশে হতাহতদের জন্য স্মরণ দিবস” প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার পালিত হয়। সে হিসাবে এ বছর, ২০২৫ সালে এটি পালিত হয়েছে ১৬ নভেম্বর। এই বছর বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ দিবসের প্রতিপাদ্য হল "মনে রেখো, সমর্থন করো, কাজ করো"। এই প্রতিপাদ্য সড়ক দুর্ঘটনার শিকারদের স্মরণ, শোকাহত পরিবার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তা এবং বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরে। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্ট, যেখানে রোড ক্র্যাশে নিহত এবং গুরুতর আহত লক্ষ লক্ষ মানুষকে স্মরণ করা হয় এবং এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী, তাদের পরিবার এবং সম্প্রদায়ের ভোগান্তিকে স্বীকৃতি দেওয়া হয়।

সারাবিশ্বে প্রতি বছর রোড ক্র্যাশে ক্ষতিগ্রস্তের সংখ্যা বেড়েই চলেছে, যা অসংখ্য মানুষের জন্য দীর্ঘস্থায়ী শোক, ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের কারণ। বিশ্ব স্মরণ দিবসে আমরা জরুরি সেবা কর্মী, পুলিশ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রতিও শ্রদ্ধা জানাই, যারা প্রতিদিন সড়ক দুর্ঘটনার ভয়াবহ পরিণতির মুখোমুখি হন এবং এটি সামাল দেন। রোড ক্র্যাশে মৃত্যু ও আহতের সংখ্যা হ্রাস নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন উপযুক্ত শক্তিশালী নীতি ও আইনী কাঠামো এবং এর প্রয়োগ। কিন্তু বর্তমানে দেশে সড়ক নিরাপত্তা নিয়ে ব্যাপকভাবে কার্যকর আইনের অভাব রয়েছে। তাই জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকারের আলোকে দ্রুততম সময়ের মধ্যে একটি সময়োপযোগী সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে রোড ক্র্যাশের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে জোরালো পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি I

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট-এর উদ্যোগে “মানসম্মত হেলমেট ও নিরাপদ ...
22/10/2025

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট-এর উদ্যোগে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ অক্টোবর ২০২৫, বুধবার একটি মানববন্ধন ও র‌্যালির আয়োজন করা হয়। স্টেপসের পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি), ঢাকা জেলা এর পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০:০০ ঘটিকায় মোহাম্মদপুর টাউনহল প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পিআইজি গ্রুপের সদস্য, ছাত্র, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও গনমাধ্যম কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন সময়ে নিরাপদ গতি ও হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। বক্তব্য প্রদান করেন এইচ এম লুতফর রহমান (কচিকণ্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক), মো: মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা), মোশতারী বেগম (ট্রেজারার-ডিওজবল ওয়েলফেয়ার সোসাইটি) সহ অনান্যরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সড়ক নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব সকলের। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে এবং একই সাথে যান-মালের ক্ষতির পরিমাণও কমে আসবে।

মানববন্ধন শেষে টাউনহল প্রাঙ্গণ থেকে র‌্যালিটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও থানার সামনে দিয়ে ঘুরে পুনরায় টাউনহলে এসে সমাপ্ত হয়।

Photo: Rubel Karmaker/Steps 2025

21/10/2025

এ বছর ২২ অক্টোবর নবমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হতে যাচ্ছে। ২০২৫ সালের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য হলো - ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’। বিশেষজ্ঞদের মতে রোড ক্র্যাশ বা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করা। রোড ক্র্যাশের জন্য বিশ্বব্যাপী মানুষের যেসব ঝুঁকিপূর্ণ আচরণ বা কাজকে দায়ী করা হয় এ দুটি আচরণ তার মধ্যে উল্লেখযোগ্য। তাই এটি বলা যায় যে এসব ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার করলে রোড ক্র্যাশের সম্ভাবনাও কমে যাবে। অর্থাৎ নিরাপদ বা নিয়ন্ত্রিত গতিই পারে সড়কে চলাচলরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। সেইসঙ্গে সঠিক ও মানসম্মত হেলমেট-এর ব্যবহার মোটর সাইকেল চালক ও আরোহীর পথচলাকেও নিরাপদ করে তুলতে পারে।


#জাতীয়নিরাপদসড়কদিবস

 #জাতীয়নিরাপদসড়কদিবস
21/10/2025

#জাতীয়নিরাপদসড়কদিবস

9 August World Indigenous People Day 2025 https://youtu.be/8j8l6unk860🎬 Watch Our Documentary! 🎬We are excited to presen...
10/08/2025

9 August World Indigenous People Day 2025

https://youtu.be/8j8l6unk860

🎬 Watch Our Documentary! 🎬

We are excited to present our new documentary on Steps Towards Development, showcasing inspiring stories and impactful initiatives aimed at positive change and sustainable progress.

📺 Don’t miss out! Watch the full documentary now on our official YouTube channel:
➡️ Steps Towards Development AV Centre

If you find the content valuable and inspiring, please subscribe to our channel to stay updated with our latest videos, stories, and projects. Your support helps us continue bringing meaningful content to you and communities in need.

👍 Like, Share, and Comment to help spread awareness and inspire others to join the journey towards development and empowerment.

Thank you for being a part of this movement! Together, we can make a difference. 🌟

যুগ যুগ ধরে জীবন যাপন ও কর্মক্ষেত্রে নারীদের নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে আসতে হচ্ছে। নারীরা নানা রকম নির্যাত....

স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের উদ্যোগে জেলা পর্যায়ে পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপের সভা"স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যান্ড ...
10/08/2025

স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের উদ্যোগে জেলা পর্যায়ে পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপের সভা

"স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যান্ড সিভিল সোসাইটি অ্যাকশন ইন বাংলাদেশ" প্রকল্পের আওতায় স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট গত ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার লালমাটিয়ায় অবস্থিত এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এর কনফারেন্স রুমে একটি সমন্বয় ও পরিকল্পনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ. এম. নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ-সচিব ড. ভুবন চন্দ্র বিশ্বাস, পরামর্শক, স্টেপস রোড সেফটি প্রকল্প; সৈয়দ মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং মো. জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক, বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন: নাসরিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল; মুহাম্মদ নিক্সন মিয়া, ব্র্যাক ব্যাংক পিএলসি; মো. আশেকুল ইসলাম, সাংবাদিক, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস; মোশতারী বেগম, কোষাধ্যক্ষ, ডিসএবল্ড ওয়েলফেয়ার সোসাইটি (ডি ডব্লিউ এস); মলয়া চৌধুরী, উপদেষ্টা, ফ্রিল্যান্সিং প্রফেশনাল, প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্টেপস-এর অ্যাডভোকেসি কাউন্সিলর মো. ইমাম হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের উদ্দেশ্য ও কাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। সভাটি সঞ্চালনা করেন প্রকল্পের অ্যাডভোকেসি ও কমিউনিকেশন প্রধান শাহেদা ফেরদৌসী মুন্নী। তিনি পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) গঠনের প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা, লক্ষ্য-উদ্দেশ্য এবং সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর ঢাকা জেলার পিআইজি কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের ঢাকা জেলার মেন্টর সুব্রত মিত্র।

প্রকল্পের সমন্বয়ক চন্দন কুমার লাহিড়ী, পিআইজি গ্রুপের ভূমিকা এবং পরিকল্পিত কার্যক্রম তুলে ধরেন। তিনি সড়ক নিরাপত্তার চারটি ভিত্তি নিরাপদ সড়ক, নিরাপদ যানবাহন, সচেতন নাগরিক এবং নির্ধারিত গতিসীমা নিয়ে প্রাণবন্ত উপস্থাপনা করেন, যা উপস্থিত অংশগ্রহণকারীদের গভীরভাবে অনুপ্রাণিত করে এবং তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানান।

উল্লেখ্য, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) হলো একটি স্বেচ্ছাসেবী গ্রুপ যা স্টেপস-এর রোড সেফটি প্রকল্পের আওতায় গঠিত। এই গ্রুপ স্থানীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। এতে অংশ নিচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধি, যুবসমাজ, দুর্ঘটনাজনিত ক্ষতিগ্রস্থ পরিবার, শিক্ষার্থী, নারী স্বেচ্ছাসেবক, আইনজীবী এবং গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের ভিন্নতা মিলিয়ে এই গ্রুপটি গঠিত হয়েছে।

Photo: Rubel Karmaker/STEPS



#সড়কনিরাপত্তা #বাংলাদেশ #স্টেপসটুয়ার্ডসডেভেলপমেন্ট #পলিসি_ইনফ্লুয়েন্স_গ্রুপ #পিআইজি #সিভিলসোসাইটি #নিরাপদসড়ক #ট্রাফিকনিরাপত্তা #এনজিও #জনসচেতনতা #দুর্ঘটনাপ্রতিরোধ #নিরাপদযানবাহন #গতিসীমা #কমিউনিটি_অংশগ্রহণ #ঢাকাআয়োজন

Address

4/4, Block-F, Lalmatia
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880258156505

Alerts

Be the first to know and let us send you an email when Steps Towards Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Steps Towards Development:

Share